ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

ভোজ্য তেলে স্বস্তি আনতে বাড়ছে সূর্যমুখীর আবাদ

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মে ১৮, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সূর্যমুখী চাষ বাড়ানো গেলে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, লবণাক্ত উপকূলীয় জমিতে এ ফসলের ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় কৃষকদের আগ্রহ কমছে। বরগুনা এখনো দেশের মধ্যে সূর্যমুখী চাষে শীর্ষে থাকলেও গত কয়েক বছরে এ ফসলের আবাদ ধারাবাহিকভাবে কমছে।

কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে জেলায় ৯ হাজার ২৪৪ জন কৃষক ২ হাজার ২৭২ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছিলেন। ওই বছর উৎপাদন হয় ৩ হাজার ৪৮০ টন। ২০২২ সালে আবাদ কিছুটা বেড়ে ২ হাজার ৭৫৩ হেক্টরে দাঁড়ায়। সে বছর উৎপাদনও বৃদ্ধি পেয়ে ৪ হাজার ১৭১ টন হয়। ২০২৩ সালে সূর্যমুখী চাষ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। ওই বছর জেলায় ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয় এবং উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়ে ৮ হাজার ৫৯ টনে পৌঁছে। তবে ২০২৩ সালের পর থেকে চিত্র বদলাতে থাকে। ২০২৪ সালে আবাদ কমে ৩ হাজার ৩৮৫ হেক্টরে নেমে আসে এবং উৎপাদন দাঁড়ায় ৬ হাজার ৫২৯ টন। ২০২৫ সালেও এ প্রবণতা অব্যাহত থাকে। ওই বছর আবাদ আরও কমে ৩ হাজার ৩৭৬ হেক্টরে নেমে আসে এবং উৎপাদন হয় ৬ হাজার ২৪৬ টন। চলতি বছরে পরিস্থিতি আরও নিম্নমুখী হয়ে ৩ হাজার ২০২ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে বলে কৃষি অধিদপ্তর জানিয়েছে।

কৃষকদের অভিযোগ, ন্যায্যমূল্য না পাওয়া, বাজারজাতকরণ সংকট, মানসম্মত বীজের অভাব এবং বীজ আলাদা করার যন্ত্রের অনুপস্থিতির কারণে তারা এ চাষে আগ্রহ হারাচ্ছেন। অনেকের মতে, উৎপাদন ভালো হলেও বিক্রির নিশ্চয়তা না থাকায় লোকসানের ঝুঁকি থাকে।

তালতলীর কৃষক নাঈম হোসেন বললেন, ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় লাভ হয়নি। সরকার সরাসরি বীজ কিনলে তারা আবার চাষে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরেক কৃষক আব্দুর রব জানালেন, সূর্যমুখীর বীজ আলাদা করা কষ্টসাধ্য হওয়ায় যন্ত্রের অভাবে খরচ বেড়ে যায়। ঠংপাড়ার কৃষক বায়জিদ উল্লেখ করেন, ভালো মানের বীজ না পাওয়ায় ফলন কমে যাওয়ায় তিনি চাষ বন্ধ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সূর্যমুখী থেকে তুলনামূলক বেশি তেল পাওয়া যায় এবং এটি কম সেচ ও কম রাসায়নিক সারেই ভালো ফলন দেয়। ফলে এটি অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশবান্ধব ফসল হিসেবে বিবেচিত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাইয়ুমের ভাষ্য, ‘বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, নিম্নমানের বীজ এবং আধুনিক যন্ত্রপাতির অভাবই চাষ কমে যাওয়ার প্রধান কারণ। তিনি সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে কার্যকর বাজার ব্যবস্থা ও প্রযুক্তি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।’

‘এসব বিষয় নিয়ে সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ব্যাপক সমৃদ্ধি আসবে এবং ভোজ্য তেলের আমদানি-নির্ভরতা অনেকাংশে কমানো যাবে’— যোগ করেন এ অধ্যাপক।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, আবাদ কিছুটা কমলেও বরগুনা এখনো সূর্যমুখী চাষে দেশের শীর্ষ অবস্থানে। কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি তালতলীতে ভর্তুকিতে তেল উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tags: আমদানিচাষভোজ্য তেলসূর্যমুখী

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com