ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

বিকাশ: ৯ মাসে ৫০৫ কোটি টাকা মুনাফা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
অক্টোবর ৩০, ২০২৫
in প্রেস বিজ্ঞপ্তি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ চলতি বছরের প্রথম ৯ মাস জানুয়ারি-সেপ্টেম্বরে ৫০৫ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। এই মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৩১ শতাংশ বা দ্বিগুণের বেশি। ২০২৪ সালের একই সময়ে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল ২১৮ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক সম্প্রতি তাদের জানুয়ারি -সেপ্টেম্বর সময়ের আর্থিক বিবরণী প্রকাশ করেছে। তাতে পৃথকভাবে বিকাশের আর্থিক বিবরণী যুক্ত করা হয়েছে। বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান। বিকাশের ৫১ শতাংশ শেয়ারের মালিক এই ব্যাংক।

বড় অঙ্কের মুনাফা অর্জনের সুবাদে বিকাশ দেশের ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ ১০ মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে। এর ওপর ভর করে ব্র্যাক ব্যাংক হয়ে উঠেছে দেশের শীর্ষ মুনাফা অর্জনকারী ব্যাংক।

এ নিয়ে বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এক যুগের বেশি সময় ধরে আধুনিকতম প্রযুক্তি, সেবা অবকাঠামো, ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এবং ডিজিটাল সাক্ষরতায় (লিটারেসি) ধারাবাহিকভাবে কৌশলগত বিনিয়োগ ইত্যাদি সাম্প্রতিক বছরগুলোয় বিকাশের রাজস্ব প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। দীর্ঘমেয়াদি পুঁজি (পেশেন্ট ক্যাপিটাল) এবং প্রবৃদ্ধিমুখী মানসিকতা এই প্রতিষ্ঠানের জন্য একটি টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তুলতে সহায়তা করেছে, যা একই সঙ্গে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনে গ্রাহকের আস্থা ও আত্মবিশ্বাস তৈরি করে আচরণগত পরিবর্তন এনেছে।

২০১১ সালে যাত্রা শুরুর পর গত বছরই প্রথম বিকাশ ৩০০ কোটি টাকার রেকর্ড মুনাফা করে। প্রতিষ্ঠানটির ৮ কোটি ২০ লাখ গ্রাহক, সাড়ে ৩ লাখ এজেন্ট ও ১০ লাখ মার্চেন্ট পয়েন্ট আছে।

মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর আরও বলেন, বিকাশ প্ল্যাটফর্মে বিভিন্ন মৌলিক আর্থিক সেবার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যৌথভাবে ঋণ বিতরণ, আমানত গ্রহণ, পরিষেবা বিল পরিশোধ সেবা প্রদান, রেমিট্যান্স বা প্রবাসী আনয়ন এবং পে-রোলের মতো সেবাগুলোর সংযোজন হয়েছে, যা গ্রাহকের জন্য বিকাশের সেবার পরিধি যেমন বাড়িয়েছে, তেমনি দেশে ডিজিটাল আর্থিক সেবার ইকোসিস্টেমকেও শক্তিশালী করে তুলেছে।

বিকাশের আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর ৯ মাসে বিকাশ মোট আয় করেছে ৫ হাজার ৪৭৪ কোটি টাকা। অন্যদিকে ভ্যাট পরিশোধ করেছে ৬৩৬ কোটি টাকা, সেবা দিতে খরচ হয়েছে ৩ হাজার ৫১ কোটি টাকা, পরিচালন ও প্রশাসনিক ব্যয় হয়েছে ৯৫৩ কোটি টাকা, কমার্শিয়াল বা বাণিজ্যিক কাজে খরচ হয়েছে ৩১০ কোটি টাকা। ফলে বিকাশের পরিচালন মুনাফা হয়েছে ৫২২ কোটি টাকা। পাশাপাশি বিকাশ গত ৯ মাসে তহবিল থেকে আয় করেছে ১৮৪ কোটি টাকা। এর মধ্যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ৩৫ কোটি টাকা ও কর বাবদ ১৬৬ কোটি টাকা দিয়েছে। এতে ৯ মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৫০৪ কোটি টাকা।

২০১১ সালে যাত্রা শুরুর পর গত বছরই প্রথম বিকাশ ৩০০ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছিল। তার আগে কোম্পানিটির সর্বোচ্চ মুনাফা ছিল ২০২৩ সালে, যা পরিমাণে ৯৯ কোটি টাকা। গত বছরের শেষে তা এক লাফে ৩০০ কোটি টাকা ছাড়ায়। আর চলতি বছরের প্রথম ৬ মাসে ৩০৮ কোটি টাকার মুনাফা করে।

বর্তমানে বিকাশের প্রায় ৮ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির রয়েছে ৩ লাখ ৫০ হাজার এজেন্ট ও ১০ লাখ মার্চেন্ট পয়েন্ট। আর্থিক লেনদেনের পাশাপাশি বিকাশে রয়েছে বিভিন্ন পরিষেবা বিল পরিশোধ, টাকা পাঠানো, ন্যানো ঋণ ও ডিপোজিট ইত্যাদি সুবিধা। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে রয়েছে ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন, বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বা আইএফসি, গেটস ফাউন্ডেশন, অ্যান্ট ইন্টারন্যাশনাল ও সফটব্যাংক প্রভৃতি।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

মহানবী (ﷺ)-এর চরিত্র ও মহানুভবতাই মানবতার সর্বোত্তম আদর্শ: ড. সাইফুদ্দীন আহমদ

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

মানবপ্রেম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন মইনুদ্দীন আহমদ (ক.)

বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে মাইজভাণ্ডারী ট্রাস্ট

ধর্মের অপব্যাখ্যা নয়, সম্প্রীতির শিক্ষাই ইসলামের প্রকৃত পরিচয়: ড. সাইফুদ্দীন

বিসিসিএমইএর ৫ হাজার চারা রোপণ সম্পন্ন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com