ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

গাইবান্ধায় বস্তায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
অক্টোবর ৩১, ২০২৫
in কৃষি সংবাদ, বিশেষ প্রতিবেদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অতিবৃষ্টি ও বন্যার ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে গাইবান্ধার চরাঞ্চলের কৃষকেরা এবার অভিনব পন্থা নিয়েছেন। তারা আগাম জাতের সবজি ও মসলা চাষে নেমেছেন; তবে এবার পদ্ধতিটি ভিন্ন। বন্যার সর্বোচ্চ জলস্তর বিবেচনা করে উঁচু মাচা তৈরি করে তার ওপর সারবদ্ধভাবে বস্তায় মাটি ভরে ফসল উৎপাদন করছেন তারা।

জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে এই পদ্ধতিতে আদা, হলুদ, লাউ, কুমড়া, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি ও মসলা ফলানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা সবজি চাষের জন্য জমি তৈরি, বীজ ও চারা রোপণ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। বন্যার প্রভাব মোকাবিলায় এই নতুন পন্থায় চাষাবাদে কৃষকদের পাশাপাশি উৎসাহিত হচ্ছেন পরিবারের গৃহিণীরাও।

প্রতিবছর অতিরিক্ত বন্যায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চরাঞ্চলের জমি ও বসতভিটার নিত্যপ্রয়োজনীয় শাকসবজি নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে বস্তায় মাটি ভরে মাচায় বা উঁচু স্থানে শাকসবজি ও মসলা চাষের পদ্ধতি বাস্তবায়িত হচ্ছে।

গাইবান্ধার প্রায় ১৬৫টি চর ও নদীতীরবর্তী ১৮ ইউনিয়নে প্রতিবছর কমবেশি বন্যায় কৃষি উৎপাদন ব্যাহত হয়। এই বিকল্প চাষাবাদে কৃষক ও গৃহিণীদের উৎসাহিত করতে জেলার কৃষি বিভাগ পরিকল্পনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও চর্চা অব্যাহত রেখেছে।

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের নখিয়ার পাড়া গ্রামের কৃষক মো. সাইদুল ইসলাম বলেন, ‘চরের প্রায় ৭০ ভাগ গ্রাম প্রতিবছর বন্যার পানিতে তলিয়ে যায়। যখন বন্যা হয়, তখন ঘরের মধ্যেও পানি ওঠে। মাঠের আবাদ তো ডুবেই যায়। বসতভিটায় বউঝিরা কষ্ট করে সবজি লাগালেও সেটিও পচে যায়। তাই মাচায় সবজি চাষ করে এখন নিজের চাহিদা মিটিয়ে কিছু টাকা রোজগারও করতে পারছি।’

একই ইউনিয়নের চরিতা বাড়ী গ্রামের আসমা বেগম ৫০টি বস্তায় আদা চাষ করে মাসে ৭-৮ হাজার টাকা আয় করছেন, যা দিয়ে তিনি তাঁর সংসার চালান।

সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গৃহিণী মনি বেগম জানান, প্রথমে প্রশিক্ষণ নিয়ে তিনি বস্তায় সবজি চাষ শুরু করেন। এখন তার বাড়িতে ফলন ভালো হওয়ায় পাশের গ্রামের আরও প্রায় ১২ জন এভাবে বস্তায় হলুদ, আদা, বেগুনসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ শুরু করেছেন।

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হুদা বলেন, বস্তায় আদা, হলুদসহ বিভিন্ন সবজি ও মসলা চাষে স্থানীয় কৃষক এবং নারীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। এই পদ্ধতি হরিপুর ইউনিয়নে কৃষি উৎপাদনব্যবস্থায় কৃষকের মধ্যে সাড়া জাগিয়েছে। এটি আগামী দিনে এই অঞ্চলের পরিবারভিত্তিক সবজির চাহিদা পূরণে সহায়ক হবে। অনেকে বাণিজ্যিকভাবেও উৎপাদনের উদ্যোগ নিয়েছে, যা এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারিভাবে ডিএই-এর তত্ত্বাবধানে হরিপুর ইউনিয়নে শতাধিক পরিবার বস্তায় সবজি চাষ করছে।

দিন দিন এই পদ্ধতি গাইবান্ধার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ডিএই মনে করছে, ভবিষ্যতে গাইবান্ধার চরাঞ্চলে বস্তায় চাষ পদ্ধতি সম্ভাবনার দ্বার খুলে বন্যাসহনশীল পদ্ধতি হিসেবে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সহায়ক হবে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, চরাঞ্চলের কৃষকেরা মাচা পদ্ধতিতে সবজি চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারছেন। এতে তাঁদের আয় হচ্ছে। পাশাপাশি পুষ্টির অভাবও পূরণ হচ্ছে। যাঁরা এভাবে সবজি চাষে আগ্রহী, তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে।

Tags: আগ্রহকৃষকগাইবান্ধাবস্তায় চাষ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

এশিয়ার কফি বাজারে চাঙ্গাভাব, ভিয়েতনামে বেড়েছে দাম

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com