ঢাকা, রাত ৮:১৭
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রীষ্মকাল
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

Site Icon 2byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মে ১৩, ২০২৬
in কৃষি সংবাদ, ফোকাস, সমৃদ্ধি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

NATবান্দরবানের পাহাড় এখন ছেয়ে গেছে লাল আর হলুদের সমারোহে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা কাজুবাদাম। এক সময়ের তুচ্ছ আর অনাদরের এই ফল এখন পাহাড়ের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। পাকা কাজুবাদাম সংগ্রহ, বাগান থেকে কুড়ানো আর রোদে শুকানোর কাজে এখন দম ফেলার ফুসরত নেই স্থানীয় চাষিদের।

সেখানকার প্রতিনিধি সরেজমিনে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, বাগানে বাগানে ঝুলছে লাল-হলুদ রঙের রসালো কাজুবাদাম। পাহাড়ের ঢালে চাষিরা ব্যস্ত সময় পার করছেন ফল সংগ্রহে। কেউ গাছ থেকে ফল পাড়ছেন, কেউ ঝরে পড়া বাদামগুলো কুড়িয়ে ঝুড়ি ভরছেন। আবার বাড়ির আঙিনায় নারী ও শিশুরা মিলে সেই বাদাম ছাড়িয়ে রোদে শুকানোর কাজে ব্যস্ত।

অনাদর থেকে অমূল্য সম্পদ
স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা যায়, এক সময় এই কাজুবাদাম পাহাড়ে ‘টাম’ নামে পরিচিত ছিল। সঠিক বাজারজাতকরণ এবং প্রক্রিয়াজাতকরণের অভাবে এগুলো বাগানেই পড়ে থেকে নষ্ট হয়ে যেত। বুনো ফল হিসেবেই গণ্য হতো এটি। কিন্তু সময়ের পরিবর্তনে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের ফলে এটি এখন জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে।

চাষিদের মুখে হাসি
বান্দরবানের একজন বাগান মালিক বলেন, ‘আগে এই ফলের কোনো দাম ছিল না, আমরা অবহেলা করতাম। এখন এই কাজুবাদাম আমাদের ভাগ্য বদলে দিয়েছে। এ বছর ফলন খুব ভালো হয়েছে এবং বাজারে দামও বেশ চড়া। তাই আমরা খুব খুশি।’

চাষিরা জানান, পাহাড়ের অধিকাংশ পরিবারেই ছোট-বড় কাজু বাগান আছে। কারো দুই-চারশ গাছ, আবার কারো ২০-৩০ একরজুড়ে হাজার হাজার গাছ আছে। এ বাদাম চাষে রোগবালাই ও উৎপাদন ব্যয় কম। তবে তুলনামূলক বেশি লাভ এবং বিক্রির নিশ্চয়তা থাকায় নতুন করে কাজুবাদাম চাষে ঝুঁকছেন অনেকেই। বর্তমানে খোসাসহ প্রতি মণ কাজুবাদাম সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

থানচি বলিপাড়া ইউনিয়নের দিনতে পাড়ার কারবারি ও কাজুবাদাম চাষি রেইনিং ম্রো জানান, আগে তার পরিবারের সাত সদস্য নিয়ে জুম চাষ করতেন। জুমে ফলন কমে যাওয়ায় এখন ২৫ একর জায়গাজুড়ে প্রায় ২ হাজার কাজুবাদাম গাছের বাগান করেছেন। গত বছর ২৭ মণ কাজুবাদাম বিক্রি করে ১ লাখ ৪৮ হাজার টাকা পেয়েছেন। এবার ৫৪ মণ ফলন হবে বলে আশা করছেন। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা।

থাংনাং পাড়ার লংছাই খুমী জানান, তার ৮০০ কাজুবাদাম গাছ আছে। গত বছর ২২ মণ বিক্রি করে ১ লাখ ২১ হাজার টাকা আয় করেন। এবার ২৫ মণ ফলনের আশা করছেন। বর্তমানে প্রতি মণ কাজুবাদাম সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

বলিপাড়া ইউনিয়নের বাজেরুং ত্রিপুরা জানান, আগে শুধু জুম চাষ করতেন। এখন জুম চাষের পাশাপাশি বিভিন্ন ফলদ বাগান, সাথে কাজুবাদাম বাগান করছেন। সবাই কাজুবাদাম বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন। গত বছর ৮০০ গাছ থেকে ২০ মণ বিক্রি করে ১ লাখ ১২ হাজার টাকা পেয়েছেন। এবার ৪০ মণ ফলনের আশা করছেন।C৪

বান্দরবান কিষাণঘরের ব্যবস্থাপনা পরিচালক তারেকুল ইসলাম বলেন, ‌‘২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি চালু করেছি। এখানে ৭৪ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দরে প্রতি মণ কাজুবাদাম সংগ্রহ করেছি। তবে ব্যাংক থেকে কৃষিঋণ না পাওয়ায় কৃষকেরা দাদন ব্যবসায়ীদের কাছে আগাম কম মূল্যে কাজুবাদাম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমি কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ দেওয়ার দাবি জানাই।’

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৫৫৬ হেক্টর জমিতে কাজুবাদাম আবাদ করে উৎপাদন হয়েছে ১ হাজার ৪৬০ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৬১৯ হেক্টরে উৎপাদন হয়েছে ১ হাজার ৬০৬ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৭১১ হেক্টরে উৎপাদন হয়েছে ১ হাজার ৭৮১ মেট্রিক টন।

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘কফি ও কাজুবাদাম বান্দরবানে অত্যন্ত লাভজনক ফসল। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও প্রদর্শনী বাগান করা হচ্ছে। ফলে দিনদিন কাজুবাদামের আবাদ বাড়ছে। কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। কাজুবাদাম রোপণের ৩ থেকে ৪ বছর পর ফলন আসে। তাই এটি সময়সাপেক্ষ হলেও ভবিষ্যতে আবাদ বাড়বে বলে আশা করছি।’

 

Tags: কাজুবাদামচাষিপাকা কাজুবাদাম সংগ্রহপাহাড়বান্দরবান

এই ক্যাটাগরির অন্য সংবাদ

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

বৃষ্টি কমায় হাওরাঞ্চলে বন্যার উন্নতি, কমছে নদ-নদীর পানি

আমের ‘বাম্পার’ ফলনের আশায় কৃষকের মুখে হাসি

মীরসরাই মহামায়া লেক, পাহাড়ের অপরূপ মেলবন্ধন

‘ব্যয়বহুল জ্বালানি নির্ভরতা কমানোর এখনই উপযুক্ত সময়’

২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা: মোহাম্মদ আরিফুর রহমান

উত্তরাঞ্চলের চরে মিষ্টি কুমড়ার ‘রেকর্ড’ ফলন, ভালো উৎপাদনে খুশি চাষীরা

তিস্তাচরে ভুট্টার ফলন ভালো হলেও ন্যায্যমূল্য নিয়ে চিন্তিত কৃষক

দেখা মিলছে সূর্যের, মিলছে না ‘কাঙ্ক্ষিত’ ধান; হাওরে হাহাকার

shwapno shwapno shwapno
ADVERTISEMENT

সর্বশেষ সংবাদ

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

Load More

আর্কাইভ ক্যালেন্ডার

Loading...
«মে ২০২৬»
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
« এপ্রিলজুন »
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2025 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com