দেশের বাজারে বাড়তে থাকা কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। ইতিমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। সাধারণ মানুষ আশা করছেন, বাজারে মরিচের সরবরাহ বাড়লে দাম নাগালে আসবে। ইতিমধ্যে ভোক্তারা, কাঁচামচির আমদানির সরকারী সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে।
মঙ্গলবার সন্ধ্যার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর অতিরিক্ত উপপরিচালক (আমদানি) মোহাম্মদ শওকত ওসমান মজুমদার বলেন, ‘গতকাল আমদানিকার দের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দিয়েছেছিলাম। আর বাকীদের আজকে দেওয়া হয়েছে। এই নিয়ে মোট ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, ‘ইতিমধ্যে অনুমতি পাওয়ার পরপরই আমদানিকারকেরা এলসি (ঋণপত্র) খোলাসহ প্রয়োজনীয় সব দাপ্তরিক প্রক্রিয়া শুরু করে কয়েকজন আমদানীকারক কাঁচা মরিচ দেশে নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় ৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশের ভিতরে প্রবেশ করেছে। বাকীগুলোও পর্যায়ক্রমে আসবে। ’
এর আগে এ বন্দর দিয়ে সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দীর্ঘ প্রায় এক বছর পর ফের এই বন্দর দিয়ে কাঁচা মরিচের চালান আসা শুরু হলো।







