ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

অ্যাপেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন

byস্পেশাল করেসপন্ডেন্ট
আগস্ট ৩০, ২০২৬
in প্রেস বিজ্ঞপ্তি, সমৃদ্ধি, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশে প্রথমবারের মতো বিকাশ মার্চেন্টদের জন্য অ্যাপভিত্তিক জামানতবিহীন ঋণ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা যোগ্য মার্চেন্টরা কোনো কাগজপত্র, জামানত কিংবা ব্যাংকে না গিয়েই বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

ডিজিটাল অর্থনীতির এই যুগে বিকাশ ও ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক রূপান্তর ত্বরান্বিত করার পাশাপাশি দেশের ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

জানাগেছে, এর মাধ্যমে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দ্রুত ও কার্যকরী মূলধন সংগ্রহের সুযোগ পাচ্ছেন যা তাদের ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করছে, পাশাপাশি দেশের ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে।

মার্চেন্ট অ্যাকাউন্টের লেনদেনের রেকর্ড ও ব্যবহারের প্রবণতার ভিত্তিতে নির্ধারিত এই সেবার আওতায় যোগ্য মার্চেন্টরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ জন্য কোনো ধরনের জামানত, কাগজপত্র বা ব্যাংকে যাওয়ার কোনো দরকার হবে না মার্চেন্টদের এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটালি।

দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বড় অংশই প্রাতিষ্ঠানিক ঋণসেবার বাইরে থাকেন কিংবা ঋণ পেতে তাদের বেশ দীর্ঘসূত্রতার সম্মুখীন হতে হয়। বেশির ভাগ সময় কাগজপত্রের ঝামেলা, দীর্ঘ সময় কিংবা আনুষ্ঠানিকতার বেড়াজালে তারা ব্যাংকের লোন না নিয়ে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে লোন নেন ব্যবসা কিংবা নিজস্ব প্রয়োজনে।

বিকাশ ও ব্র্যাক ব্যাংকের নতুন এই ডিজিটাল মার্চেন্ট লোন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য জরুরি অর্থায়নের ক্ষেত্রে নতুন উৎস হিসেবে কাজ করবে। এই ঋণ পেতে ব্যবসায়ীদের সম্পদের পরিবর্তে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে হওয়া ডিজিটাল লেনদেনকে যোগ্যতা হিসেবে বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ কোনো মার্চেন্ট যত বেশি নিয়মিত বিকাশের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করবেন, তার ঋণ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
ঋণ পাওয়ার যোগ্য মার্চেন্টরা বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে কয়েক ক্লিকেই ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণের টাকায় পণ্য কেনা, ব্যবসা সম্প্রসারণ, মৌসুমি চাহিদা পূরণ বা অন্যান্য ব্যবসায়িক প্রয়োজনে মূলধন হিসেবে ব্যবহার করতে পারবেন মার্চেন্টরা।

নতুন সেবা চালুর পরপরই ঋণ নিয়েছেন সাতক্ষীরার সম্রাট শু-এর স্বত্বাধিকারী মো. শিহাব রায়হান। তাঁর মতে, ‘কিছুদিন আগে ব্যবসার প্রয়োজনে টাকার প্রয়োজন হয়। আমি আগেই জানতাম বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে ঋণ নেওয়ার নতুন সুবিধা যুক্ত হয়েছে। তাই আমি ঋণের জন্য আবেদন করি। ১০ হাজার টাকা ঋণ পাই। আগে ব্যবসার প্রয়োজনে হঠাৎ টাকার প্রয়োজন হলে আমাকে আত্মীয়স্বজন বা ভাইদের কাছ থেকে টাকা ধার নিতে হতো, যা আমার জন্য বেশ অস্বস্তিকর ছিল। এটি আমার ব্যবসা পরিচালনাকে আরও সহজ করেছে। এখন প্রয়োজনের সময় খুব সহজেই ব্যবসার জন্য মূলধন পেয়ে যাই।’
দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট গ্রহণে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন কারু উদ্যোক্তা রোকেয়া আকতার অর্না। সম্প্রতি তিনিও ব্যবসার কাজে বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে ঋণ নিয়েছেন। রোকেয়া আকতার বলেন, ‘বিকাশ ও ব্র্যাক ব্যাংক যৌথভাবে মার্চেন্টদের জন্য ডিজিটাল ঋণ চালুর খবর আমি শুরুতেই পেয়েছি। সম্প্রতি আমার ব্যবসার প্রয়োজনে কিছু টাকার প্রয়োজন হয় এবং বিকাশে আবেদন করে লোনও পেয়ে যাই। পুরো প্রক্রিয়াটিই ডিজিটালভাবে সম্পন্ন হয় এবং কোনো জামানত বা কাগজপত্র জমা দিতে হয়নি। যেহেতু আমার অধিকাংশ গ্রাহকই বিকাশে পেমেন্ট করেন, তাই আমার ব্যবসার লেনদেনের ইতিহাসই ঋণ পাওয়ার ভিত্তি হিসেবে কাজ করেছে।’

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের তথ্য ধীরে ধীরে ঋণযোগ্যতার একটি কার্যকর সূচক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। নতুন এই ব্যবস্থার ফলে, সম্পদের পরিবর্তে লেনদেনের ধরন বিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তাদেরও সহজে ঋণের আওতায় আনা সম্ভব হচ্ছে। দেশজুড়ে প্রায় ৮ লাখ মার্চেন্টের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে বিকাশের। এই বিশালসংখ্যক মার্চেন্টের ডিজিটাল ফুটপ্রিন্ট প্রতিনিয়ত বড় হচ্ছে। সেই ডিজিটাল লেনদেনের ফুটপ্রিন্টকে কাজে লাগিয়ে তাদের জন্য ঋণের ব্যবস্থা করে দেওয়াই এই সেবার মূল উদ্দেশ্য।’

বাংলাদেশ যখন ক্রমেই ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিকাশ ও ব্র্যাক ব্যাংকের এই মার্চেন্ট লোন অর্থনীতির চালিকাশক্তি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ, দ্রুত ও জামানতবিহীন অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: নতুন জীবনবিকাশবিকাশ অ্যাপ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

জমি ও ফসলের স্বাস্থ্য সুরক্ষায় ‘হিউমি কিং’

মহানবী (ﷺ)-এর চরিত্র ও মহানুভবতাই মানবতার সর্বোত্তম আদর্শ: ড. সাইফুদ্দীন আহমদ

বাড়বে তিস্তার পানি,তিন জেলার নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com