ঢাকা, রাত ১০:৫২
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home লিড নিউজ

বগুড়ায় ফুলকপির কেজি দুই টাকা

byএগ্রি সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫
in লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বগুড়া জেলার সর্ববৃহৎ কাঁচা শাক-সবজির মহাস্থান হাট শীতকালীন সবজিতে ভরে উঠেছে। পুরো হাটজুড়ে সবুজ শাক সবজিতে ঠাসা। প্রতিদিনের মতো শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে এ হাটে আনেন।

ক্রেতা বিক্রেতাদের ভিড়ও ছিল অনেক বেশি। কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম না থাকায় শীতকালীন সবজির এ ভরা মৌসুমে কৃষকরা লোকসান গুনছেন। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, ক্রেতা সংকট ও মজুতের সুবিধা না থাকায় বাধ্য হয়ে টাটকা শাকসবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মহাস্থান হাট ঘুরে দেখা গেছে, ফুল কপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা মণ (৪০ কেজি। এতে কেজি পড়ছে দুই টাকা করে), যা গত দুই সপ্তাহ আগে ছিল ১০০০ থেকে ১২০০ টাকা। মুলা ৪০০-৬০০ টাকা মণ, যা গত সপ্তাহে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে।

পাতা কপি প্রতি পিস ৭ থেকে ১৫ টাকা। সিম প্রতি কেজি ১৬, করলা ৪০, পেঁয়াজ ৬০, পাতা পেঁয়াজ ৩০, মিষ্টি লাউ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া হাটে নতুন আলুর আমদানি বাড়ায় দাম কমেছে। নতুন আলু জাতভেদে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৬০০ থেকে ২০০০ টাকা। পাকা টমেটো ৭০, কাঁচা টমেটো ২০, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি। ধনিয়া পাতা ২০ টাকা কমে ১০ টাকা আঁটি। পেঁয়াজের ফুলকা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়।

তবে রঙিলা জাতের বেগুনের দামে গত সপ্তাহের চেয়ে মণ প্রতি ২০০ টাকা বেড়ে ৭০০ থেকে ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

বগুড়া সদরের লাহিড়িপাড়ার সিরাজুল ইসলাম, চন্ডিহারার লুৎফর রহমান, তেলিহারার মিজানুর রহমান প্রমুখ কৃষক বলেন, ফুলকপি দুই সপ্তাহ আগে ১২০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। গত সপ্তাহে ছিল, ২৫০-৩০০ টাকা মণ। শুক্রবার ও শনিবার ওই ফুল কপি বিক্রি করেছেন, প্রতি মণ ৮০ থেকে ৯০ টাকায়।

কৃষকরা দাবি করেন, এ দরে বিক্রি করায় তাদের উৎপাদন, পরিবহন ও মজুরি খরচ উঠবে না।

মহাস্থান হাটের আড়তদার বিশাল ভান্ডারের মালিক তাহেরুল ইসলাম বলেন, এখানে ছোটবড় সবমিলিয়ে কমপক্ষে ৪০টি আড়ত আছে। এখন প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে অন্তত ৪০ ট্রাক শাকসবজি যাচ্ছে। কিন্তু বাজারে আমদানি বেশি ও বাইরে থেকে বেপারি না আসায় প্রতিদিন সবজির দাম কমছে।

তিনি আরও বলেন, তারা কৃষকের কষ্টের কথা চিন্তা করে ঝুঁকি নিয়ে কাঁচামাল কিনছেন। এতে কৃষকরা ও ব্যবসায়ী উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে এখনও বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে। গত ১৫ নভেম্বর আলু উত্তোলনের শেষ দিন থাকলেও দাম না থাকায় কৃষকরা তাদের আলু সংগ্রহ করেননি।

বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মিলটন জানান, নির্ধারিত ১৫ নভেম্বর আলু উত্তোলনের শেষ দিন ধার্য থাকলেও কৃষকদের সুবিধার্থে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। আলু উত্তোলনের জন্য মাইকিং করা হলেও কাজ হয়নি। এখানে তার স্টোরে প্রায় ৯ হাজার বস্তা আলু পড়ে আছে। উৎপাদন বেশি, চাহিদা কম ও বাজার দর কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। একই অবস্থা অন্য হিমাগারেরও।

(বাংলা ট্রিবিউন)

 

Tags: ফুলকপিবগুড়া

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

কৃষি খাতে ৬ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com