ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

ঢাকায় হয়ে গেল ‘গার্ডিয়ান অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ সামিট

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
অক্টোবর ২৮, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি (জিএলটিএস) এর উদ্যোগে ‘গার্ডিয়ান অব দ্য আর্থ অ্যাওয়ার্ড অ্যান্ড সামিট ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি তিন দিনব্যাপী ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন হলে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে সারা বিশ্বের ১২টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। দেশগুলোর মধ্য স্লোভাকিয়া, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, ভুটান, সিয়েরা লিওন, নেদারল্যান্ডস, প্যালেস্টাইন, ব্রুনাই ও বাংলাদেশ।

তারা বিশ্বকে একত্রিত করা, পরিবেশ সংরক্ষণ, নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান, এবং নতুন প্রজন্মকে পরিবেশ ও শান্তি রক্ষায় অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ আয়োজনটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব অর্জন করেছে।

*’ফ্রম গ্রিন স্কিলস টু গ্রিন ডিলস’:
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল মূল প্যানেল আলোচনা, যার বিষয় ছিল ‘ফ্রম গ্রিন স্কিলস টু গ্রিন ডিলস’। অংশগ্রহণকারী দেশগুলোর বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা আলোচনা করেন—সবুজ দক্ষতা ও শিক্ষার প্রসার,বাংলাদেশের জ্বালানি রূপান্তর,
জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল,
সবুজ ব্যবসা ও সীমান্তপারে বাণিজ্যের সুযোগ এবং জলবায়ু অর্থায়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইং এর পরিচালক (মিডিয়া)
এ. এইচ. এম. মাসুম বিল্লাহ।

এ্যাওয়ার্ড উদ্বোধনী পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব আহসানুল আলম জন। বক্তব্যে রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) প্রো-ভাইস চ্যান্সেলর(ডিআইইউ)প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, সবুজ শিক্ষা ও নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন।
ওয়াটারকিপারস বাংলাদেশ কো-অর্ডিনেটর
শরীফ জামিল গ্রামীণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন

গার্ডিয়ান অব দ্য আর্থ’ আন্দোলনের ভিশন তুলে ধরে বলেন জিএলটিএস প্রতিষ্ঠাতা ও সভাপতি রাওমান স্মিতা। ‘গার্ডিয়ান অব দ্য আর্থ’ একটি বৈশ্বিক আন্দোলন, যা ২০২২ সালে শুরু হয়েছে একটি সবুজ, শান্তিপূর্ণ ও সহৃদয় পৃথিবী গড়ার লক্ষ্যে। এই আন্দোলন ইতিমধ্যেই ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। সারা বিশ্ব ঘুরে ২০৩০ সালে এটি পুনরায় বাংলাদেশে ফিরে আসবে একটি বৈশ্বিক সম্প্রীতির প্রতীক হিসেবে।

পৃথিবী আজ কঠোর ও অমানবিক হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম স্বপ্ন দেখার পরিবর্তে বোঝা বহন করছে। তাই এখন সময় এসেছে দয়া ও মানবিকতা ছড়িয়ে দেওয়ার। যে মানুষ দয়ালু, সে কখনো পৃথিবী ধ্বংস করতে পারে না, বরং রক্ষা করে মানবতা ও প্রকৃতি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হে. ই. হাজি হারিস বিন হাজি ওসমান। তিনি পরিবেশ রক্ষায় ঐক্য, দায়িত্ববোধ ও আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন এবং ব্রুনাই সরকারের পক্ষ থেকে বৈশ্বিক সবুজ আন্দোলনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

*গার্ডিয়ান অব দ্য আর্থ অ্যাওয়ার্ড:
গার্ডিয়ান অব দ্য আর্থ অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন, মানবাধিকার, আইন ও প্রশাসনে পরিবেশ সুরক্ষা অবদানের জন্য নিকোলা শিমকোভা (স্লোভাকিয়া), যুব নেতৃত্ব ও সামাজিক প্রভাবের জন্য স্যাফি এফেন্দি (ইন্দোনেশিয়া), শিক্ষা নেতৃত্ব ও নীতি বিকাশে অবদানের জন্য মোহদ নাজরিন ফাইজ বিন চে আবদ আজিজ (মালয়েশিয়া),যুব নেতৃত্ব ও সামাজিক উন্নয়নের জন্য সুনীথা বানজাদে (মিয়ানমার), শিল্প, গণমাধ্যম ও সৃজনশীল প্রচারণায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য অভিনেত্রী জয়া আহসান (বাংলাদেশ), টেকসই শিক্ষা ও ইকো-লিভিং প্রচারে অবদানের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বাংলাদেশ), জলবায়ু সুরক্ষা ও শিশু অধিকার রক্ষায় অসাধারণ অবদানের জন্য ইউনিসেফ বাংলাদেশ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের জন্য গণ উন্নয়ন কেন্দ্র (বাংলাদেশ), টেকসই ব্যবসা ও কর্পোরেট নেতৃত্বের জন্য শিপ্রা ফ্যাশন লিমিটেড (বাংলাদেশ)।
*জিএলটিএস লিডারশিপ অ্যাওয়ার্ড:
এম. জি. শামস খান, ফারহা মাহমুদ তৃণা, মো. শরিফুল ইসলাম (প্রিন্স), আহনাফ ওয়াদুদ মীম, মশিউর রহমান শান্ত।

জিএলটিএস স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন ১৪ জন পার্টনার ও কো-অর্ডিনেটর, যার মধ্যে রয়েছে গ্রোআপ এগ্রোটেক লিমিটেড, ইআরডিএ, ওয়াটারকিপারস বাংলাদেশ, এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের সমাপনীতে বাংলাদেশের কান্ট্রি লিডার হিসেবে নির্বাচিত হন শিক্ষাবিদ সামিহা খান।
দিনব্যাপী এই অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে লোকসংগীত, নৃত্য, নেটওয়ার্কিং ও মিডিয়া সেশন অনুষ্ঠিত হয়।

*বিদেশি প্রতিনিধিদলের বাংলাদেশ ভ্রমণ:
সম্মেলন শেষে বিদেশি প্রতিনিধিদল পরিদর্শন করেন পুরান ঢাকা, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল ও সামরিক জাদুঘর। তাঁরা স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির স্বাদ উপভোগ করেন।

বিদেশি অতিথিরা বাংলাদেশের মানুষের আন্তরিকতা, অতিথিপরায়ণতা ও উষ্ণ আচরণে গভীরভাবে মুগ্ধ হন। তাঁদের মতে, এই মানবিক উষ্ণতাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাঁরা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সঠিক প্রচারণা ও টেকসই পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে বাংলাদেশ সহজেই এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সংস্কৃতিসমৃদ্ধ পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।

 

 

Tags: অব দ্য আর্থ অ্যাওয়ার্ড'গার্ডিয়ানসামিট

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

জমি ও ফসলের স্বাস্থ্য সুরক্ষায় ‘হিউমি কিং’

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com