ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home ফোকাস

শেলের এলএনজি পূর্বাভাসকে অতিরঞ্জিত দাবি এনার্জি ফ্লাক্সের

হরমুজ প্রণালির সংকট ও বৈশ্বিক এলএনজি বাণিজ্যে ‘স্থবিরতা’, উচ্চ ব্যয় ও ডলার সংকটে বাংলাদেশে এলএনজি আমদানির ৫ বড় সীমাবদ্ধতা 

Md Shafiul Al Imran SACCJFbyশাফিউল আল ইমরান
জুলাই ৭, ২০২৬
in ফোকাস, বিশেষ প্রতিবেদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় চলতি বছর বিশ্বব্যাপী এলএনজি বাণিজ্য প্রবৃদ্ধি থমকে যেতে পারে। বহুজাতিক জ্বালানি কোম্পানি শেলের বার্ষিক পূর্বাভাস প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সেই প্রতিবেদনে  ভবিষ্যতে বাংলাদেশের এলএনজি চাহিদা বৃদ্ধির যে পূর্বাভাস দেয়া হয়েছে তা ‘অতিরঞ্জিত’ বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি ফ্লাক্স।

ওই প্রতিবেদনের প্রেক্ষিতে ‘এশিয়ার এলএনজি চাহিদাঃ বাস্তবতা যাচাই’  শীর্ষক এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এনার্জি ফ্লাক্স দাবি করছে; বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর পক্ষে শেল এর এলএনজি আউটলুক-২০২৬ এ উল্লেখ করা দ্রুতগতির এলএনজি আমদানি বৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে না। বরং সাম্প্রতিক আমদানি প্রবণতা, এলএনজির মূল্য বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা নীতি এবং হরমুজ প্রণালি সংকট-পরবর্তী পরিস্থিতি দেশগুলোকে আরও সতর্ক অবস্থানে নিয়ে গেছে। এলএনজির পরিবর্তে অধিকাংশ দেশই এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়ছে।

শেল এর বার্ষিক এলএনজি আউটলুক বৈশ্বিক গ্যাস বাণিজ্যের সবচেয়ে প্রভাবশালী পুর্বাভাস দানকারী প্রতিবেদন হিসেবে বিবেচনা করা হয়। এবারের প্রতিবেদনে শেল বলছে, ২০৫০ সালে বিশ্বে এলএনজির চাহিদা বছরে প্রায় ৬৮৫ মিলিয়ন টনে পৌঁছাবে, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। অতিরিক্ত এই চাহিদার প্রায় পুরোটাই এশিয়ায় দেখা দেবে।

শেল এর মতে, এশিয়ার দেশগুলোর ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়াই এই চাহিদা বৃদ্ধির প্রধান কারণ হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পূর্বাভাস দিয়েছে, ২০৫০ সালে বিশ্ববাজারে প্রায় ২০০ মিলিয়ন টন এলএনজি সরবরাহ ঘাটতি তৈরি হবে। ফলে নতুন এলএনজি প্রকল্পে আরও বিনিয়োগ ছাড়া এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না।

তবে এনার্জি ফ্লাক্স বলছে, এই পুরো বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ অনুমানের ওপর নির্ভর করছে—২০৩০-এর দশকের শুরুতে এশিয়ায় এলএনজির চাহিদা দ্রুত বাড়বে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হরমুজ সংকটের পর এশিয়ার দেশগুলো জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে এবং অস্থির বৈশ্বিক এলএনজি বাজারের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। ফলে শেল এর এই অনুমান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

বাংলাদেশের ক্ষেত্রে এনার্জি ফ্লাক্স বলছে, ভবিষ্যতে এলএনজির চাহিদা নির্ধারণে কয়েকটি বড় সীমাবদ্ধতা কাজ করবে। এর মধ্যে রয়েছে উচ্চ আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, সীমিত রিগ্যাসিফিকেশন অবকাঠামো, দেশীয় গ্যাস উৎপাদনের অবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ।

এনার্জি ফ্লাক্স জানিয়েছে, তাদের প্রক্ষেপণ ডিসেম্বর ২০০৭ থেকে জুন ২০২৬ পর্যন্ত পণ্যবাজার বিষয়ক তথ্যপ্রদানকারী প্রতিষ্ঠান কেপলার এর এলএনজি জাহাজ চলাচলের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই বিশ্লেষণে বাংলাদেশসহ এশিয়ার ১৪টি দেশের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশগুলো হলো—বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, তাইওয়ান ও মিয়ানমার।

শেল ধারণা করছে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া বাদে এশিয়ার বাকি দেশগুলোতে—এলএনজির চাহিদা ২০২৫ সালের প্রায় ১৭০ মিলিয়ন টন থেকে ২০৫০ সালে প্রায় ৪২০ মিলিয়ন টনে পৌঁছাবে।

অন্যদিকে এনার্জি ফ্লাক্সের হিসাব অনুযায়ী, একই দেশগুলোতে উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্রে চাহিদা দাঁড়াবে ৩৪৩ মিলিয়ন টন, আর মধ্যম প্রবৃদ্ধির ক্ষেত্রে হবে ২৬৫ মিলিয়ন টন। দুটি হিসাবই শেল এর পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কাতার থেকে বিপুল পরিমাণ নতুন এলএনজি রপ্তানি সক্ষমতা যুক্ত হওয়ায় ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এলএনজি বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হবে—এমন ধারণাই এতদিন বাজারে প্রধান আলোচ্য ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংকটে হুমকিতে পড়েছে।

এনার্জি ফ্লাক্স বলছে, এই উদ্বেগ কমাতে শেল তাদের সর্বশেষ প্রতিবেদনে একই সঙ্গে ভবিষ্যৎ সরবরাহ এবং চাহিদা—দুটোরই পূর্বাভাস বাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেল এখন আশা করছে ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে নিশ্চিত এলএনজি সরবরাহ তাদের ২০২৫ সালের পূর্বাভাসের তুলনায় প্রায় ৪৬ মিলিয়ন টন বেশি হবে। একই সঙ্গে ২০৩২ থেকে ২০৩৬ সালের মধ্যে বছরে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ মিলিয়ন টন চাহিদা যুক্ত করা হয়েছে। এনার্জি ফ্লাক্সের ভাষায়, এর ফলে একটি অস্থায়ী চাহিদার উল্লম্ফন  তৈরি করা হয়েছে, যা সম্ভাব্য অতিরিক্ত সরবরাহ শোষণ করতে পারবে বলে ধরে নেওয়া হয়েছে।

তবে, এনার্জি ফ্লাক্স এর দাবি, বর্তমান বাজার পরিস্থিতি এত দ্রুত চাহিদা বৃদ্ধিকে সমর্থন করে না। প্রতিবেদনে চীন ও ভারতের মতো বড় ক্রেতা দেশে এলএনজি আমদানির গতি কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হরমুজ সংকটের পর আমদানিনির্ভর এলএনজির ঝুঁকি সামনে আসায় বিভিন্ন দেশ জ্বালানির উৎস বৈচিত্র্য করার উদ্যোগও জোরদার করেছে।

শেলের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক এলএনজি আমদানির প্রায় ৪০ শতাংশই করবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। দ্রুতবর্ধনশীল অর্থনীতির চাহিদা মেটাতে এবং কয়লার ব্যবহার কমাতে এ অঞ্চলের দেশগুলো এলএনজির ওপর নির্ভর করছে। শেল জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলের মোট গ্যাসের চাহিদা মেটাতে বছরে প্রায় ৩০ কোটি টন এলএনজি আমদানির প্রয়োজন হবে। পাশাপাশি ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এলএনজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেলের মতে, এ ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে ২০৩০ ও ২০৪০-এর দশকে নতুন এলএনজি রফতানি প্রকল্পগুলোয় বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে।

Tags: এনার্জি ফ্লাক্সএলএনজিশেল

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com