ঢাকা, রাত ১:২৮
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মার্চ ১৬, ২০২৬
in প্রেস বিজ্ঞপ্তি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো।

আজ সোমবার স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এম-বিল্ডিং’-এর কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনওডিসির বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইন সংবলিত হ্যান্ডবুক তৈরিতে ইউএনওডিসির ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রভাব ফেলেছে।

বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক পুলিশ সংস্কার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান।

তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: ইউএনওডিসিপুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণবাংলাদেশসহযোগিতা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচারের আহ্বান

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচারের আহ্বান

ওয়াটারকিপার অ্যালায়েন্সের কাউন্সিল বোর্ডে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হলেন শরীফ জামিল

ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন  ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ইউসিএলএতে তরুণ নেতৃত্ব নিয়ে বক্তব্য শাহ্জাদা মাশুকের

পশুবাহী গাড়ি নিয়ে ‘টানাটানি’ করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটালের মধ্যে চুক্তি

বায়রার নতুন প্রশাসক বদরুল হক

আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হওয়ার পথে ঢাকা

ঢাকার ৬টি শাখায় পার্টটাইম চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com