ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

মানবকল্যাণে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে মাইজভাণ্ডারী ট্রাস্ট

চলতি বছরে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সহায়তায় ৬০ লাখ টাকা বিতরণ; চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য ৫ লাখ টাকার জরুরি ত্রাণ তহবিল ঘোষণা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুলাই ১৪, ২০২৬
in প্রেস বিজ্ঞপ্তি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, চিকিৎসা, সামাজিক কল্যাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে। এর মধ্যে চলতি অর্থবছরেই বিভিন্ন ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাসেবা ও সামাজিক সহায়তা কর্মসূচিতে বিতরণ করা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। ট্রাস্টের ১১তম বার্ষিক সাধারণ সভা ও মাইজভাণ্ডারী খলিফা সম্মেলনে এসব তথ্য উঠে আসে। গতকাল রাজধানীর মিরপুর-১-এর জমজম কনভেনশন হলে আয়োজিত এই সভায় গত ১৩ বছরের নিরীক্ষিত কার্যক্রম ও আর্থিক হিসাব প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা কেবল আধ্যাত্মিক সাধনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবপ্রেম, নৈতিকতা ও রাসুলের (দ.) আদর্শভিত্তিক মানবকল্যাণের এক সমন্বিত দর্শন। চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি ট্রাস্টের পক্ষ থেকে ৫ লাখ টাকার জরুরি প্রাথমিক ত্রাণ তহবিল ঘোষণা করেন। চট্টগ্রাম জেলা প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ পৌঁছানো হবে জানিয়ে তিনি দেশের বিত্তবানদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

বার্ষিক প্রতিবেদনে ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতি বছর স্বাধীন নিরীক্ষার (ইন্ডিপেনডেন্ট অডিট) মাধ্যমে ট্রাস্টের আর্থিক হিসাব প্রস্তুত ও উপস্থাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন। বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব খলিফা মোহাম্মদ আলমগীর খান, প্রফেসর শহীদ মঞ্জুর, শাহসুফি হযরত জহুরুল মোবারকী, মাওলানা মুফতি বাকি বিল্লাহ আল-আজহারীসহ বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণ। বক্তারা একটি মানবিক ও টেকসই সমাজ গঠনে নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক চেতনা এবং প্রাতিষ্ঠানিক জনকল্যাণের ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা মুফতি এইচ. এম. মাকসুদুর রহমান ও দিদার হোসেন রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত খলিফা, ট্রাস্টি, আলেম ও ভক্ত-আশেকানরা অংশ নেন। সম্মেলন শেষে বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী।

Tags: চিকিৎসাশিক্ষাসামাজিক সহায়তা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

মহানবী (ﷺ)-এর চরিত্র ও মহানুভবতাই মানবতার সর্বোত্তম আদর্শ: ড. সাইফুদ্দীন আহমদ

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

মানবপ্রেম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন মইনুদ্দীন আহমদ (ক.)

বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে মাইজভাণ্ডারী ট্রাস্ট

ধর্মের অপব্যাখ্যা নয়, সম্প্রীতির শিক্ষাই ইসলামের প্রকৃত পরিচয়: ড. সাইফুদ্দীন

বিসিসিএমইএর ৫ হাজার চারা রোপণ সম্পন্ন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com