ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home বাজার ও মূল্য

নিত্যপণ্যের দাম বাড়ায় ক্রেতারা উদ্বিগ্ন

byএগ্রি সংবাদ ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫
in বাজার ও মূল্য, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

রাজধানীর নিত্যপণ্যের বাজারে ক্রেতারা উদ্বিগ্ন। ডিম ও সবজির দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় ক্রেতাদের দৈনন্দিন বাজারের বাজেটকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। সপ্তাহের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

বৃহস্পতিবার হাতিরপুল, কারওয়ান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, ডজন প্রতি লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা আগে ছিলো ১৩৫ টাকা। অন্যদিকে সাদা ডিমের দাম ডজন প্রতি ১৪৫ টাকা।
হাতিরপুলে বাজার করতে আসা শহীদ মিয়া বলেন, ‘মাছের দাম বেশি থাকায় ডিম কিনতাম কিন্তু দিন দিন ডিমের যে দাম বাড়ছে সামনে কী খাবো বুঝে উঠতে পারছিনা। আমাদের যে বাজেট তা ছাড়িয়ে যাচ্ছে।’

হাতিরপুলের ডিম ব্যবসায়ী মিজান বলেন, ‘ডিমের সরবরাহ কম থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে। এই দাম কয়েকদিন অব্যাহত থাকতে পরে।’

সাধারণ সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। কেজিপ্রতি কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ টাকা হয়েছে যা আগে ছিল ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢ্যাঁড়স ও করলার দাম যথাক্রমে ৮০ ও ১০০ টাকা, বরবটির দাম বেড়ে ১২০ টাকা, গাজরের দাম ৮০–১৪০ এবং শিম ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা আগে ছিল ১৬০ টাকা।

অন্যান্য সবজির মধ্যে পটোল ৮০, কাঁকরোল ১০০, চিচিঙ্গা ৬০, ধুন্দল ৮০, শসা ৫০, মুলা ৬০, লাউ প্রতি পিস ৭০, কচুমুখী ৬০ এবং পেঁপে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির দাম প্রতিপিস ৮০ টাকা।

মাংস ও মাছের বাজারে দাম না কমলেও তা স্থিতিশীল রয়েছে।

গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ এবং পাকিস্তানি সোনালি কক ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙাশ ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা এবং পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে সামান্য স্থিতিশীলতা দেখা গেছে। মিনিকেট চাল ৭৮–৮০ টাকা, পোলাও চাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডালের মধ্যে দেশি মসুর ১৫০, মুগ ১৬০, খেসারি ১০০ এবং বুটের ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মশলার বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি। কিশমিশ ৮০০, আলুবোখারা ৭০০, এলাচ ৪৮০০–৫২০০, লবঙ্গ ১৭০০–১৮০০, জিরা ৭০০ এবং গোলমরিচ ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি আদা ১৩০, চায়না আদা ১৫০–১৬০, দেশি রসুন ১০০, চায়না রসুন ১৬০, দেশি পেঁয়াজ ৮০ এবং হাইব্রিড পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯৫ টাকায় আর চিনি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়।

Tags: ডিমবাজার দামবাজারে ক্রেতা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ ট্যুর অপারেটরদের

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com