ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিকভাবে দেশের আম উৎপাদনের সঠিক তথ্য তুলে ধরতে পারলে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পাঁচ আম রপ্তানীকারক দেশের তালিকায় উঠে আসতে পারে: আরিফুর রহমান

byস্পেশাল করেসপন্ডেন্ট
মে ২১, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সেইসাথে দেশের আম বিশ্ববাজারে অন্যতম রপ্তানিপণ্যে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্ত্রী বলেছেন, বাংলাদেশের মাটি ও আবহাওয়া কৃষিপণ্য উৎপাদনের জন্য বিশ্বের অন্যতম উপযোগী। তবে নীতিগত ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি।
‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’ আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত ‘আম রপ্তানির শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর পরিচালক আরিফুর রহমান।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশের কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত এবং কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনের জন্য বিশ্বের অন্যতম উপযোগী দেশ হলেও নীতিগত ও আইনগত কিছু জটিলতার কারণে এ খাত এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।’

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে মূলত প্রবাসী বাঙালিদের লক্ষ্য করে আম রপ্তানি হচ্ছে। তবে প্রকৃত অর্থে রপ্তানি সফল হবে তখনই, যখন বিদেশি নাগরিকরাও বাংলাদেশের আম খেতে শুরু করবেন।

তিনি বলেন, ‘বিশ্ববাজারে টিকে থাকতে হলে কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই।’

উন্নত দেশগুলো কৃষি খাতে বিপুল ভর্তুকি দিয়ে থাকে। বাংলাদেশকেও রপ্তানিযোগ্য কৃষিপণ্যের ক্ষেত্রে কার্যকর সহায়তা দিতে হবে। মন্ত্রী জানান, সম্প্রতি চীন বাংলাদেশ থেকে বড় আকারে কাঁঠাল আমদানির আগ্রহ দেখিয়েছে। এ জন্য তারা বাংলাদেশে প্যাকেজিং ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্থানীয় জাতের আমের স্বাদ বিশ্বমানের। দেশীয় জাতের স্বাদ ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী সংরক্ষণক্ষম ও আকর্ষণীয় জাত উদ্ভাবনে বিজ্ঞানীদের কাজ করতে হবে।

আম রপ্তানির প্রধান বাধা হিসেবে বিমান ভাড়া ও কার্গো সংকটের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘পচনশীল কৃষিপণ্যের জন্য আলাদা কার্গো সুবিধা জরুরি। বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হবে।’

তিনি বলেন, নতুন বিমান যুক্ত হলে ভবিষ্যতে কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়বে। তবে কার্গো ফ্লাইট চালু রাখতে নিয়মিত সংযোগ ও পর্যাপ্ত রপ্তানি নিশ্চিত করতে হবে।

কীটনাশকের ব্যবহার নিয়েও সতর্ক করে খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন,‘আন্তর্জাতিক বাজারে এখন শুধু স্বাদ নয়, নিরাপদ খাদ্যের নিশ্চয়তাও সমান গুরুত্বপূর্ণ। সঠিক মান নিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে পারলে বাংলাদেশ বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’ কৃষিমন্ত্রী আরোও বলেন, ‘ভবিষ্যতে আমসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হবে। এ লক্ষ্য অর্জনে উৎপাদক, রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

মূল প্রবন্ধে প্রকল্প পরিচালক আরিফুর রহমান বলেন, ‘দেশে বছরে প্রায় ২৬ লাখ ৬২ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়। সঠিক তথ্য আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পাঁচ আম উৎপাদনকারী দেশের তালিকায় উঠে আসতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমানে যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালিসহ ৩৬টি দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে। আম্রপালি, ফজলি, হিমসাগর ও হাড়িভাঙ্গাসহ সাতটি প্রিমিয়াম জাত আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা হচ্ছে।’
তবে রপ্তানির বড় বাধা হিসেবে তিনি বিমানের অতিরিক্ত ফ্রেইট চার্জ ও কার্গো স্পেস সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘তৈরি পোশাক খাতের চাপের কারণে অনেক সময় আমের চালান অফলোড হয়ে যায়।’

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান বলেন, আম যেহেতু পচনশীল পণ্য, তাই একে বিশেষ অগ্রাধিকার দিয়ে নির্দিষ্ট কার্গো স্পেস বরাদ্দ করা প্রয়োজন। কৃষি ও বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এ সংকট দ্রুত সমাধান সম্ভব।
অনুষ্ঠানে ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনসুর বলেন, থাইল্যান্ড বা পাকিস্তানের তুলনায় বাংলাদেশের এয়ার ভাড়া প্রায় ৮০ শতাংশ বেশি। এছাড়া বিমানবন্দরে কোল্ড চেইন ও আধুনিক স্ক্যানিং ব্যবস্থার অভাবেও রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন।

তিনি বলেন, দীর্ঘ দুই দশকেও একটি ডেডিকেটেড কার্গো ফ্লাইট চালু না হওয়া বড় ব্যর্থতা। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর বাণিজ্যিক উইংও আমের বাজার সম্প্রসারণে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ বলেন, ‘মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের মিষ্টি আমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আম রপ্তানি বাড়াতে সংরক্ষণ, ক্যানিং, আধুনিক প্যাকেজিং ও ভ্যাকুয়াম ফ্রাইং প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কৃষিপণ্য রপ্তানিতে কার্গো ভাড়ায় বিশেষ ভর্তুকি বা সাবসিডি দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।’ পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ওজন কারচুপি বন্ধের ওপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি) মো. আব্দুর রহিম।

Tags: আমআরিফুর রহমানকৃষিপণ্যকৃষিমন্ত্রীবাধারপ্তানিরপ্তানীকারক দেশ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com