ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি উদ্যোক্তা

তরমুজ চাষের আগাম প্রস্ততি চাষীদের

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
অক্টোবর ৮, ২০২৫
in কৃষি উদ্যোক্তা, কৃষি সংবাদ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা দক্ষিণাঞ্চলে তরমুজ উৎপাদনে ‘রাাজধানী’ হিসেবে পরিচিত। এখানকার তরমুজের গুণগতমান ভালো হওয়ায় দেশজুড়ে সুনাম কুড়িয়েছে। চাহিদার পাশাপাশি লাভজনক ফল হওয়ায় নতুন নতুন চাষিও বাড়ছে। বিশেষ করে গত বছর তরমুজের ফলন ও দাম ভালো হওয়ায় এবার কৃষকেরা আরো তরমুজ চাষের প্রস্ততি নিচ্ছেন। এজন্য তারা আগাম ধান লাগিয়েছেণ যাতে আগাম তরমুজ চাষ করতে পারে।

সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে। তবে রাঙ্গাবালী উপজেলায় ডিসেম্বরেই আগাম তরমুজের আবাদ শুরু হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয় তরমুজ বিক্রি।

কৃষি বিভাগের তথ্যমতে, গত মৌসুমে রাঙ্গাবালীর চরমোন্তাজ, কাউখালীর চর, কলাগাছিয়ার চর, চর ইমার সোন, ছোটবাইশদিয়া, মৌডুবীর জাহাজমারার বালুর চরসহ ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়। যা তার আগের মৌসুমের ৬ হাজার ৩৫০ হেক্টরের চেয়ে বেশি।

উপজেলার চরমোন্তাজ এলাকার তরমুজ চাষি শহিদুল ইসলাম জানায়, গত বছর আগাম তরমুজ দিয়ে তিনি লাভবান হওয়ায় এ বছরও তিনি আগাম তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে আগাম জাতের ধান লাগিয়েছেন ।

তিনি আশা করছেন সবকিছু ঠিক থাকলে এ বছর ২০ একরেরও বেশি জমিতে তরমুজ চাষ করবেন।

রাঙ্গাবালী উপজেলায় মো. নেছার উদ্দিন (৪৬)। চার সন্তানের জনক নেছার উদ্দিনের সংসারে খুব বেশি স্বচ্ছলতা ছিল না। কিন্ত এবার তরমুজ চাষ করে তিনি সংসারে স্বচ্ছলতা এনেছেন। ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের নেছার উদ্দিনের সঙ্গে টেলিফোনে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘এই প্রদর্শনী থেকে ১০ কড়া (৩৩ শতক) জমিতে তরমুজ চাষ করেছি। ২ লাখ ১৫ হাজার ট্যাহা (টাকা) বেচচি। আমার খরচ গেছে এম্মে হাজারের মতো গেছে। আল্লায় দিছে অনেক ট্যাহা লাভ হইছে। এটা হলো ৪ মাসের ফসল। কৃষি অফিস থেকে ১০ পদের সার ও ঔষুধ দিছে। সব ঔষুদের নাম তো কইতে পারি না, ১০ পদের দিছে।’

তিনি এবার আরো বেশি জমিতে তরমুজ করার আশায় আগাম জাতের ধান লাগিয়েছেন। এ বিষয়ে কৃষি বিভাগ যেমন সহযোগীতা করেছেন সেটাও তিনি কৃতজ্ঞ চিত্তে মনে করেন।

শুধু শহিদুল ইসলাম, নেছার উদ্দিনই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারাদেশের চর এলাকাগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের আবাদ বাড়ানোর প্রকল্পের আওতায় তরমুজ চাষ করে সবাই লাভবান হয়েছেন। যে জায়গাগুলোতে আগে কোনো চাষ হতো সেখানকার বিস্তৃত চরে তরমুজ চাষ করার প্রস্তুতি নিয়ে আছেন।

চাষিরা জানায়, প্রতি বছরের ন্যায় আগামী মৌসুমেও সৈকতের পুরো বালুচর ও চরে আগাম তরমুজ চাষ করবেন। গত বছরের মতো আবহাওয়া ভালো থাকলে আগাম তরমুজ বিক্রি করে লাভবান হবেন এই আশা তাদের। তরমুজ চাষি ইমন হাওলাদার বলেন, গতবছর আড়াই কানি জমিতে তরমুজ চাষ করে ভালো লাভ হয়েছে, এবারও ইনশাল্লাহ ভালো লাভ করতে পারবো। আর কৃষি বিভাগের চর প্রকল্প থেকে সহযোগীতায় তারা লাভবান হয়েছেন।

‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প থেকে দেশের চরাঞ্চলের জমিতে খরা-সহনশীল ও স্বল্প জীবনকালীন ফসলের জাত, উপযুক্ত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে শস্য বৈচিত্র্য ও কৃষি বাণিজ্যিকীকরণ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলছে। যার উদহারণ এই রাঙ্গাবালীর কৃষকরা।

কৃষি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প থেকে জানা যায়, সরকারের সম্পূূর্ণ নিজস্ব অর্থায়নে ২০৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগের ৩৫টি জেলার ১২১টি উপজেলায় বাস্তবায়ন করা হবে এই প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। বিভিন্ন সময় মাঠ দিবস ও সেমিনার বা ওয়ার্কশপের আয়োজন করে কৃষকদের সঠিক সময়ে সঠিক ফসল লাগানোর পরামর্শ দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক(পিডি) মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রকল্পের মাধ্যমে দেশের পতিত জমি ব্যবহারের মাধ্যমে চর অঞ্চলের শস্যের নিবিড়তা ১৪০ শতাংশ থেকে ১৪৫ শতাংশে উন্নীত হবে। এর ফলে শস্য বৈচিত্র্য ও কৃষি বাণিজ্যিকীকরণ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’

আশা করছি, প্রকল্পটির মাধ্যমে কৃষকরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি দেশের চরাঞ্চলের জমিতে খরা সহনশীল ও স্বল্প জীবনকালীন ফসলের জাত, উপযুক্ত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করা হবে।

Tags: কৃষিচাষতরমুজরাঙ্গাবালী

এই ক্যাটাগরির অন্য সংবাদ

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

কৃষিকে আধুনিক পেশা হিসেবে গড়ে তুলতে হবে: ডিএই ডিজি

কৃষিকে আধুনিক পেশা হিসেবে গড়ে তুলতে হবে: ডিএই ডিজি

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

‘কৃষি উৎপাদন বাড়াতে পরীক্ষিত বীজ ব্যবহারের তাগিদ’

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com