ঢাকা, রাত ১২:৫২
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি প্রযুক্তি

গতবছর বিশ্বে গ্যাসের চেয়ে সৌরবিদ্যুৎ বেড়েছে ১৭ গুণ

টানা পাঁচ বছর কমছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত উত্থান

byস্পেশাল করেসপন্ডেন্ট
জুন ৯, ২০২৬
in কৃষি প্রযুক্তি, জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

গেল বছর বিশ্বে প্রাকৃতিক গ্যাসের তুলনায় ১৭গুণ সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এতে বৈশ্বিক বিদ্যুৎ খাত নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত পরিবর্তনের প্রবণতা আরও স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি গবেষণা সংস্থা এমবার।

আজ মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির নতুন বিশ্লেষণে বলা হয়, টানা পঞ্চম বছরের মতো ২০২৫ সালে বিশ্বে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অংশ কমেছে। গবেষকদের মতে, এটি বৈশ্বিক বিদ্যুৎ খাতের একটি বড় কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্ব বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের অংশ ছিল ২৩ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে। এ ছাড়া বিশ্বের ১২৪টি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী অর্থনীতির মধ্যে ৬১টি ইতিমধ্যে তাদের সর্বোচ্চ গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পর্যায় অতিক্রম করেছে। এর মধ্যে জি–৭ভুক্ত চার দেশ—যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও জাপান রয়েছে।

তবে ২০২৫ সালে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সামান্য বাড়লেও, সৌরবিদ্যুতের প্রবৃদ্ধি ছিল অনেক বেশি। ওই বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৬৩৬ টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ), আর গ্যাসভিত্তিক বিদ্যুৎ বেড়েছে মাত্র ৩৮ টিডব্লিউএইচ।

এর ফলে ২০২৫ সালে বিশ্বে নতুন বিদ্যুৎ চাহিদার প্রায় ৭৫ শতাংশই পূরণ করেছে সৌরবিদ্যুৎ। সেখানে গ্যাসের অবদান ছিল মাত্র ৫ শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি ২০১৬–২০২০ সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এমবারের জ্যেষ্ঠ বিদ্যুৎ বিশ্লেষক মালগোরজাতা উইয়াত্রোস-মোটিকা বলেন, ‘বিদ্যুৎ ব্যবস্থায় অর্থনৈতিক বাস্তবতা ও জ্বালানি নিরাপত্তার যুক্তি এখন একই দিকে এগোচ্ছে।’

তিনি আরও বলেন,’নবায়নযোগ্য জ্বালানি খরচ কমাচ্ছে এবং একই সঙ্গে জ্বালানির দাম ওঠানামা ও ভূরাজনৈতিক ঝুঁকিও কমাচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের যে সুবিধাগুলো একসময় এটিকে প্রধান জ্বালানি হিসেবে প্রতিষ্ঠা করেছিল, তা এখন ক্রমেই কমে যাচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও গ্যাসের ভূমিকা নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জ্বালানির দাম বেড়ে যায় এবং ইউরোপ ও এশিয়ার অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ঝুঁকে পড়ে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকট ঘিরে এলএনজি বাজারে অস্থিরতাও আমদানিনির্ভর জ্বালানির ঝুঁকি আরও বাড়িয়েছে।

উইয়াত্রোস-মোটিকা বলেন,’আমদানিনির্ভর গ্যাসের ঝুঁকি এখন স্পষ্ট। তাই দেশগুলো ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে, কারণ এটি দেশেই উৎপাদন করা যায়, দাম তুলনামূলক স্থিতিশীল এবং দ্রুত ব্যবহারযোগ্য।’

বিশ্লেষণে দেখা গেছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি এখন কিছু নির্দিষ্ট দেশের মধ্যে সীমিত হয়ে পড়ছে। ২০২৫ সালে বিশ্বে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ২৬ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

জি–৭ভুক্ত দেশগুলোতে ২০২৫ সালে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫০ টিডব্লিউএইচ কমেছে। একই সময়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ১২৩ টিডব্লিউএইচ। ফলে এসব দেশে নবায়নযোগ্য শক্তি প্রায় গ্যাসের সমান হয়ে গেছে এবং মোট হিসেবে পরিচ্ছন্ন জ্বালানি জীবাশ্ম জ্বালানিকে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, বিশ্বের বড় উদীয়মান অর্থনীতিগুলো বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ালেও গ্যাসের ব্যবহার সেই হারে বাড়ছে না। চীন, ভারত ও ব্রাজিল মিলিয়ে ২০২৫ সালে বিশ্ব বিদ্যুৎ চাহিদার প্রায় ৪২ শতাংশ পূরণ করেছে। তবে তিন দেশই তুলনামূলকভাবে কম গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে।

ভারতে গ্যাসের অংশ ২০১০ সালের ১২ দশমিক ৬ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ২ দশমিক ৩ শতাংশে নেমেছে। ব্রাজিলে ২০১৪ সালে সর্বোচ্চ ১৩ দশমিক ৭ শতাংশ থাকলেও এখন তা ৭ দশমিক ৩ শতাংশ। চীনে বিদ্যুৎ চাহিদা বাড়লেও গ্যাসের অংশ প্রায় ৩ শতাংশেই স্থিত রয়েছে।

এমবারের মতে, বিশ্বজুড়ে জ্বালানি সংকট আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে। দেশগুলো এখন খরচ কমানো, জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়াতে স্থানীয়ভাবে উৎপাদিত পরিচ্ছন্ন জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে।
সব মিলিয়ে নবায়নযোগ্য প্রযুক্তির দ্রুত বিস্তার এবং বহু দেশের গ্যাস উৎপাদন সর্বোচ্চ পর্যায় অতিক্রম করার কারণে বিশ্ব এখন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য শীর্ষ বিন্দুর কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে প্রতিবেদনটিতে বলা হয়।

Tags: গ্যাসসৌর বিদ্যুতসৌরশক্তি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com