ঢাকা, রাত ১১:০১
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

দক্ষ নেতৃত্বে প্রশংসিত ইউএনও শেখ জাবের আহমেদ

তার বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে এসেছে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মার্চ ৩, ২০২৬
in প্রেস বিজ্ঞপ্তি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মোঃ ফেরদাউছ মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রশাসনিক কর্মকাণ্ডে ফিরে এসেছে নতুন উদ্যম ও গতিশীলতা। শেখ জাবের আহামেদ-এর দক্ষ, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তর এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক সক্রিয়, সুশৃঙ্খল ও জনমুখী হয়ে উঠেছে।

গত বছরের ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করেন। তার কাজগুলোর অন্যতম; নিয়মিত দপ্তর পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় সভা, সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি গ্রহণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা নিষ্পত্তির ব্যবস্থা। এসব উদ্যোগের কারণে প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে করে ফাইল নিষ্পত্তির হার বৃদ্ধি, সেবার সময়সীমা কমে আসা এবং নাগরিক ভোগান্তি কমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

বিশেষ করে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার কঠোর পরিশ্রম, সূক্ষ্ম পরিকল্পনা ও কার্যকর নেতৃত্ব পলাশবাড়ীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নির্বাচনের পূর্বপ্রস্তুতি থেকে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়া পর্যন্ত প্রতিটি ধাপে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠ প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচনী সরঞ্জাম যথাসময়ে বিতরণ এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের ফলে পুরো প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। তার দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকার কারণে ভোটার, প্রার্থী ও রাজনৈতিক মহলে প্রশাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার মনিটরিং, অবৈধ দখল উচ্ছেদ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযানে তার সক্রিয় উপস্থিতি প্রশংসিত হয়েছে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকা হালনাগাদে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করায় উপকারভোগীরা সরাসরি সুফল পাচ্ছেন।

এদিকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ,
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সরকারি কর্মসূচি বাস্তবায়নেও এসেছে নতুন গতি। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি,স্বাস্থ্যসেবায় সমন্বয় সভা এবং কৃষকদের প্রণোদনা কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে মাঠ প্রশাসনকে আরও কার্যকর করা হয়েছে। ডিজিটাল সেবা সম্প্রসারণ, অনলাইন আবেদন দ্রুত নিষ্পত্তি এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ফলে সাধারণ মানুষ এখন হয়রানিমুক্ত ও দ্রুত সেবা পাচ্ছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা, শীতার্ত ও অসহায়দের সহায়তা বিতরণ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা উপজেলা প্রশাসনকে আরও মানবিক ও জনগণের কাছাকাছি নিয়ে এসেছে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষা করে তিনি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সচেষ্ট রয়েছেন।

সচেতন মহলের মতে, শেখ জাবের আহমেদের আন্তরিকতা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের ফলেই পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরে যেন অতীতের যে কোন সময়ের তুলনায় নতুন প্রাণ ফিরে এসেছে। উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে তার এই সফল নেতৃত্ব আগামীতেও পলাশবাড়ীকে এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা শুধীজনসহ সর্বমহলের।

Tags: ইউএনও শেখ জাবের আহমেদগাইবান্ধাপলাশবাড়ী

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচারের আহ্বান

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচারের আহ্বান

ওয়াটারকিপার অ্যালায়েন্সের কাউন্সিল বোর্ডে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হলেন শরীফ জামিল

ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন  ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ইউসিএলএতে তরুণ নেতৃত্ব নিয়ে বক্তব্য শাহ্জাদা মাশুকের

পশুবাহী গাড়ি নিয়ে ‘টানাটানি’ করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটালের মধ্যে চুক্তি

বায়রার নতুন প্রশাসক বদরুল হক

আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হওয়ার পথে ঢাকা

ঢাকার ৬টি শাখায় পার্টটাইম চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com