ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
আগস্ট ১৩, ২০২৬
in প্রেস বিজ্ঞপ্তি, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

নেতৃত্বের পথে নারীর সবচেয়ে বড় বাধা সব সময় দৃশ্যমান নয়। কর্মক্ষেত্রের চাপ, পরিবারের যত্নের দায়িত্ব, সামাজিক প্রত্যাশা কিংবা নিজের সক্ষমতা নিয়ে সংশয়—প্রতিদিনের এসব ছোট ছোট অভিজ্ঞতাই কখনো কখনো নারীর সামনে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। সেই দৃশ্যমান ও অদৃশ্য বাধার গল্পই উঠে এসেছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’-এ।

অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের ভাবনা থেকে নির্মিত চলচ্চিত্রটির পরিচালনা করেছেন হেমন্ত সাদীক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম। দুই কর্মজীবী নারী শিউলি ও রাখির গল্পের মধ্য দিয়ে চলচ্চিত্রটি দেখিয়েছে—পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের নানা প্রত্যাশা কীভাবে নারীর পেশাগত আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সম্ভাবনাকে প্রভাবিত করে।

শিউলি ও রাখি দুজনই পেশাজীবনে এগিয়ে যেতে চান। কিন্তু সেই পথ সরল নয়। দায়িত্ব, সামাজিক ধারণা, কর্মক্ষেত্রের বাস্তবতা এবং নিজের সক্ষমতা নিয়ে দ্বিধা—সবকিছুর সঙ্গে প্রতিনিয়ত তাঁদের বোঝাপড়া করতে হয়। একপর্যায়ে তাঁরা নিজেদের কণ্ঠ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সম্ভাবনাকে নতুন করে আবিষ্কার করতে শুরু করেন।

‘বিহান’-এর গল্পের বিশেষত্ব এখানেই। নারীর ক্ষমতায়নকে কোনো আকস্মিক নাটকীয় ঘটনা বা বড় বক্তৃতার মধ্য দিয়ে দেখানো হয়নি। বরং পরিচিত জীবনের ছোট ছোট মুহূর্ত, আচরণের পরিবর্তন ও সিদ্ধান্তের মধ্য দিয়ে নেতৃত্বের গল্প বলা হয়েছে।

পরিচালক হেমন্ত সাদীক বলেন, “আমরা এমন কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে চাইনি, যেখানে একটি নাটকীয় বক্তৃতা বা অসাধারণ কোনো ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে নারীর ক্ষমতায়ন ঘটে। ‘বিহান’-এর সংগ্রামগুলো খুবই সাধারণ, আর ঠিক সে কারণেই এগুলো গুরুত্বপূর্ণ। কখনো কখনো নেতৃত্বের শুরু হয় নিজেকে চিনতে শেখার মধ্য দিয়েই।”

চলচ্চিত্রটির দৃশ্যভাষাতেও এই ভাবনার প্রতিফলন রয়েছে। পরিচিত মধ্যবিত্ত শহুরে পরিবেশ, স্বাভাবিক অভিনয় এবং চরিত্রগুলোর আচরণের সূক্ষ্ম পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আত্ম-অন্বেষণের প্রতীক হিসেবে বিভিন্ন দৃশ্যে এসেছে আয়না ও প্রতিবিম্ব। আর শেষ দৃশ্যের সবুজ ট্রাফিক সিগন্যাল যেন সামনে এগিয়ে যাওয়ার, নতুন সম্ভাবনার এবং নতুন যাত্রার ইঙ্গিত দেয়।

অভিনেত্রী নিশাত প্রিয়মের কাছে গল্পটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর চরিত্রগুলোর পরিচিতি। তিনি বলেন, “এই গল্পের নারীদের আমাদের খুব পরিচিত মনে হয়। তারা দক্ষ, দায়িত্বশীল; অথচ কর্মক্ষেত্রে, পরিবারে, এমনকি নিজের ভেতরেও নানা প্রত্যাশার সঙ্গে তাদের প্রতিনিয়ত বোঝাপড়া করতে হয়।”

তিনি বলেন, “‘বিহান’ সেই মুহূর্তের গল্প, যখন একজন নারী নিজের শক্তি ও সক্ষমতাকে নতুনভাবে দেখতে শুরু করেন।”

নারীর নেতৃত্ব এগিয়ে নিতে অক্সফামের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের সর্বশেষ জনসম্পৃক্ততামূলক প্রয়াস এই চলচ্চিত্র। উদ্যোগটির লক্ষ্য ব্যক্তি, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র ও কাঠামোগত পর্যায়ে নারীর নেতৃত্বের পথে থাকা বাধাগুলো চিহ্নিত করা এবং সেগুলো পরিবর্তনে কাজ করা।

অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা বলেন, শুধু নারীদের আরও আত্মবিশ্বাসী বা উচ্চাকাঙ্ক্ষী হতে বললেই নেতৃত্ব নিশ্চিত হবে না। এর জন্য প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও পরিবারকেও পরিবর্তনের পথে আসতে হবে।

তাঁর ভাষায়, এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে নারীর সক্ষমতার স্বীকৃতি থাকবে, যত্নের দায়িত্ব ন্যায্যভাবে ভাগ হবে, সমান সুযোগ তৈরি হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরি হবে।

‘বিহান’ মূলত সেই প্রশ্নটিই সামনে আনে—নারীরা নেতৃত্ব দিতে চাইলে শুধু তাঁদের নিজেদের বদলালেই কি হবে? নাকি বদলাতে হবে পরিবার, কর্মক্ষেত্র ও প্রতিষ্ঠানকেও?

গল্পের শিউলি ও রাখির যাত্রা সেই উত্তর খোঁজে। তাঁদের অভিজ্ঞতার মধ্য দিয়ে উঠে আসে নিজের সক্ষমতাকে চিনে নেওয়া, নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা এবং নিজের কণ্ঠকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা। চলচ্চিত্রটি মনে করিয়ে দেয়, নেতৃত্বের শুরু সব সময় কোনো বড় মঞ্চ থেকে হয় না; কখনো তা শুরু হয় নিজের জীবন ও সিদ্ধান্ত সম্পর্কে নিজের অবস্থানটি নতুন করে বুঝে নেওয়ার মধ্য দিয়ে।

মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে নির্মিত ‘বিহান’-এর চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী আশরাফ, নাজমুল হাসান, আদনান চৌধুরী, প্রিয়ন্ময়ী প্রিয় ও সায়ান রহমান। প্রযোজনা প্রতিষ্ঠান বক্সঅফিস। চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি ও হৃদয় সরকার। চলচ্চিত্রটির মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন।

আগামীকাল ১৪ আগস্ট রাত ৮টায় অক্সফাম ইন বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিহান’ মুক্তি পাবে।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

মহানবী (ﷺ)-এর চরিত্র ও মহানুভবতাই মানবতার সর্বোত্তম আদর্শ: ড. সাইফুদ্দীন আহমদ

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com