ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রাধিকার, ২৫ হাজার কোটি টাকার তহবিল দাবি

-বৈশ্বিক জ্বালানি সংকটে ন্যায্য জ্বালানি রূপান্তরেই জোর দিতে হবে- ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ৬, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী, জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, সৌর ও বায়ুশক্তির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও উচ্চ কর, নীতিগত বৈষম্য ও অর্থায়নের অভাবে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে।
গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে গ্রিন লাউঞ্জে অনুষ্ঠিত ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য উৎস: চাই বাজেটের নীতিগত পরিবর্তন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের পরিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউইডি) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশ, ল-ইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (লিড) এবং মানুষের জন্য ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে জলবিদ্যুৎসহ দেশের মোট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা মাত্র ১ হাজার ৬৭৯ মেগাওয়াট। অথচ সৌর ও বায়ুশক্তি মিলিয়ে প্রায় ১ লাখ ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবুও নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর ২৭ থেকে ৬১ শতাংশ পর্যন্ত কর ও শুল্ক আরোপ করা হয়েছে, যা এই খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তাদের দাবি, বর্তমানে সৌর প্যানেল ও ইনভার্টারের ওপর প্রায় ২৬ দশমিক ৯ শতাংশ কর আরোপ করা হলেও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন নীতিগত সুবিধা বহাল রয়েছে। এর ফলে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তির খরচ কৃত্রিমভাবে বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা সৌরবিদ্যুৎ স্থাপনে নিরুৎসাহিত হচ্ছেন। অথচ এই কর থেকে সরকারের আয় জাতীয় রাজস্বের মাত্র ০ দশমিক ০৫ শতাংশেরও কম।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যে বলা হয়, প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুৎ বছরে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকার জ্বালানি আমদানি সাশ্রয় করতে পারে এবং ১ হাজার ১৮০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধে সক্ষম। একইভাবে প্রতি কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বছরে প্রায় ৩১ হাজার টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারে।
বক্তারা মনে করেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় আকারের ভূমি-নির্ভর প্রকল্পের পরিবর্তে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ (এগ্রিভোল্টাইক) এবং জলাশয়ভিত্তিক ভাসমান সৌরবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এতে কৃষিজমি রক্ষা, দ্রুত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।
বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১০ বছরের জন্য নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর সব ধরনের কর ও শুল্ক প্রতীকী ১ শতাংশে নামিয়ে আনা, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার বিশেষ আবর্তনশীল তহবিল গঠন, আবাসিক ছাদভিত্তিক সৌরবিদ্যুতের জন্য প্রতি কিলোওয়াটে কমপক্ষে ২৫ হাজার টাকা ভর্তুকি প্রদান, নতুন ইউটিলিটি-স্কেল প্রকল্পে বাধ্যতামূলক ব্যাটারি এনার্জি স্টোরেজ (বিইএসএস) সংযোজন এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১০ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া।
এসময় ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জীবাশ্ম জ্বালানিতে অব্যাহত ভর্তুকি ও প্রণোদনার পরিবর্তে জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে কৌশলগত অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় নীতিগত সংস্কার, কর অব্যাহতি এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি। এখনই এই পরিবর্তন না আনলে বাংলাদেশ ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আমদানিনির্ভরতার দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পড়বে।
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া শিল্পায়ন সম্ভব নয়, আর শিল্পায়ন ছাড়া বেকারত্ব কমানোও সম্ভব নয়। সরকার চাইলে আগামী বাজেটেই কর ও শুল্ক কমিয়ে সৌর ও বায়ুশক্তিতে বিনিয়োগের পথ সহজ করতে পারে।’
লিডের গবেষণা পরিচালক অ্যাডভোকেট শিমন রহমান বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা ও বাস্তব বিনিয়োগের মধ্যে এখনো বড় ধরনের ফারাক রয়েছে। এই ব্যবধান দূর করতে না পারলে জ্বালানি রূপান্তরের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।’
বক্তারা বলেন, দেশের জ্বালানি সংকটের মূল কারণ জ্বালানির ঘাটতি নয়, বরং নীতিগত অগ্রাধিকারের সংকট। জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রতি বৈষম্য দূর করা না হলে জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ু প্রতিশ্রুতিÍকোনোটিই অর্জন করা সম্ভব হবে না। তাই আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর নীতি সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে আসছে জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য নিম্নলিখিত সুনির্দিষ্ট দাবিগুলো পেশ করা হয়: প্রথমত; আগামী ১০ বছরের জন্য সকল নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর কাস্টমস ডিউটি, ভ্যাট ও অগ্রিম করসহ সর্বমোট করের হার প্রতীকী ১ শতাংশে নামিয়ে আনতে হবে ।
দ্বিতীয়ত; স্থানীয় উদ্যোক্তাদের ৫ শতাংশের কম সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ২৫ হাজার কোটি টাকার একটি বিশেষ আবর্তনশীল তহবিল গঠন করতে হবে । তৃতীয়ত; আবাসিক ছাদভিত্তিক সৌরবিদ্যুতের জন্য প্রতি কিলোওয়াটে কমপক্ষে ২৫ হাজার টাকা সরাসরি ভর্তুকি এবং নারী ও আদিবাসী জনগোষ্ঠীর প্রকল্পের জন্য অতিরিক্ত ১০ শতাংশ ভর্তুকি নিশ্চিত করতে হবে।
চতৃর্থত; নতুন অনুমোদিত ইউটিলিটি-স্কেল প্রকল্পে ন্যূনতম ২০ শতায়শ ব্যাটারি এনার্জি স্টোরেজ (বিইএসএস) বাধ্যতামূলক করা, কর্পোরেট বিদ্যুৎ ক্রয় চুক্তি নির্দেশিকা সক্রিয় করা এবং প্রগতিশীল নির্গমন কর আরোপ করা । এছাড়াও যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে যুবকদের প্রশিক্ষিত করে প্রতি বছর ১০ লক্ষ পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করা ।
বাংলাদেশের জ্বালানি সংকটের মূল কারণ যতটা না জ্বালানির ঘাটতি, তার চেয়ে বেশি নীতিগত অগ্রাধিকারের সংকট। জনগণের অর্থ দিয়ে জীবাশ্ম জ্বালানির আমদানি ভর্তুকি দেওয়া হচ্ছে, কিন্তু দেশের নিজস্ব সৌর ও বায়ুশক্তির সম্ভাবনাকে অবহেলা করা হচ্ছে। জাতীয় বাজেটে এই বৈষম্য দূর না হলে জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ু প্রতিশ্রুতি কোনোটিই অর্জন করা সম্ভব হবে না।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com