ঢাকা, রাত ১০:৫২
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

বজ্রপাত থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ ‘কৃষকের ছাউনি’

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মে ২১, ২০২৬
in কৃষি সংবাদ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। দিন দিন বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ। তীব্র রোদ কিংবা আচমকা বজ্রবৃষ্টি, খোলা মাঠে কাজ করা কৃষকদের কাছে প্রকৃতির এই রূপ বরাবরই আতঙ্কের। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে ‘কৃষক ছাউনি’ নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ। মাঠের মাঝখানে এক চিলতে পাকা ছাদ এখন এই অঞ্চলের অন্নদাতাদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দিগন্তজোড়া ফসলের মাঠে দিনভর হাড়ভাঙা খাটুনি খাটেন কৃষকেরা। খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে প্রায়ই তাদের পড়তে হয় প্রাকৃতিক দুর্যোগের মুখে। কৃষকদের জীবনের ঝুঁকি কমাতে এবং কর্মঘণ্টায় একটু স্বস্তি দিতে নেওয়া হয়েছে এই মানবিক উদ্যোগ।

উপজেলার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে ২০২২ সালে সোনারায় ইউনিয়নের শিবরাম গ্রামে পরীক্ষামূলকভাবে পাঁচটি ‘কৃষক ছাউনি’ নির্মাণ করা হয়। চারপাশ খোলা ও ওপরে পাকা ছাদবিশিষ্ট এই ছাউনিগুলোতে রয়েছে বসার সুব্যবস্থা। বর্তমানে এগুলো মাঠের কৃষকদের কাছে পরম আশ্রয়ের ঠিকানা।

শিবরাম গ্রামের স্থানীয় এক কৃষক তার আঞ্চলিক ভাষায় স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আগে মেঘ ডাকলে ভয়ে মাঠ থুইয়া দৌড় দেওয়া লাগত। এ্যালা বাড়িত যাওয়ার আগেই এই ছাউনির নিচে আশ্রয় নিবার পারি। রোইদ লাগলে একনা জিরি নেই। এটা আমাগোরে খুব উপকার হইছে।’

কেবল রোদ-বৃষ্টি থেকে রক্ষাই নয়, তপ্ত দুপুরে কিছুটা বিশ্রাম নেওয়া কিংবা দুপুরের খাবার খাওয়ার জন্যও কৃষকেরা এখন এই ছাউনি ব্যবহার করছেন। স্থানীয় সচেতন মহলের মতে, জলবায়ু পরিবর্তনের এই সময়ে কৃষকদের জন্য এটি একটি অত্যন্ত সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুন্দরগঞ্জের এই ‘কৃষক ছাউনি’ মডেলটি সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। সরকারি উদ্যোগে প্রতিটি ইউনিয়নের ফসলি মাঠে এমন ছাউনি নির্মাণ করা হলে বজ্রপাতে মৃত্যুঝুঁকি অনেকাংশেই কমে আসবে বলে প্রত্যাশা সুন্দরগঞ্জবাসীর।

Tags: আশ্রয়কৃষক ছাউনিসুন্দরগঞ্জ কৃষক

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com