ঢাকা, রাত ৮:১৭
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রীষ্মকাল
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

‘১৫ মে–পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে এ লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে’: আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ

Site Icon 2byস্পেশাল করেসপন্ডেন্ট
মে ১৩, ২০২৬
in নগরায়ন, জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

Cচলতি মে মাসের দ্বিতীয়ার্ধে  দেশে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সাথে তীব্র কালবৈশাখী ও তাপপ্রবাহের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, ১৫ মে–পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে এ লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পাঁচ থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে দুই থেকে তিন দিনের কালবৈশাখী হতে পারে তীব্র। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে তিন দফা মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একটি তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। তখন তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সভার বরাতে অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, এ মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে কয়েকটি বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে- ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার। ময়মনসিংহে ৩৪০-৩৬০ মিলিমিটার, চট্টগ্রামে ৩৩০-৩৫০ মিলিমিটার, রংপুরে ২৬০-২৮০ মিলিমিটার ও ঢাকা বিভাগে ২৫০-২৭০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশালে ২২০-২৫০ মিলিমিটার, রাজশাহীতে ১৭০-১৯০ মিলিমিটার ও খুলনা বিভাগে ১৬০-১৮০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য নদীর পানি সমতল বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

কৃষি আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাস বলছে, মে মাসে দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ৩.৫ থেকে ৫.৫ মিলিমিটার। আর গড় সূর্যকিরণকাল থাকবে সাড়ে ৫ থেকে সাড়ে ৭ ঘণ্টা। বর্তমান বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা চলতি মৌসুমের কৃষিকাজের জন্য সহায়ক হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির বিচ্যুতি দেখা গেছে বরিশাল বিভাগে- স্বাভাবিকের চেয়ে প্রায় ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

ময়মনসিংহে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বেড়েছে ১৫০ দশমিক ৯ শতাংশ এবং সিলেট বিভাগে ১০৪ দশমিক ৪ শতাংশ। ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ছিল ১১৯ মিলিমিটার। রেকর্ড হয়েছে ২১৩ মিলিমিটার। সিলেটে স্বাভাবিক ২৯৫ মিলিমিটারের বিপরীতে বৃষ্টিপাত হয়েছে ৬০৩ মিলিমিটার।

এপ্রিলে সর্বোচ্চ একদিনের বৃষ্টিপাত রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে। ২৮ এপ্রিল সেখানে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়। এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে- ২২ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে- ১৬ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা লঘুচাপ ও পূবালী বায়ুপ্রবাহের সংযোগে এপ্রিলের বিভিন্ন সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যায়। একই প্যাটার্ন অব্যাহত থাকলে মে মাসেও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

Tags: ঘূর্ণিঝড়তীব্র তাপপ্রবাহশক্তিশালীশিলাবৃষ্টি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

যে শহরে টানা ৮৪ দিন অস্ত যায় না সূর্য

যে শহরে টানা ৮৪ দিন অস্ত যায় না সূর্য

মরুভূমির উত্তাপ এখন ঘরেই: পুড়ছে দক্ষিণ এশিয়া

সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

বাঁকখালী নদীর স্বচ্ছ পানি যাচ্ছে কক্সবাজারের ঘরে ঘরে

আমের ‘বাম্পার’ ফলনের আশায় কৃষকের মুখে হাসি

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

‘ব্যয়বহুল জ্বালানি নির্ভরতা কমানোর এখনই উপযুক্ত সময়’

দেশের কোথায় কখন পাড়া যাবে কোন জাতের আম

shwapno shwapno shwapno
ADVERTISEMENT

সর্বশেষ সংবাদ

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

পশু জবাইয়ে কড়াকড়ি পশ্চিমবঙ্গ সরকারের

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

টোয়াব নির্বাচন ১৬ জুন: লড়ছেন ৩১ প্রার্থী

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

কাজুবাদাম সংগ্রহের ধুম: পাহাড়জুড়ে ব্যস্ত চাষিরা

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

জাদুকরী ফল মিরাকল বেরি চাষ ও যত্ন

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

উত্তাল হতে পারে সাগর: ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র তাপপ্রবাহ

চেল্লাখালী নদীর পানি  নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

চেল্লাখালী নদীর পানি নিয়ে নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

Load More

আর্কাইভ ক্যালেন্ডার

Loading...
«মে ২০২৬»
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
« এপ্রিলজুন »
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2025 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com