ঢাকা, রাত ৩:২১
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

চৈত্রেও ঘন কুয়াশা-শিশির বিস্মিত পঞ্চগড়বাসী!

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
এপ্রিল ২, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

উত্তরের জেলা পঞ্চগড়ে চৈত্র মাসে প্রকৃতি যেন ঋতুচক্র ভুলে গেছে। ভোরে দেখা গেছে শীতের দিনের মতো ঘন কুয়াশা ও ঝিরিঝিরি শিশির। সূর্য উঠতে বিলম্ব হওয়ায় সকালটা ঠিক সন্ধ্যার মতো হয়ে ওঠে। ফসলের মাঠ, রাস্তাঘাট, গাছপালা সবকিছু যেন সাদা চাদরে মোড়ানো। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালের এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। যেমন খানিকটা বিস্মিত আবহাওয়াবিদেরাও।

চৈত্রের রং বদল:
সাধারণত চৈত্র মানেই কাঠফাটা রোদ। বাড়তে থাকা তাপমাত্রা। ফসল সংগ্রহের শেষ সময়ও। তবে পঞ্চগড় যেন তার নিজস্ব আবহাওয়ার নিয়ম তৈরি করে ফেলেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য বলছে, সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৯৯ শতাংশ। এর আগের সপ্তাহজুড়ে তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। সঙ্গে ছিল হঠাৎ হঠাৎ বৃষ্টি।

বাষ্পীয় কুয়াশা:
পঞ্চগড়ের এই অস্বাভাবিক ঘটনাকে ‘অকাল কুয়াশা’ না বলে ‘স্টিম ফগ’ বা ‘বাষ্পীয় কুয়াশা’ বলছেন আবহাওয়াবিদেরা। তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় ব্যাখ্যা করেছেন, ‘মৌসুমি বায়ু যখন সক্রিয় হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে শীতলতার সংস্পর্শে আসে, তখন জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় রূপ নেয়। এতেই এ ধরনের কুয়াশা তৈরি হয়।’

সহজ ভাষায়, মাটির কাছাকাছি স্তরে গরম ও আর্দ্র বাতাস দ্রুত শীতল হয়ে গেলে জলীয় বাষ্প জমাট বেঁধে কুয়াশার সৃষ্টি করে। আগেরদিন রাতে (বুধবার) হঠাৎ বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়াই এই বাষ্পীয় কুয়াশার মূল কারণ। তবে শীতের কুয়াশার মতো এতে তেমন ঠান্ডা অনুভূত হয় না। যেমনটি বলেছেন স্থানীয় বাসিন্দা সোহরাব হাসান, ‘কুয়াশাতে কাপড় ভিজে যাচ্ছে। কিন্তু খুব বেশি শীত অনুভূত হয় না। কেমন জানি আজব আবহাওয়া।’

লোকজ জ্ঞান:
আবহাওয়ার এই ব্যতিক্রমী রূপ স্থানীয় মানুষের মধ্যে বিস্ময়, কৌতুহল ও খানিকটা উদ্বেগও তৈরি করেছে। পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়ার মেহেরুল বললেন, “সকালে উঠে দেখেচু কুয়াশাতে সাদা হয় গেইছে। আগের দিনের বুড়া-বুড়িলা কহিচে, চৈতে কুয়াশা হইলে বৈশাখে বান হয়। ’

এই লোকজ জ্ঞান কতটা বিজ্ঞানসম্মত, তা বলা না গেলেও, আবহাওয়ার অস্বাভাবিকতা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা স্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের যুগে চৈত্রে কুয়াশা আর বৈশাখে বন্যার সম্পর্ক নিয়ে প্রকৃতপক্ষে গবেষণার সুযোগ রয়েছে।

সতর্কতা:
অসময়ের এই কুয়াশা শুধু দৃষ্টিকটু নয়, স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। পঞ্চগড় জেলার সিভিল সার্জন মিজানুর রহমান সতর্ক করে বলেছেন, ‘অসময়ে এ ধরনের কুয়াশায় জলীয় বাষ্পের সঙ্গে প্রচুর ধুলাবালু থাকে। যা মানুষের শ্বাসনালিতে প্রবেশ করলে ক্ষতি করতে পারে। এছাড়া ঠান্ডা-গরমের তারতম্যের কারণেও অনেকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।’

যারা এই অস্বাভাবিক আবহাওয়ার শিকার হচ্ছেন বিশেষত শিশু ও বয়স্কদের মাস্ক ব্যবহার ও সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জলবায়ু পরিবর্তনের অনিশ্চিত পৃথিবীতে চৈত্রের কুয়াশা যেন প্রকৃতির কাছ থেকে আরেকটি সতর্কবার্তা।

(দৈনিক সংবাদ)

Tags: ঘন কুয়াশা-শিশিরচৈত্রে

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com