ঢাকা, রাত ১:১৬
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

খরা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টির উদ্যোগ ইরানের

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
নভেম্বর ১৮, ২০২৫
in কৃষি সংবাদ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা মোকাবিলার অংশ হিসেবে মেঘে রাসায়নিক স্প্রে করে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর উদ্যোগ শুরু করেছে ইরান। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ‘ক্লাউড সিডিং’ নামে পরিচিত এই প্রক্রিয়াটি শনিবার উর্মিয়া লেকের অববাহিকায় পরিচালিত হয়েছে। উর্মিয়া ইরানের বৃহত্তম হ্রদ হলেও, এটি প্রায় পুরোপুরি শুকিয়ে গিয়ে এখন বিশাল এক লবণের স্তরে পরিণত হয়েছে। সংস্থাটি আরও জানায়, পূর্ব ও পশ্চিম আজারবাইজানেও একই কার্যক্রম চালানো হবে। অতিরিক্ত পানি ব্যবহারকারী পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পরিকল্পনাও ঘোষণা করেছে কর্র্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে দেশটিতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত কমায় জলাধারগুলো প্রায় খালি হয়ে পড়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শিগগিরই যথেষ্ট বৃষ্টি না হলে তেহরানে তীব্র পানিসংকট সৃষ্টি হবে এবং রাজধানী থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও নিতে হতে পারে। ‘ক্লাউড সিডিং’ পদ্ধতিতে বিমান বা ভূমিভিত্তিক জেনারেটরের সাহায্যে মেঘের মধ্যে সিলভার বা পটাসিয়াম আয়োডাইডের মতো রাসায়নিক লবণ ছড়ানো হয়। এতে জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়ে বৃষ্টিতে রূপ নিতে পারে। কৌশলটি কয়েক দশক ধরে ব্যবহার হয়ে আসছে এবং সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক বছরগুলোতে পানির ঘাটতি মোকাবিলায় এটি কাজে লাগিয়েছে।

ইরানের আবহাওয়া সংস্থা বলেছে, দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় এ বছর বৃষ্টিপাত প্রায় ৮৯ শতাংশ কমেছে। সংস্থাটি বলেছে, আমরা বর্তমানে গত ৫০ বছরের মধ্যে দেশের সবচেয়ে শুষ্ক শরৎকাল অনুভব করছি। ইরানের ‘ন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড ড্রট ক্রাইসিস ম্যানেজমেন্ট’-এর প্রধান আহমদ বাজিফেহ বলেছেন, তেহরান, পশ্চিম ও পূর্ব আজারবাইজান এবং মারকাজি প্রদেশের বাঁধগুলো উদ্বেগজনক অবস্থায় রয়েছে; সেখানে পানির স্তর এক অঙ্কের শতাংশে নেমে এসেছে। ইরানি আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। তেহরানের উত্তরে একটি স্কি রিসোর্টে এ বছরে প্রথমবারের মতো তুষারপাতের ভিডিও প্রকাশিত হয়েছে।

Tags: ইরান

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com