ঢাকা, রাত ১০:৫৩
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

এসডোর গবেষণা : নিম্নমানের রঙে বিপজ্জনক মাত্রায় সিসা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
অক্টোবর ২৯, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশে ডেকোরেটিভ কাজে ব্যবহৃত রঙে ১ লাখ ৯০ পিপিএম পর্যন্ত বিপজ্জনক ভারী ধাতু সিসার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে বাংলাদেশের আইন অনুযায়ী রঙে সিসা ব্যবহারের সর্বোচ্চ মাত্রা ৯০ পিপিএম। দেশে রং বাজারজাতকারী বহুজাতিক ও বড় রঙের ব্র্যান্ডগুলো সিসামুক্ত রং উৎপাদনে অনেকাংশে সফল হলেও এসব বিপজ্জনক রং উৎপাদন করছে ক্ষুদ্র, অনিবন্ধিত বা লেবেলবিহীন রঙের উৎপাদনকারীরা। যারা বাজারের ১০ থেকে ১৫ শতাংশ দখল করে রয়েছে।

মঙ্গলবার,(২৮ অক্টোবর ২০২৫) এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন- এসডোর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

লেড এক্সপোজার এলিমিনেশন প্রজেক্ট ও ইন্সটিগ্লিও এর সহযোগিতায় পরিচালিত ‘রঙে সিসার উপস্থিতি ও সিসামুক্ত বাংলাদেশ গড়ার অগ্রগতি মূল্যায়ন’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ ও প্রেস ব্রিফিং হয়েছে লালমাটিয়া এসডোর প্রধান কার্যালয়ে। এসময় জানানো হয়, গবেষণায় পরীক্ষিত মোট ১৬১টি নমুনার মধ্যে ৯৩টি (৫৭.৮ শতাংশ) নমুনায় নিরাপদ মাত্রা (৯০ পিপিএম-এর কম) পাওয়া গেছে। নমুনাগুলো শীর্ষস্থানীয় ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল উভয় ব্র্যান্ডের রং।তবে ৪২.২ শতাংশ (১৬১টির মধ্যে ৬৮টি) নমুনা বিএসটিআই নির্ধারিত সিসার নিরাপদ মাত্রা ৯০ পিপিএম-এর অতিক্রম করেছে। এর মধ্যে ২৬.২ শতাংশ নমুনায় ১,০০০ পিপিএম-এর বেশি এবং ৩.১ শতাংশ নমুনায় ৫০ হাজার পিপিএম-এর বেশি সিসা পাওয়া গেছে।

নির্ধারিত মাত্রা অতিক্রমকারী এই ব্র্যান্ডগুলো মূলত ক্ষুদ্র, স্থানীয় বা অনিবন্ধিত উৎপাদক, যাদের পরীক্ষাগারে পরীক্ষা বা নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাব রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এসডোর চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় সব প্রকার রং থেকে সিসা নির্মূল করার জন্য কর্তৃপক্ষ ও শিল্প খাতের স্টেকহোল্ডারদের কাছে অবিলম্বে পদক্ষেপ দাবি করছি।’

‘উৎপাদন, বিপণন ও ব্যবহারে সম্মিলিত দায়বদ্ধতার পক্ষে আমরা কথা বলছি।’

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলন বলেন, ‘আমদানি নীতিতে রং আমদানির ক্ষেত্রে লেড ফ্রি করতে হবে, তাহলে আমরা একটা লাগাম টানতে পারবো। যেগুলো আসবে, সেগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে। যেসব ভালো ব্র?্যান্ড লেড ফ্রি রং করছে, তাদের ধন্যবাদ। তারা ঘোষণা দিয়ে এটা করছে, সেটা প্রসংশার দাবি রাখে। তাদের আরও সুরক্ষার জন্য শিল্প ক্ষেত্রে লেড ক্রোমেড পাউডার আমদানিও নিয়ন্ত্রণ ও তদারকি করা দরকার। তাহলে শুধু রং নয়, খাবার থেকে শুরু করে অনেক কিছুর ক্ষেত্রে আমরা এ মারাত্মক ক্ষতি থেকে সুরক্ষিত হবো।’

এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার শাহরিয়ার হোসেন বলেন, ‘গবেষণাটি আমাদের মনে করিয়ে দেয় যে, কেবল আইন প্রণয়ন নয়, তার যথাযথ বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য কাউকে দোষারোপ করা নয় বরং একটি সম্মিলিত সংকট মোকাবিলা করা, যেখানে শিল্পকলা, উৎপাদন এবং দৈনন্দিন জীবনে নিরাপত্তাকে অবশ্যই আপসহীন একটি অংশ হতে হবে।’

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, ‘আমরা যে রং ব্যবহার করি তা যদি নিরাপদ না হয় তবে এটি প্রতিটি পরিবার ও শিল্পীর জন্য জনস্বাস্থ্য ঝুঁকি এবং মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে সীসামুক্ত ভবিষ্যৎ অর্জনে আমরা সব স্টেকহোল্ডারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্যাঙ্গারু ব্র্যান্ডের একটি রঙে ১ লাখ ৯০ হাজার পিপিএম সিসার সর্বোচ্চ উপস্থিতি রেকর্ড করা হয়েছে ওই গবেষণায়। এরপরই রয়েছে ইউরো ব্র?্যান্ডের রং, যা ১ লাখ ৭০ পিপিএম। অন্যান্য উচ্চ মাত্রার সিসাযুক্ত নমুনার মধ্যে রয়েছে নাহার (৮১,০০০ পিপিএম), নিউ টুয়া (৭৪,০০০ পিপিএম), টপ সিল (৫৪,০০০ পিপিএম), মদিনা বেটার রুবিল্যাক (১৯,০০০ পিপিএম), মেঘনা প্লাস (১৮,০০০ পিপিএম), র?্যামি (১৮,০০০ পিপিএম) এবং তুর্কি (১৬,০০০ পিপিএম)। এসব রং ছিল হলুদ বা সোনালি-হলুদ রঙের অয়েল, সন্ডেন্ট-ভিত্তিক ডেকোরেটিভ রং। হলুদ রঙে সর্বোচ্চ সিসার উপস্থিতি পাওয়া গেছে। লাল ও সাদা রঙেও সিসার উচ্চ মাত্রা পাওয়া গেছে। এ তিনটি রং বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। কিছু রং শিল্পকারখানায় ব্যবহারের জন্য বাজারজাত করা হলেও সেগুলো ডেকোরেটিভ রং হিসেবে বিক্রি হয়।

গবেষণায় আরও দেখা যায়, মাত্র ২১.৬ শতাংশ রঙে (১৬২টির মধ্যে ৩৫টি) ‘সিসামুক্ত’ বা ‘পরিবেশ-বান্ধব’ লেবেল ছিল। আর জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি দোকানদার বিএসটিআই-এর সিসার নির্ধারিত মাত্রা সম্পর্কে অবগত ছিলেন না। এ গবেষণায় ১০,০০০ পিপিএম-এর বেশি সিসাযুক্ত সমস্ত নমুনা ক্ষুদ্র বা অনানুষ্ঠানিক উৎপাদকদের কাছ থেকে এসেছে। চীন, সিঙ্গাপুর ও কিছু অলেখিত আমদানি করা নমুনাগুলোতেও অসঙ্গতিপূর্ণ সিসার উপস্থিতি পাওয়া গেছে, যা সীমান্ত নিয়ন্ত্রণ এবং কাস্টমস স্ক্রিনিংয়ের দুর্বলতার ইঙ্গিত দিয়েছে গবেষণায়।

সংবাদ সম্মেলনে বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, পেইন্ট অ্যাসোসিয়েশন ও কয়েকটি কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tags: এসডোর গবেষণাবিপজ্জনকরঙেসিসা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com