ঢাকা, রাত ৪:৫১
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি উদ্যোক্তা

চরাঞ্চলের জীবন বদলে দিচ্ছে তরমুজ চাষ

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এপ্রিল ১২, ২০২৬
in কৃষি উদ্যোক্তা, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

উত্তরের নদীবিধৌত জনপদগুলোর বিস্তীর্ণ চরাঞ্চল এক সময় ছিল অনাবাদি, অনিশ্চয়তা আর দারিদ্র্যের প্রতীক। বর্ষায় তলিয়ে যাওয়া, শুষ্ক মৌসুমে বালির স্তূপে পরিণত হওয়া এসব চরে কৃষির সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না কেউ। তবে সময় বদলেছে। নদীর বুক চিরে জেগে ওঠা সেই বালুচরেই এখন লাল-সবুজ তরমুজের সমারোহ। কৃষকের মুখে হাসি, মাঠে ফলনের ছড়াছড়ি। সেইসব চরে তরমুজ চাষ যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

কৃষকদের দাবি, সার, কীটনাশক ও অন্যান্য পরিচর্যার সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমি থেকে তাদের নিট আয় হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকা। চরাঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে এই সাফল্য স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এরমধ্যে গাইবান্ধার জেলার চারটি উপজেলার ১৬৫টি চর-দ্বীপচরের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়া ও বাদামের চর এলাকায় এবারের মৌসুমে তরমুজের বাম্পার ফলন কৃষিতে নতুন আলো দেখাচ্ছে। এছাড়া দিনাজপুরের চর বগুড়ার সোনাতলার চর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরে তরমুজের আবাদ বেড়েছে।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গাইবান্ধায় ৩৫ হেক্টরের বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩ হেক্টর বেশি। সবচেয়ে বেশি আবাদ হয়েছে সুন্দরগঞ্জে- ১৮ হেক্টর জমিতে। গত বছর এই উপজেলায় চাষ হয়েছিল মাত্র ৯ হেক্টরে। সুন্দরগঞ্জের পাশাপাশি এ বছর ফুলছড়িতে ১০ হেক্টর, সদর ও গোবিন্দগঞ্জে ৩ হেক্টর করে এবং সাদুল্লাপুর ও সাঘাটায় স্বল্প পরিসরে তরমুজ চাষ হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় ১৬টি নদ-নদীতে রয়েছে প্রায় সাড়ে চার শতাধিক চর। আবাদযোগ্য জমি রয়েছে প্রায় ৪৫ হাজার হেক্টর। এর মধ্যে ৩৬৮টি চরে ৩৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ শুরু করেছে কৃষকরা। এ সব চরাঞ্চলে ভুট্টা, তরমুজ, মিষ্টি কুমড়া, শসা ও মরিচ চাষ করা হয়েছে।

চরের এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার। বালুময় জমিতে আশ্বিন মাসেই শুরু হয় প্রস্তুতি। মালচিং পদ্ধতিতে পলিথিন বা শুকনো পাতা দিয়ে মাটি ঢেকে রাখা হয়, যাতে আর্দ্রতা ধরে রাখা যায় এবং অতিরিক্ত তাপ থেকে গাছ রক্ষা পায়। পাশাপাশি ড্রিপ ইরিগেশন ব্যবস্থার মাধ্যমে অল্প পানিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। ফলে প্রতিকূল পরিবেশেও চাষ হচ্ছে লাভজনক ফসল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে চৈত্র মাসেই মাঠ থেকে তরমুজ ঘরে তুলছেন কৃষকরা।

সুন্দরগঞ্জের ভাটি কাপাসিয়া গ্রামের কৃষক রাজা মিয়া বলেন, আগে এই চরে কিছুই হতো না। এখন তরমুজ চাষ করে ভালো আয় হচ্ছে, তাই আগ্রহও বাড়ছে। একই এলাকার আলী আজগর মণ্ডল জানান, বালির চরে এত ভালো তরমুজ হবে, এমনটা তিনি কল্পনাও করেননি। এখন দূর-দূরান্ত থেকে মানুষ এসে এসব ক্ষেত দেখে যাচ্ছে। আগামী মৌসুমে আরও বেশি জমিতে আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এই সফলতার পেছনে রয়েছে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের পরামর্শ। আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের কারণে অনাবাদি চর জমিও এখন উৎপাদনশীল হয়ে উঠছে।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চরাঞ্চলের কৃষিকে এগিয়ে নিতে তারা নিয়মিত কাজ করছেন। তরমুজের সফলতা দেখে আগামী মৌসুমে আরও বেশি কৃষক এই চাষে যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম জানান, গাইবান্ধার প্রতিটি চর কৃষির জন্য সম্ভাবনাময়। ইতিমধ্যে চরের ভুট্টা ও মরিচ জেলার ব্র্যান্ডিং পণ্যের স্বীকৃতি পেয়েছে। তরমুজও সেই তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, শুধু তরমুজ নয়, চরাঞ্চলে গম, বাদাম, তিল, কাউনসহ বিভিন্ন ফসলের চাষাবাদও বাড়ছে। কৃষকদের জন্য প্রশিক্ষণ, প্রণোদনা ও পরামর্শ অব্যাহত রাখা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চরাঞ্চলের এই অভিযোজনমূলক কৃষি একটি কার্যকর উদাহরণ হতে পারে। যেখানে এক সময় অনাবাদি বালুচর ছিল, সেখানে এখন লাভজনক ফসলের চাষ হচ্ছে- এটি দেশের কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

গাইবান্ধার চরে তরমুজ চাষ শুধু একটি ফসলের গল্প নয়, এটি সম্ভাবনা, উদ্ভাবন আর সংগ্রামের এক সফলতার কাহিনি। নদীর বুকে জেগে ওঠা বালুচরে কৃষকের ঘামে রচিত এই নতুন ইতিহাস হয়তো আগামী দিনে উত্তরাঞ্চলের কৃষিতে আরও বড় পরিবর্তনের সূচনা করবে।

Tags: চরতরমুজ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com