ঢাকা, রাত ৮:৩০
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রীষ্মকাল
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home লিড নিউজ

সৌর বিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনা বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা

৫ হাজার কোটি টাকার একটি বিশেষ রিভলভিং ফান্ড গঠনের দাবি। ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা অর্জন করলে বছরে দেড় থেকে ২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয়

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মে ৫, ২০২৬
in লিড নিউজ, জলবায়ু ও পরিবেশ, নগরায়ন, বিশেষ প্রতিবেদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

IMG 20260505 003433দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের পরিকল্পনা ও সম্ভাবনা উজ্জ্বল, তবে বাংলাদেশে বিশাল জমির সংকট, অপর্যাপ্ত অবকাঠামো, এবং অতীতে ‘দুর্নীতি’ ও ‘অব্যবস্থাপনার’ কারণে বিশেষজ্ঞরা এর বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ দেখছেন। তবে, ২০২৬ — ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি পরিকল্পনাকে সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন তারা। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগের ভাল পরিবেশ, স্বল্প সুদে অর্থায়ন এবং কর-শুল্ক ছাড় নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, ‘বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা—বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট—জ্বালানি বাজারে অস্থিরতা বাড়িয়েছে এবং তেল, ডিজেল ও কয়লার দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ গুরুত্বপূর্ণ সময়ে এসেছে।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যানশিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)-এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম এবং চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান।
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ বর্তমানে ক্রমবর্ধমান জ্বালানি সংকটে রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা ছিল যথাক্রমে ৬৫ শতাংশ ও ৬২ দশমিক ৫ শতাংশ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং লোডশেডিং ২ হাজার ৭০০ মেগাওয়াট ছাড়িয়েছে। এ ছাড়া এলএনজি আমদানিতে প্রতি ঘনমিটারে ৬৫ টাকার বেশি এবং ডিজেলে প্রতি লিটারে ৭০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, যা অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে ‘
এ পরিস্থিতিতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
জাকির হোসেন খান বলেন, ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন কাঠামো নতুন করে ভাবতে হবে। আগামী বাজেটে জীবাশ্ম জ্বালানির ভর্তুকির অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য খাতে স্থানান্তর করা গেলে প্রায় ৩৬০ মিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি সীমিত আকারে কার্বন মূল্য নির্ধারণ চালু করলে প্রায় ১০ বিলিয়ন ডলারের আর্থিক সুযোগ সৃষ্টি হতে পারে।’
বক্তারা প্রবাসী বিনিয়োগ আহরণের ওপর গুরুত্বারোপ করে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ‘প্রবাসী বন্ড’ চালুর প্রস্তাব দেন। তারা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের আলাদা গ্রিন ফাইন্যান্সিং উইন্ডো না থাকা এবং বাণিজ্যিক ব্যাংকের উচ্চ সুদের হার বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে ৩–৪ শতাংশ সুদে রিফাইন্যান্সিং এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) যুক্ত অর্থায়ন কাঠামো চালুর পরামর্শ দেওয়া হয়।’
নীতিগত সুপারিশ হিসেবে সৌর সরঞ্জাম, ব্যাটারি স্টোরেজ ও বৈদ্যুতিক যানবাহনের ওপর পূর্ণ শুল্ক ছাড় এবং ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ রিভলভিং ফান্ড গঠনের দাবি জানান বক্তারা।
তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর বড় ধরনের অর্থনৈতিক সুফল বয়ে আনতে পারে। ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা বছরে দেড় থেকে ২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয় করতে পারে। রুফটপ সোলার, সোলার সেচ এবং পরিবহন খাতে বিদ্যুতায়নের মাধ্যমে বছরে শত শত মিলিয়ন ডলার সাশ্রয়ের সম্ভাবনাও রয়েছে।
তবে বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তিনি বলেন, ‘১০ হাজার মেগাওয়াট অর্জন প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও বাস্তবায়নে স্পষ্ট ঘাটতি রয়েছে।’ অতীতে ঘোষিত ৩ হাজার মেগাওয়াট লক্ষ্যে অগ্রগতি না হওয়ায় নতুন লক্ষ্য নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি সৌর উপকরণের ওপর ২৮ শতাংশ পর্যন্ত কর আরোপের সমালোচনা করে তা দ্রুত কমানোর আহ্বান জানান এবং সোলার বন্ড চালুর প্রস্তাব দেন। পাশাপাশি বর্তমান পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের জটিলতা প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটাতে পারে বলেও মত দেন বক্তারা। এর পরিবর্তে প্রকল্পগুলো সরাসরি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়।
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-কে আরও কার্যকর ও বাস্তবায়নমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান বক্তারা।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ‘জ্বালানি সংকট সমাধান না করলে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। তার মতে, সৌরবিদ্যুৎই এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর সমাধান এবং দ্রুত নীতিগত সংস্কার প্রয়োজন।’
সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য কেবল বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়; এটি দেশের জ্বালানি স্বাধীনতা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা দ্রুত একটি সুস্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ প্রণয়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জ্বালানি রূপান্তরের আহ্বান জানান।

Tags: নবায়নযোগ্য বিদ্যুৎসৌর বিদ্যুতসৌরশক্তি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

যে শহরে টানা ৮৪ দিন অস্ত যায় না সূর্য

মরুভূমির উত্তাপ এখন ঘরেই: পুড়ছে দক্ষিণ এশিয়া

সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

বাঁকখালী নদীর স্বচ্ছ পানি যাচ্ছে কক্সবাজারের ঘরে ঘরে

আমের ‘বাম্পার’ ফলনের আশায় কৃষকের মুখে হাসি

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

‘ব্যয়বহুল জ্বালানি নির্ভরতা কমানোর এখনই উপযুক্ত সময়’

shwapno shwapno shwapno
ADVERTISEMENT

সর্বশেষ সংবাদ

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

Load More

আর্কাইভ ক্যালেন্ডার

Loading...
«মে ২০২৬»
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
« এপ্রিলজুন »
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2025 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com