ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

ভূমিকম্প মোকাবিলায় টাস্কফোর্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন

এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত; থাকবে বিশেষ সরঞ্জাম

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুলাই ২৯, ২০২৬
in নগরায়ন, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করতে একটি ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগকালীন কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হবে। উদ্ধারকাজে সহায়তার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান, জরুরি সেবা ও সরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, ভূমিকম্পের মতো দুর্যোগে দ্রুত সাড়া দিতে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক দ্রুত সংগ্রহের মাধ্যমে মোট ১ লাখ সদস্যের একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করা হবে। এই স্বেচ্ছাসেবকদের কেবল তালিকাভুক্ত করলেই হবে না, তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহের ওপরও জোর দেওয়া হয়েছে সভায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া ঢাকা শহরে জরুরি ত্রাণ ও সরঞ্জাম ব্যবস্থাপনার জন্য একটি ‘হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া’ (এইচএসএ) স্থাপনের বিষয়েও সভায় নীতিগত আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপিত বিশেষ সেলটি দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন বিভাগের কাজের সমন্বয়কারী হিসেবে কাজ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম. এ. মুহিত। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় এই জাতীয় টাস্কফোর্স ও বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী ভবিষ্যতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tags: ১ লাখ স্বেচ্ছাসেবীপ্রস্তুতভূমিকম্প

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com