ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

চোখ রাঙাচ্ছে সারের মজুত

কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সারা দেশের জন্য ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট চাহিদা ধরা হয়েছে ৫৭ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে জুলাই থেকে এপ্রিল সময়ে ইতোমধ্যে ৫৪ লাখ ৭৯ হাজার মেট্রিক টন সার বিতরণ হয়ে গেছে

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
এপ্রিল ২০, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশে সারের মজুত নিরাপদ সীমার নিচে নেমে এসেছে। গ্যাসসংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং কাঁচামাল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সারের উৎপাদন ব্যবস্থায় ছেদ পড়েছে। বিশেষ করে আগামী বোরো মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় সার আমদানি ও উৎপাদন নিশ্চিত করা না গেলে খাদ্য উৎপাদনে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দেশের কৃষি খাত এখন এক ধরনের ‘অদৃশ্য’ সংকটের মুখে দাঁড়িয়ে। কাগজে-কলমে সারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাস্তবে উৎপাদন বন্ধ, মজুত কমে আসা এবং গ্যাসসংকটের কারণে সামনের বোরো মৌসুম নিয়ে উদ্বেগ বাড়ছে।

কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সারা দেশের জন্য ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট চাহিদা ধরা হয়েছে ৫৭ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে জুলাই থেকে এপ্রিল সময়ে ইতোমধ্যে ৫৪ লাখ ৭৯ হাজার মেট্রিক টন সার বিতরণ হয়ে গেছে।

তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র খবরের কাগজের কাছে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বর্তমান মজুত নিরাপদ পর্যায়ে নেই। কৃষি খাতকে স্থিতিশীল রাখতে বছরে কমপক্ষে ৪ লাখ মেট্রিক টন অতিরিক্ত সার মজুত থাকা প্রয়োজন। তবে বর্তমানে সরকারের হাতে রয়েছে মাত্র ৩ লাখ ৬ হাজার মেট্রিক টন। অর্থাৎ নিরাপদ সীমার অনেক নিচে নেমে এসেছে মজুত।

এরই মধ্যে মে মাসের জন্য আগাম ৬৩ হাজার টন সার বিতরণ করা হয়েছে এবং জুন মাসের জন্য চাহিদা এসেছে ৭১ হাজার টন। এই পরিস্থিতিতে চলতি অর্থবছরে বড় সংকট না হলেও আগামী বোরো মৌসুমের আগেই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে খাদ্য উৎপাদনে বড় ধরনের ধাক্কা লাগবে।

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিজেদের উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, দেশের সব কটি সার উৎপাদনকারী কারখানা গ্যাসসংকটে বন্ধ হয়ে গেছে। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় সর্বশেষ গতকাল চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি সার কারখানা বন্ধ হয়ে গেছে। এতে দেশীয় উৎপাদন এখন প্রায় শূন্যে নেমে এসেছে।

চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ৪ এপ্রিল গ্যাসসংকটে বন্ধ হয়ে যায়। চলতি অর্থবছরে এ কারখানায় মাত্র ৬৫ হাজার টন সার উৎপাদন হয়েছে, যেখানে অতীতে উৎপাদন ছিল অনেক বেশি। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) উত্তম চৌধুরী বলেন, উৎপাদন বন্ধ থাকায় শুধু কৃষি খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং কারখানার যন্ত্রপাতিও নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ছে।
ূত্র:
একই অবস্থা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো)। প্রতিদিন ২ হাজার টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম এই কারখানাটিও গ্যাসসংকটে বন্ধ রয়েছে। ইউরিয়া সার কারখানাগুলো বন্ধ হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে ডিএপি উৎপাদনে।

বন্ধ হয়ে যাওয়া ডিএপি কারখানার ব্যবস্থাপনা পরিচালক জানান, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় মজুত দিয়ে কিছুদিন উৎপাদন চালানো হলেও শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হলো।

এই কারখানাটি দেশের সুষম সার ব্যবহারে অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিদিন প্রায় ৫০০ টন ডিএপি উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানাটি এখন পুরোপুরি বন্ধ। এতে দেশের সার সরবরাহ ব্যবস্থায় চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ২০২৫ সালের ১ মার্চ থেকে বন্ধ। এতে প্রতিদিন সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার উৎপাদন ক্ষতি হচ্ছে।

জামালপুরের যমুনা সার কারখানার অবস্থাও ভালো নয়। লক্ষ্যমাত্রা থাকলেও গ্যাসসংকট ও কারিগরি সমস্যার কারণে উৎপাদন বারবার বন্ধ হয়েছে। সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, গ্যাস বণ্টনে বৈষম্যের কারণে আধুনিক এই কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না।

অন্যদিকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ কারখানা দীর্ঘ ৩৩ দিন বন্ধ থাকার পর ৬ এপ্রিল থেকে চালু হয়েছে। বন্ধ থাকার কারণে প্রায় ৯২ হাজার টন উৎপাদন হারিয়েছে কারখানাটি।

সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কারখানাও ৩ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, আঞ্চলিক চাহিদা মজুত থেকেই মেটানো সম্ভব।

দেশে খাদ্য উৎপাদনের লক্ষ্য পূরণে সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ সার আমদানি করতে হয়। চলমান সংকটের কারণে এই নির্ভরতা আরও বাড়তে পারে। ইতোমধ্যে সরকার আগামী বোরো মৌসুমের জন্য সার আমদানির লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু আমদানির ওপর নির্ভর করলে দীর্ঘমেয়াদে ঝুঁকি থেকেই যাবে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও সরবরাহ ব্যাহত হলে দেশীয় কৃষি মারাত্মক চাপে পড়তে পারে। তবে বর্তমানে আগামী বোরো মৌসুম নিয়ে চাপা উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

সংশ্লিষ্টরা বলছেন, এখনই গ্যাস সরবরাহ স্বাভাবিক করে বন্ধ কারখানাগুলো চালু করা এবং দ্রুত আমদানির উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সমুদ্রপথে সরবরাহ লাইনে সৃষ্ট ঝুঁকি, বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যের চাপের পাশাপাশি দেশের অভ্যন্তরে সারের নিরাপদ মজুত কমে যাওয়া, উৎপাদন বন্ধ হওয়া এবং কাঁচামালসংকট। এই সংকট তৈরি করছে এক জটিল পরিস্থিতির, যার প্রভাব পড়তে পারে সরাসরি দেশের খাদ্য নিরাপত্তার ওপর।

( ‍সূত্র: খবরের কাগজ)

Tags: মজুদসংকটসার

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com