ঢাকা, রাত ১:০৫
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ২০, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুই ছুই করছে। এরই মধ্যে নদী-তীরবর্তী নিম্নাঞ্চল ও চরগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। যার কারণে তিস্তা নদীতে কমলা সংকেত জারি করেছে মানুষ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রংপুরের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তাপারে বন্যার আশঙ্কা করছেন নদীপারের মানুষ ও পাউবো। পাউবোর প্রকৌশলীরা জানিয়েছেন, আজ রোববার সকালের মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পাউবো’র বর্ন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন গতকাল শনিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি বৃদ্ধি পয়েছে। যা আগামী তিন দিন আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় উক্ত নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল এলাকায় সল্পমেয়াদী বর্ন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অপরদিকে বাংলাদেশে তিস্তার উজানে ভারতের জলপাইগুড়ি, আলিপুরদয়ার ও দার্জিলিং জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে।

পাউবো ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শনিবার নীলফামারীর ডিমলার ডালিয়ার পয়েন্টে সকাল ৬টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপৎসীমার (৫২.১৫) ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি একই সময় বিপৎসীমার (২৯.৩০) ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ পাঠক) নুরুল ইসলাম জানান, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ছিল ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার। এ পয়েন্টে নদীর বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। আজ শনিবার (২০ জুন) সকাল ৬টায় তা ১৫ সেন্টিমিটার বেড়ে ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে পৌঁছায়। তবে সকাল ৯টায় পানি ৮ সেন্টিমিটার কমে ৫২ দশমিক শূন্য ২ সেন্টিমিটারে নেমে আসে। যা দুপুর ১২টায় একই ছিল। বিকাল ৩টায় পানি আরও দুই সেন্টিমিটার কমে এসে বিপদসীমার ১৫ সেন্টিমিটার (৫২ দশমিক ০০) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে দুপুর ১২টায় তিস্তার পানির প্রবাহ একই থাকলেও দুধকুমার নদীর পানি দশমিক ৩০ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে ধরলা নদীর পানি বিপদসীমার (২৬.০৫) দুই দশমিক ২৩ (২৩.৮২) সেন্টিমিটার নিচে এবং দুধকুমার নদীর বিপদসীমার (২৯.০৬) ১ দশমিক ০৫(২৮.০১) সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ডালিয়া ব্যারাজ পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি ও প্রশাসনিক কাজ এগিয়ে চলছে। বিশেষজ্ঞদের মূল্যায়নের পর প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

কিন্তু আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই পানি বিপদসীমার এত কাছে চলে আসায় তিস্তাপাড়ের মানুষের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

টেপাখাড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকার কৃষক হযরত আলী বলেন, তিস্তার তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। সামান্য পানি বাড়লেই চরে ঢুকে পড়ে। বাদাম, ভুট্টা ও শাকসবজির এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পানি আর একটু বাড়লে সব তলিয়ে যাবে। তিনি আরও বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি ঘোলা ও সাথে কচুরিপানা ভেসে আসছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পানি বেড়ে যাওয়ায় তিস্তাপারে বন্যা পরিস্থিতির আশঙ্কা আছে। এর মধ্যে তিস্তাপারের বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার কৃষক সুলতান মাহমুদ (৬৫) বলেন, আজ ভোরে তিস্তার পানি তাদের এলাকায় ঢুকে পড়েছে। পানি আর একটু বাড়লে বন্যা দেখা দেবে।

কালীগঞ্জ উপজেলার চর শৌলমারী এলাকার কৃষক নজরুল ইসলাম (৬০) বলেন, নদীর পানিতে তাদের চরটি ডুবে গেছে। তারা এখনো বাড়িতেই আছেন, তবে পানি আরেকটু বাড়লে তাদের নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে হবে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হচ্ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করেনি। পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, উজানের ঢলে পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি দ্রুত বাড়ছে। যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করে তিস্তাপারে বন্যা দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের তত্বাধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, নদ-নদীর পানি বৃদ্ধি ও নদীপারে ভাঙ্গন পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিস্তা পারে বন্যার শঙ্কা রয়েছে। তবে বহ্মপুত্র, দুধকুমার, ধরলা নদ-নদীতে আপাতত বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

প্রকাশ থাকে যে, বাংলাদেশের ডালিয়াস্থ তিস্তা ব্যারেজের উজানের ৬৫ কিলোমিটার দূরে রয়েছে ভারতে গজলডোবা ও দোমোহনী তিস্তা নদীর পয়েন্ট। সেখানে শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় তিস্তা নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হয়েছিল। এখানে বিপদসীমা ৮৫ দশমিক ৯৫। শনিবার (২০ জুন) দুপুর ২টায় ভারতের দোমোহনী পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার ৮৫ দশমিক ৬৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। বাংলাদেশ অংশ তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত না হলেও শনিবার ২৪ ঘন্টায় ভারতের তিস্তার মেখলীগঞ্জ পয়েন্টে ৮.৪ মিলিমিটার ও দোমোহনী পয়েন্টে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সংশিষ্ট সূত্র মতে জানা গেছে।

Tags: উজানের ঢলউত্তরাঞ্চলে .বন্যার পূর্বাভাসতিস্তা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com