ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

হিমাগারে আলু সংরক্ষণ

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
জুন ১৭, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

রংপুর প্রতিনিধি: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলু চাষিরা। বুধবার (১৭ জুন) দুপুরে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আলু ফেলে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চাষিরা জানিয়েছেন, দাবি মানা না হলে লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের অনুরোধে কৃষকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা আলু চাষি সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, হিমাগার মালিকরা একতরফা সিদ্ধান্ত নিয়ে বস্তাপ্রতি আলুর ভাড়া ২৬০-২৮০ টাকার স্থলে ৪৩০ থেকে ৪৫০ টাকা নির্ধারণ করেছেন। তিনি বলেন, ‘এ বছর অসময়ে বৃষ্টির কারণে চাষিরা এমনিতেই ক্ষতির মুখে আছেন। তার ওপর প্রতি কেজি আলুর সংরক্ষণ খরচ ৭ টাকা পড়লে উৎপাদন খরচ দাঁড়াবে ২৪ টাকার উপরে। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকায়। আমরা বস্তাপ্রতি ভাড়া সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।’

চাষিদের অভিযোগ, হিমাগার অ্যাসোসিয়েশনের সিন্ডিকেটের কারণে রংপুরে ভাড়ার এই চিত্র দেখা দিচ্ছে। অথচ মুন্সীগঞ্জে একই পরিমাণ আলুর ভাড়া মাত্র ২৮০ টাকা। আলু চাষি নেতারা অভিযোগের আঙুল তোলেন বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর দিকে।

তবে অভিযোগ অস্বীকার করে মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া রেট অনুযায়ী আমরা সংরক্ষণ মূল্য নিচ্ছি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা হয়েছে। এখানে কোনো সিন্ডিকেট নেই। যারা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনা উচিত।’

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আলু চাষিরা তাদের দাবির সপক্ষে কিছু সময় মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনার মাধ্যমে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tags: আলু সংরক্ষণক্ষুব্ধ চাষিভাড়া বৃদ্ধিমহাসড়ক অবরোধহিমাগার

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com