ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পশুপালন ও মৎস্য

ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির অনুমোদন স্থগিত

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জানুয়ারি ১৫, ২০২৬
in পশুপালন ও মৎস্য, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত করেছে । বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৭ জানুয়ারি একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

আজ বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বলা হয়, সভায় জানানো হয়, ভেনামি চিংড়ি একটি আমদানিনির্ভর প্রজাতি। এর পোনা আমদানির মাধ্যমে রোগ সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ স্থানীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাবের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয় বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

আলোচনায় ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ইতোমধ্যে অনুমোদনপ্রাপ্ত ভেনামি চাষিদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং চাষের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা সরেজমিন মূল্যায়নের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির সব ধরণের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিরূপণের লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে পরবর্তী নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি আমদানিনির্ভর প্রজাতির পরিবর্তে দেশীয় বাগদা ও গলদা চিংড়ির উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় চিংড়ি চাষ সম্প্রসারণে উপযুক্ত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়া হায়দার চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট জেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: চাষচিংড়ি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী

কৃষিকে আধুনিক পেশা হিসেবে গড়ে তুলতে হবে: ডিএই ডিজি

আজ থেকে ২২ দিন পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা

পার্টনার ডিএএম অংগ: নারী উদ্যোক্তা ন্যান্সির সফল্য

পিপিইপিপি-ইইউ প্রকল্পে অতিদরিদ্র পরিবারের জীবিকার পরিবর্তন

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com