ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

ট্রাইব্যুনালে আরেফ, আফসিয়াসহ শীর্ষ নেতাদের প্রার্থিতা বৈধ ঘোষণা

সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত হওয়ায় সাবেক নেতাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই। তাই তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বেআইনি এবং তা বাতিলযোগ্য: ট্রাইব্যুনাল

byএগ্রি সংবাদ ডেস্ক
জুলাই ২২, ২০২৬
in প্রেস বিজ্ঞপ্তি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের একাধিক সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনাল। একইসঙ্গে সদ্য সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সদ্য সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক সহসভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সদ্য সাবেক উপ–মহাসচিব ইদ্রিস মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসরিন বেগম এবং সদস্য এ.এস.এম. কামাল উদ্দিন ও ছায়েদ আহম্মেদ সমন্বয়ে গঠিত তিন সদস্যের রায়ে এসব নির্দেশনা দেন।

রায়ে বলা হয়, নির্বাচন বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫–এর বিধি ১৮(৪) ভুলভাবে প্রয়োগ করে সাবেক নেতাদের মনোনয়নপত্র বাতিল করেছিল। অথচ আটাবের ২০২৪–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি সরকার প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বিলুপ্ত করায় সেটিকে আইনগতভাবে “মেয়াদ পূর্তি” হিসেবে গণ্য করা যায় না। ফলে ওই বিধান প্রয়োগ করে তাদের অযোগ্য ঘোষণা করার কোনো আইনগত ভিত্তি ছিল না।

ট্রাইব্যুনাল আরও বলেন, সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত হওয়ায় সাবেক নেতাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই। তাই তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বেআইনি এবং তা বাতিলযোগ্য।

শুনানিকালে নির্বাচনী আপিল বোর্ডের কার্যক্রমেও গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ট্রাইব্যুনালে উপস্থাপিত সিসিটিভি ফুটেজ ও আলোকচিত্রে দেখা যায়, আপিল বোর্ডের তিন সদস্যের মধ্যে মাত্র দুজন শুনানিতে উপস্থিত ছিলেন। কিন্তু শুনানিতে অনুপস্থিত একজন সদস্যও চূড়ান্ত আদেশে স্বাক্ষর করেন। এছাড়া আদেশে দুই সদস্যের পদবিও ভুলভাবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, বিচারিক নীতির মৌলিক ভিত্তি হলো—“He who hears must decide” অর্থাৎ যিনি শুনানি গ্রহণ করবেন, তিনিই সিদ্ধান্ত দেবেন। শুনানিতে অংশ না নিয়েও আদেশে স্বাক্ষর করা প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী এবং আইনগতভাবে ‘Coram Non Judice’।

অন্যদিকে মামলা নং ০৫/২০২৬–এর শুনানিতে ভোটার তালিকায়ও ব্যাপক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। রায়ে উল্লেখ করা হয়, বাতিল হওয়া ট্রাভেল এজেন্সির লাইসেন্সধারী ব্যক্তি, একই প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি এবং সাধারণ কর্মচারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাশাপাশি ৪৬ জন বৈধ সদস্যকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়।

এসব অনিয়মের প্রেক্ষিতে ১২ জুন ২০২৬ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাও সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন ট্রাইব্যুনাল।

সংশ্লিষ্টদের মতে, এই রায় আটাবের নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের বিতর্কিত সিদ্ধান্ত বাতিল হওয়ায় নতুন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পথ তৈরি হয়েছে। একই সঙ্গে আব্দুস সালাম আরেফ, আফসিয়া জান্নাত সালেহ, জিয়াউর রহমান খান রেজোয়ান ও ইদ্রিস মিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগও নিশ্চিত হয়েছে।

(দৈনিক জনতা)

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

মহানবী (ﷺ)-এর চরিত্র ও মহানুভবতাই মানবতার সর্বোত্তম আদর্শ: ড. সাইফুদ্দীন আহমদ

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

মানবপ্রেম ও সম্প্রীতির বার্তা দিয়েছেন মইনুদ্দীন আহমদ (ক.)

বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে মাইজভাণ্ডারী ট্রাস্ট

ধর্মের অপব্যাখ্যা নয়, সম্প্রীতির শিক্ষাই ইসলামের প্রকৃত পরিচয়: ড. সাইফুদ্দীন

বিসিসিএমইএর ৫ হাজার চারা রোপণ সম্পন্ন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com