ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

‘সোনালি আঁশ’ এর গ্রাম, যেখানে সবাই পাট চাষি

Agri Sangbad Site Iconbyস্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২২, ২০২৫
in বিশেষ প্রতিবেদন, সমৃদ্ধি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

shonaliদুই নদীর মিলনস্থলে বর্ষা এলেই পানিতে ডুবে যেত ফসলি মাঠ। একমুঠো ধানও উঠতো না ঘরে। সারা বছরই ‘লড়াই চলতো’ অভাবের সঙ্গে। এভাবে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে আর ঝুঁকি নিতে চাননি এ গ্রামের কৃষকরা। তাদের প্রায় সবাই ধানের মৌসুমে শুরু করলেন পাটের চাষ। এরপর থেকে পাট, পাটকাঠির ওপরই চলে তাদের সংসার।

বর্তমানে দুটিরই পাটের দামও ভালো। পাটকাঠিও বিক্রি হয় বেশ চড়া দামে। তাইতো তাদের সংসার ভর করে পাট আর পাটকাঠির ওপর।

কথা বলছি; ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের কথা। যেখানে গ্রামজুড়েই পাট আর পাটকাঠি। বসতবাড়ির সামনে অথবা পিচঢালা সড়কের দুই পাশে সাজিয়ে রোদে শুকানো হচ্ছে। দেখে মনে হচ্ছে সড়কের দুই ধার দর্শনীয় করতে পাট আর পাটকাঠি দিয়ে যেন বিশেষ ধরনের তোরণ তৈরি করা হয়েছে।

আর প্রায় শতভাগ পরিবারই পাট ও পাটকাঠি নিয়ে ব্যস্ত। কেউ অনেকে পচানো পাটের আঁশ ছাড়াচ্ছেন। কেউ পাট ধোলাই করছেন। কেউ পাটকাঠির মেলে দিচ্ছেন। আঁটি বাঁধছেন। বা দাঁড় করাচ্ছেন। নারী-পুরুষ সমানে কাজ করে যাচ্ছেন।

ওই গ্রামের কৃষক নাটোপাড়া গ্রামের সাবুর আলী জানান, ছোটবেলায় দেখেছে বেগবতী ও ফটকি দুটি নদীই গভীর ছিল। সে সময় বর্ষা মৌসুমে পানি যতই হোক না কেন তা নদী দিয়ে বের হয়ে যেত। একটু উঁচু জমিতে আমন ধানের চাষ হতো। কিন্তু কালক্রমে নদী ভরাট হয়ে পানির প্রবাহ কমে গেছে। সম্প্রতিক যে বছর একটু বেশি পানি হয় সে বছর নদী ফুলে-ফেঁপে ওঠে তাদের গ্রামসহ আশপাশের বেশ কিছু গ্রামের বিস্তর এলাকা পানিতে তলিয়ে যায়। এতে বারবার আমন খেত ক্ষতিগ্রস্ত হয়ে তারা অভাবে পড়েন। সে কারণে এখন তাদের গ্রামের কৃষকেরা আর কোনো ঝুঁকিতে যেতে রাজি না। তাই গ্রামের প্রায় শতভাগ কৃষক এখন পানি সহিঞ্চু পাটচাষে ঝুঁকেছেন।

তবে গ্রামটির গ্রামের পূর্ব দিকে কিছু উঁচু জমি আছে, সেখানে এখনও আমন ধানের চাষ হয় বলে জানান একই গ্রামের কৃষক সাবেক ইউপি সদস্য জামাত আলী। তবে বাকি অংশ নিচু, যেখানে আমনের আশা আর কেউ করেন না। পাট চাষ করেন। আটকে থাকা পানিতে চলে পাট পচানো ও ধোয়ার কাজ।

পাটের পচাতে (জাগ) আসতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লেগে যায়। জাগ আসা পাট পানির মধ্য থেকে আঁশ ছাড়ানো, পাট ও পাটকাঠি রোদে শুকানোর সময় বাড়িতে বাড়িতে কৃষাণ-কৃষাণীদের ব্যস্ততার সীমা থাকে না। প্রতি মুঠো পাটের আঁশ ছাড়াতে দিনমজুরেরা নেন ৫/৬ টাকা। প্রতিদিন তাদের কমপক্ষে ৭-৮শত টাকা রোজগার হয়।

কৃষক আতাউর রহমান জানান, এখন গ্রামের অধিকাংশ কৃষকই পাট ঘরে তুলে ফেলেছেন। বাকিরাও খুব শীঘ্রই তুলবেন।

যা সারাদেশের মধ্যে আর কোনো গ্রামে পাট নিয়ে এমন ব্যস্ততা আছে বলে মনে হয় না তার। তিনি বলেন, ব্যবসায়ীরা গ্রাম থেকে পাট কিনে নিয়ে যাচ্ছেন। পাটকাঠিও একইভাবে বিক্রি হচ্ছে। এ বছর দামও ভালো।

কালীগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মাহাবুব আলম রনি জানান, চলতি মৌসুমে এ উপজেলাতে মোট ৭শত ১০ হেক্টর পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। এরমধ্যে চাষ হয়েছে ৬শ’ ৬৫ হেক্টর জমিতে। তিনি বলেন, এক সময়ে বৃহত্তর যশোর অঞ্চলে পাটের রেকর্ড পরিমাণে চাষ হতো। নানাবিধ কারণে এখন কমে গেছে। তিনি বলেন, ভালো পাট হলে এক বিঘা জমিতে কমপক্ষে ১৫ মণ পাট উৎপাদন হয়। প্রতিমণ পাট এখন ৩২-৩৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও এক বিঘা জমিতে কমপক্ষে ১০ হাজার টাকার পাটকাঠি বিক্রি হচ্ছে। কাজেই পাট চাষ বেশ লাভজনক। তিনি বলেন, এ উপজেলার নাটোপাড়া গ্রামটির প্রায় শতভাগ কৃষক পাটচাষ করে সোনালী আাঁশের সোনালী দিনের সেই ঐতিহ্য ধরে রেখেছেন।

Tags: পাটসোনালী আঁশ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

দক্ষিণ এশিয়ায় তাপদাহ: ঝুঁকিতে কোটি কোটি মানুয়ের জীবন ও অর্থনীতি

দক্ষিণ এশিয়ায় তাপদাহ: ঝুঁকিতে কোটি কোটি মানুয়ের জীবন ও অর্থনীতি

বন্যা-নদীভাঙনের বিরুদ্ধে নিরাপদ আশ্রয়ের নতুন ঠিকানা

টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

শেলের এলএনজি পূর্বাভাসকে অতিরঞ্জিত দাবি এনার্জি ফ্লাক্সের

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

গ্রামে হারিয়ে যাচ্ছে বড় ও পুরোনো গাছ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com