ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

শাহজালালে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ তহবিল গঠনের আহ্বান

এনবিআর-এর প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা 'কর মওকুফ' ও 'শুল্ক ছাড়ের' ব্যবস্থা নেয়: ব্যবসায়ী নেতা আতিকুর রহমান

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
অক্টোবর ২২, ২০২৫
in প্রেস বিজ্ঞপ্তি, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ রপ্তানি ও আমদানি পণ্য পুড়ে গেছে। এতে বিভিন্ন শিল্পখাত—পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, কৃষিজ, চামড়া, প্লাস্টিক ও অন্যান্য রপ্তানি নির্ভর খাতসহ আমদানি নির্ভর ব্যবসাগুলো ‘মারাত্মক’ ক্ষতির মুখে পড়েছে।

বুধবার (২২ অক্টোবর) এক বার্তায় এমন কথা জানান বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) সভাপতি আতিকুর রহমান।

তিনি বলেন, ‘ঘটনার পর ব্যবসায়ী মহল বলছে, এটি কেবল কিছু নির্দিষ্ট খাতের ক্ষতি নয়, বরং পুরো আমদানি-রপ্তানি বাণিজ্যই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।’

তিনি মনে করেন, ‘এই অগ্নিকাণ্ডে দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা আতিকুর রহমান মনে করেন, ‘এই আগুনে ক্ষতিগ্রস্তরা শুধু পোশাক বা ওষুধ শিল্পের নয়, বরং দেশের সামগ্রিক বাণিজ্য কাঠামোর সঙ্গে জড়িত প্রায় সব খাতই এতে প্রভাবিত হয়েছে। সরকার যদি দ্রুত সহায়তা না দেয়, তাহলে রপ্তানি, আমদানি এবং শিল্প খাত একযোগে সংকটে পড়বে।’

তিনি আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ বিতরণে সহযোগিতা করতে পারে। পাশাপাশি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা “কর মওকুফ” ও শুল্ক ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি ক্ষতিগ্রস্ত সমস্ত ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা দেওয়ার অনুরোধ করেন।

আতিকুর রহমান বলেন, ‘শুধু কোনো একটি খাত নয়, বরং দেশের সমস্ত শিল্পই এখন ক্ষতির ঝুঁকিতে। ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এখন সরকারের দায়িত্ব।’

তিনি জানান, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন যৌথভাবে সরকারের কাছে প্রস্তাব করবে—ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ, বিশেষ প্রণোদনা ও দ্রুত আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা করতে।

এই ব্যবসায়ী নেতার মন্তব্য; ‘ব্যবসায়ী মহল মনে করছেন, দ্রুত পদক্ষেপ নিলে এই বিপর্যয়ের প্রভাব অনেকটা কমানো সম্ভব হবে। এর ফলে, সামগ্রিক বাণিজ্য ও অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে।’

আতিকুর রহমান বিসিসিএমইএ এর সভাপতি ছাড়াও ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একজন পরিচালক।

উল্লেখ্য, বাংলাদেশে পাটখড়ি পুড়িয়ে তৈরি চারকোল আন্তর্জাতিক বাজারে চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এটি আতশবাজি, কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপিয়ারের কালি, মোবাইলের ব্যাটারি, দাঁত পরিষ্কারের ওষুধসহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

Tags: ক্ষতিগ্রস্তবিশেষ তহবিল গঠনব্যবসায়ীশাহজালালে আগুনসহায়তায়

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com