ঢাকা, রাত ২:৫৭
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

৪ বছরেই ভাঙবে উষ্ণতার নিরাপদ সীমা, বিপদে পৃথিবী!

গবেষকেরা বলছেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পৃথিবীর ‘এনার্জি ইমব্যালান্স’ বা শক্তির ভারসাম্যহীনতা বেড়ে যাওয়া। সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ শক্তি আসে এবং পৃথিবী থেকে যে পরিমাণ শক্তি মহাকাশে ফিরে যায়, তার মধ্যে পার্থক্যই হলো এনার্জি ইমব্যালান্স। এই সূচক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

byস্পেশাল করেসপন্ডেন্ট
জুন ১১, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জলবায়ু পরিবর্তনের প্রভাব আর ভবিষ্যৎবানী নয়, বরং নিষ্ঠুর এক বাস্তবতা। বিজ্ঞানীদের সাম্প্রতিকতম গবেষণা ও সতর্কবার্তা অনুযায়ী, দ্রুতগতিতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বৈশ্বিক উষ্ণতা বিপজ্জনক ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমার আরও কাছাকাছি চলে এসেছে। বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ চলতে তা চলতে থাকলে আগামী চার বছরের মধ্যেই বিশ্ব এই সীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
‘ইন্ডিকেটরস অব গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ (আইজিসিসি)’–এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত গবেষণাটি প্রকাশিত হয়েছে আর্থ সিস্টেম সায়েন্স ডেটা সাময়িকীতে। এতে ১৭টি দেশের ৫৬টি প্রতিষ্ঠানের ৭০ জনের বেশি বিজ্ঞানী অংশ নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শিল্পপূর্ব সময়ের তুলনায় মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিজ্ঞানীদের মতে, এটি দেখাচ্ছে যে পৃথিবী দ্রুতই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমার দিকে এগিয়ে যাচ্ছে।

গবেষকেরা বলছেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পৃথিবীর ‘এনার্জি ইমব্যালান্স’ বা শক্তির ভারসাম্যহীনতা বেড়ে যাওয়া। সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ শক্তি আসে এবং পৃথিবী থেকে যে পরিমাণ শক্তি মহাকাশে ফিরে যায়, তার মধ্যে পার্থক্যই হলো এনার্জি ইমব্যালান্স। এই সূচক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবেদনের প্রধান লেখক ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়ার্স ফস্টার বলেন, ১৯৭০-এর দশক থেকে পৃথিবীতে তাপ জমার হার বাড়ছে। সাম্প্রতিক দশকগুলোতে তা প্রায় দ্বিগুণ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রেকর্ড ৫৬ দশমিক ৮ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্যে পৌঁছেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকাই এর প্রধান কারণ।

গবেষণায় দেখা গেছে, মানবসৃষ্ট উষ্ণতা বৃদ্ধির হার এখন প্রতি দশকে ০ দশমিক ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ পর্যন্ত সর্বোচ্চ। বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি এবং বায়ুদূষণ কমানোর কারণে সালফার ডাই-অক্সাইডের পরিমাণ হ্রাস পাওয়াও এ উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের সামান্থা বার্গেস বলেন, গত এক দশকের উষ্ণায়নের প্রায় পুরোটা মানুষের কর্মকাণ্ডের ফল। এর প্রভাব ইতিমধ্যে বিশ্বজুড়ে মানুষের জীবন ও জীবিকার ওপর পড়তে শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড আরও নিঃসরণ করা সম্ভব, সেই ‘কার্বন বাজেট’ দ্রুত কমে আসছে। ২০২৬ সালের শুরুতে এর পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ বিলিয়ন টন। বর্তমান হারে নিঃসরণ চলতে থাকলে প্রায় তিন বছরের মধ্যেই এই সীমা শেষ হয়ে যেতে পারে।

প্রতিবেদনটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়েও সতর্ক করেছে। ২০২৫ সালে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৯০১ সালের তুলনায় রেকর্ড ২৩ সেন্টিমিটার বেড়েছে। সমুদ্রের পানি উষ্ণ হয়ে প্রসারিত হওয়া এবং স্থলভাগের বরফ গলার কারণে এ প্রবণতা আরও বাড়ছে।

এ ছাড়া সামুদ্রিক তাপপ্রবাহ বা মেরিন হিটওয়েভের ঘটনাও দ্রুত বাড়ছে। ২০২৫ সালে বিশ্বের মহাসাগরগুলোতে মোট ৬৫ দিন সামুদ্রিক তাপপ্রবাহ দেখা গেছে। ১৯৯১ সালের তুলনায় এ ধরনের ঘটনার সংখ্যা তিন গুণের বেশি বেড়েছে।

দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জুন-ই লি বলেন, সমুদ্রের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সামুদ্রিক তাপপ্রবাহও বেড়ে চলেছে। এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্য উৎপাদন, উপকূলীয় নিরাপত্তা ও অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে বায়ুমণ্ডলে প্রধান তিনটি গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বেড়েছে। এ সময়ে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব দাঁড়িয়েছে ৪২৫ দশমিক ৬ পিপিএম, মিথেন ১ হাজার ৯৩৬ দশমিক ৩ পিপিবি এবং নাইট্রাস অক্সাইড ৩৩৯ দশমিক ৪ পিপিবি।
বিজ্ঞানীরা বলছেন, নিঃসরণ বৃদ্ধির গতি আগের তুলনায় কিছুটা কমলেও এখনই দ্রুত ও বড় পরিসরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো না গেলে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ম্যাট পামার বলেন, পৃথিবীতে আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত তাপ জমছে। বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে জলবায়ু ব্যবস্থার ভারসাম্য নষ্ট করছে।

একই সঙ্গে বিজ্ঞানীরা জলবায়ু পর্যবেক্ষণব্যবস্থা ও তথ্যভান্ডার সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। তাদের মতে, এসব তথ্য সংগ্রহ ও গবেষণার অর্থায়ন কমে গেলে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মূল্যায়ন এবং কার্যকর নীতি গ্রহণ আরও কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞানীদের এই শেষ সতর্কবার্তা মানবজাতির জন্য একটি বড় রকমের রেড অ্যালার্ট। আগামী চার বছর পৃথিবীর ভবিষ্যতের জন্য অত্যন্ত সংকটময়। এখন যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসঅযোগ্য ও দুর্যোগপূর্ণ পৃথিবী রেখে যেতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখন আর শুধু আলোচনার সুযোগ নেই, প্রয়োজন তাৎক্ষণিক বৈশ্বিক অ্যাকশন।

Tags: গ্যাস নিঃসরণগ্রিনহাউসগ্রিনহাউস গ্যাস নিঃসরণজলবায়ু পরিবর্তনতাপমাত্রা বৃদ্ধিপৃথিবীপৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিবৈশ্বিক উষ্ণতা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com