বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় গঠিত কৃষক গ্রুপে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
শনিবার টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি কর্মসূচির উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) আওতায় বাস্তবায়িত প্রকল্প ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গঠিত কৃষক গ্রুপে সেচ সহায়ক সরঞ্জামাদি: এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণের উদ্বোধন করেন। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাজারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) আওতায় বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ৪ হাজার ২৮১টি কৃষক গ্রুপের মাঝে সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট বিতরণ করা হবে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ১ হাজার ৪২৭টি গ্রুপের মাঝে এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হবে।
সার্বিক বিষয়ে ব্রিফ করেন বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প পরিচালক (পিডি) জিয়াউর রহমান।তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। চরাঞ্চলের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। তাদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করতে পারলে জামালপুরের সামগ্রিক কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।’
সেচ সরঞ্জাম পেয়ে আনন্দিত এক কৃষক বলেন, ‘আগে পানির অভাবে চরের জমিতে ফসল ফলানো খুব কষ্টের ছিল। এখন এই সরকারি সহায়তায় আমরা কম খরচে বেশি জমিতে পানি দিতে পারব।’








