ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

বিআরটিসির ‘সব বাসই’ কালো ধোঁয়া ছাড়ে: রিজওয়ানা হাসান

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জানুয়ারি ২৭, ২০২৬
in নগরায়ন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির সেবার মান ও পরিবেশ দূষণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিআরটিসির প্রতিটি বাস থেকেই বিষাক্ত কালো ধোঁয়া নির্গত হয়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত চালকদের দক্ষতা ও শব্দদূষণ সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। আমি এটি চ্যালেঞ্জ করে গেলাম। আমরা কি এগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম না?” তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হওয়ার পরও কেন আমাদের এখনো পুরোনো ও লক্কড়-ঝক্কড় বাসের ওপর নির্ভর করতে হচ্ছে এবং কেন এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না।’

পুরোনো যানবাহন সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য ‘স্ক্র্যাপ পলিসি’বা ধ্বংসকরণ নীতিমালার ধীরগতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, গত বছরের ২৮ অক্টোবরের মধ্যে এই নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যদি কয়েকটা দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠিন না হই, তবে আর কেউ নিয়ম মানবে না।’

চালকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘অকারণে হর্ন বাজানো ক্ষমতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি অন্যের কষ্টের কারণ। হর্ন বাজানো বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি কমে আসবে এবং সড়ক দুর্ঘটনাও হ্রাস পাবে। তিনি বিআরটিএ-কে নির্দেশ দেন যেন চালকদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও দায়িত্বশীল ড্রাইভিংয়ের বিষয়ে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিআরটিসি ও বিআরটিএর শীর্ষ কর্মকর্তাসহ পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এবং পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদও এ সময় দূষণমুক্ত সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: কালো ধোঁয়াধোঁয়াবাস

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ, কমবে জ্বালানি ব্যয়: জাফর বায়েজীদ

শব্দদূষণ: কঠোর আইনেও ঘাটতি প্রয়োগে,দরকার জনসচেতনতা

কংক্রিটের শহরে সবুজ তৈরির কারিগর রকিবুল

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com