ঢাকা, রাত ৮:১৬
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রীষ্মকাল
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

তিস্তাচরে ভুট্টার ফলন ভালো হলেও ন্যায্যমূল্য নিয়ে চিন্তিত কৃষক

চাষীদের অভিযোগ, চাষাবাদের শুরুতেই সার, বীজ সংকটের কারণে অধিক মূল্যে কিনে চাষাবাদ শুরু করেন। আগাম ভুট্টা তোলা ও মাড়াই শুরু হলেও বাজারের প্রতি মন ১১০০ থেকে ১১৫০ টাকা দরে বিক্রি করে কৃষকরা লাভ করতে পারেননা

Site Icon 2byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মে ৬, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

vuttaভুট্টা আবাদে প্রতি বছরই দেশের শীর্ষে থাকে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এবছর জেলার ৫ উপজেলায় ভুট্টার ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় ভুট্টা নিয়ে হতাশায় চাষিরা। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ভুট্টা চাষ করে ভাল ফলন পেলেও দেখছে না লাভের মুখ।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চরসহ এই জেলার মাটি ও আবহাওয়া ভাল হওয়ায় ভুট্টা আবাদ বেশি হয় বলে কৃষকেরা ভুট্টা চাষে বেশ আগ্রহী। বিগত বছর গুলোতে ভুট্টার দাম ভালো পাওয়ায় এবছরও জেলায় অধিকাংশ কৃষক ভুট্টা চাষ করেছেন।

আগাম ভুট্টা তোলা ও মাড়াই শুরু হলেও বাজারের প্রতি মন ১১০০ থেকে ১১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভের মুখ দেখছেন না। চাষাবাদের শুরুতেই সার, বীজ সংকটের কারণে অধিক মূল্যে কিনে চাষাবাদ শুরু করেন। বর্তমানে বাজারের এমন দামে হতাশ কৃষক।

কৃষকেরা বলছেন, বেশী মূল্যের সার-বীজ কীটনাশক কিনে এখন ভুট্টা বিক্রি করে সেই টাকাই উঠছে না। কৃষকরা দাবি করেন, ভুট্টার ন্যায্যমূল্য যাতে পান সে বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। হাতীবান্ধার তিস্তার চর সিন্দুর্না এলাকার কৃষক ছকমল হোসেন জানান, এ বছর তিস্তার বালুচরে ১৫০ শতক জমিতে ভুট্টা চাষ করেছেন তিনি, যেখানে গত বছর চাষ করেছিলেন মাত্র ৯০ শতকে। বীজ, সার ও শ্রমিক মিলিয়ে খরচ হবে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। প্রতি শতক জমি থেকে ৫০ থেকে ৫৫ কেজি ভুট্টা পাওয়ার আশা করছেন তিনি। প্রতি মণ ভুট্টা ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হবে বলেও জানান এই কৃষক।

কালীগঞ্জের শৈলমারীর চরের কৃষক বাবলু মিয়া বলেন, কয়েক বছর আগেও এই এলাকাহ তামাক চাষ হতো, এখন সেই জমিতেই ভুট্টা আবার করছি। এবার জানি না লাভ হবে কিনা!

তবে কৃষকদের অভিযোগ, ব্যাংক থেকে সুদবিহীন শস্যঋণ না পাওয়ায় তাদের দাদন ব্যবসায়ীদের কাছে যেতে হচ্ছে, যারা লাভের বড় অংশ নিয়ে নেন। কৃষকেরা এ জেলায় ভুট্টাজাত পণ্যের কারখানা স্থাপনের দাবিও জানাচ্ছেন।

জানা গেছে, লালমনিরহাটের ৫ টি উপজেলায় প্রতি বছর ভুট্টার আবাদ বাড়ছে। বর্তমানে এই ভুট্টা চাষের সঙ্গে জড়িত প্রায় দেড় লাখ কৃষক। ভুট্টা কেনাবেচা, বাছাই, প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণসহ নানা কাজে জড়িত আরও প্রায় ৫০ হাজার মানুষ। কিন্তু একটি চক্র কারসাজি করে নিজেদের মতো করে দাম নির্ধারণ করায় চলতি মৌসুমে আশানরূপ দাম পান না কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত ১০ বছরে এ জেলায় ভুট্টার আবাদ নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অতিক্রম করছে। এবছর জেলার ৩৩ হাজার ৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এ উপজেলায় ৩৫ শ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে তারমধ্যে চরের জমিতে ২ হাজার হেক্টর আবাদ হয়েছে। তিস্তা চরে আগাম ভুট্টা চাষাবাদ সন্তজনক লক্ষ্য করা যাচ্ছে। চলতি মৌসুমে কৃষকরা ভুট্টার ন্যায্য মূল্য পেলে লাভবান হবেন।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মতিউল আলম বলেন, ভুট্টা এখন এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tags: কৃষকচিন্তিততিস্তাচরন্যায্যমূল্যফলনভুট্টা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

মরুভূমির উত্তাপ এখন ঘরেই: পুড়ছে দক্ষিণ এশিয়া

সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বৃষ্টি কমায় হাওরাঞ্চলে বন্যার উন্নতি, কমছে নদ-নদীর পানি

২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

বাঁকখালী নদীর স্বচ্ছ পানি যাচ্ছে কক্সবাজারের ঘরে ঘরে

আমের ‘বাম্পার’ ফলনের আশায় কৃষকের মুখে হাসি

২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা: মোহাম্মদ আরিফুর রহমান

shwapno shwapno shwapno
ADVERTISEMENT

সর্বশেষ সংবাদ

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

Load More

আর্কাইভ ক্যালেন্ডার

Loading...
«মে ২০২৬»
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
« এপ্রিলজুন »
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2025 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com