ঢাকা, রাত ৩:২৮
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি উদ্যোক্তা

টেকসই খাদ্য উৎপাদনে গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির আহবান

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জানুয়ারি ২৯, ২০২৬
in কৃষি উদ্যোক্তা, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

কৃষি খাত দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের অন্যতম ভিত্তি হলেও জিডিপিতে অবদান ১২ শতাংশে সীমিত। অথচ দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৭ শতাংশ এ খাতের সঙ্গে সম্পৃক্ত। কৃষি খাতের প্রবৃদ্ধির হার ৩ দশমিক ২১ শতাংশে সীমাবদ্ধ থাকা, কৃষিজমি হ্রাস, মাটির উর্বরতা অবনমন ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাজধানীর পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানানো হয়। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর ড. এ.এন.এম. মাহবুব-উল আলম এবং বিশেষ অতিথি ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান মোঃ আবদুছ ছালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোঃ ফজলুল কাদের।

প্রধান অতিথি ড. এ.এন.এম. মাহবুব-উল আলম বলেন, ‘অনেক প্রতিষ্ঠান নিজস্ব কার্যাবলী পালনে পারঙ্গম না হওয়া সত্বেও অন্য কেউ পারঙ্গম হলে, তাকে সে কাজে যুক্ত করতে অনীহা প্রকাশ করে। ফলে, সম্ভাবনাময় মেধার প্রয়োগ থেকে দেশ বঞ্চিত হয়। এ গণ্ডি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
কৃষি খাতের টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের মাঝে সুষম সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অভিন্ন; দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
মোঃ আবদুছ ছালাম বলেন, ‘উন্নত কৃষিচর্চার লক্ষ্য চারটি: উচ্চতর ফলন, অধিকতর পুষ্টিমান, পরিবেশ সুরক্ষা, এবং এসবের ফলশ্রুতিতে উত্তম জীবন। এ লক্ষ্যে বিএআরসি নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে।’
পিকেএসএফ-এর সাথে সহযোগিতা সৃষ্টি হলে এসব গবেষণার আলোকে মাঠ পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ‘কৃষি খাতের দীর্ঘমেয়াদি রূপান্তরের লক্ষ্যে প্রণীত “ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০”বাস্তবায়নে পিকেএসএফ সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।’

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ‘কৃষি খাতে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলেও কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা ছাড়া টেকসই, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব নয়।’

প্রতিষ্ঠান দুটির মধ্যে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে তিনি আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের সমগ্রিক কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফ ও বিএআরসি-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আজকের সভার মূল উদ্দেশ্য। আমরা উভয় পক্ষ সমন্বয়ের মাধ্যমে প্রচলিত কার্যক্রমের বাইরেও কিছু সৃজনশীল উদ্যোগ গ্রহণ করব, যা কৃষক ও কৃষিখাতের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।’

দেশের কৃষি খাতে বিতরণকৃত মোট ঋণের প্রায় অর্ধেকই পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহ যোগান দেয় উল্লেখ করে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা

পরিচালক(এমডি) মোঃ ফজলুল কাদের বলেন, ‘আমরা কৃষিপণ্যের বৈচিত্র্যায়ন ও মূল্য সংযোজনমূলক নানাবিধ সেবা প্রদানের মাধ্যমে বাজার সম্প্রসারণ এবং কৃষি উদ্যোগকে একটি আকর্ষণীয়, মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি।’

ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি মাটির উর্বরতা পুনরুদ্ধারে পিকেএসএফ বিশেষভাবে মনোনিবেশ করছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরসি’র সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর এবং ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। সেখানে কৃষি উন্নয়নে পিকেএসএফ-এর কার্যক্রম বিষয়ক একটি উপস্থাপনা প্রদান করা হয় এবং একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ আয়োজনে পিকেএসএফ ও বিএআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিকেএসএফ-এর বিভিন্ন সহযোগী সংস্থার প্রধান নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: উৎপাদনগবেষণাটেকসই খাদ্যবিনিয়োগ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com