ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হওয়ার পথে ঢাকা

শাহজালাল বিমানবন্দরে অত্যাধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
এপ্রিল ২০, ২০২৬
in পর্যটন, প্রেস বিজ্ঞপ্তি, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার আকাশপথে বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখছে সরকার। অদূর ভবিষ্যতে এই বিমানবন্দরটি একটি প্রভাবশালী আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার বিমানবন্দরে নবনির্মিত অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী জানান, দেশের আকাশসীমাকে আরও নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাহজালাল বিমানবন্দরে এক জমকালো অনুষ্ঠানে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের সেই লক্ষ্য পূরণ হবে। আমরা আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করছি; যা আমাদের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। নতুন এই ব্যবস্থার কারিগরি সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, “নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ৩৫০ নটিক্যাল মাইল পরিসরের সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে আমরা ধীরে ধীরে নিজেদের একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উন্নত সিস্টেম চালুর ফলে বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এটি শুধু বিমান চলাচলকেই নিরাপদ করবে না, বরং বিদেশি এয়ারলাইনসগুলোকে ঢাকার আকাশসীমা ব্যবহারে আরও উৎসাহিত করবে। সরকারের এই দূরদর্শী পদক্ষেপ বাংলাদেশের এভিয়েশন খাতকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: এভিয়েশনহাব

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

৬৪ তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাত সম্পন্ন

৬৪ তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাত সম্পন্ন

সিআইএফএফটি-এর এশিয়া দূত মনোনীত হলেন ডাল্টন জহির

নিরাপদ খাদ্য আইনে সেপ্টেম্বরে এক কোটি টাকা জরিমানা, ৪৪ মামলা

বাংলাদেশে উদ্‌যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com