ঢাকা, রাত ৩:০৯
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

বিদেশে অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেল সায়মন ওভারসিজ

অভিযোগটি ছিল: 'ভিত্তিহীন','বানোয়াট' ও 'বিভ্রান্তিকর'

byএগ্রি সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫
in পর্যটন, প্রেস বিজ্ঞপ্তি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

Ashfia Jannat Salehঢাকার গুলশানের সায়মন ওভারসীজ লিমিটেডের বিরুদ্ধে উড়োজাহাজের টিকিট বিক্রির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগের কোন সত্যতা পায়নি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সায়মন ওভারসিজ লিমিটেড জানায়, ‘এই মিথ্যা অভিযোগ ও মানহানিকর অপপ্রচারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।’

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ব্যাখ্যা তলব নোটিশের জবাবে সায়মন ওভারসিজ লিমিটেড বিস্তারিত তথ্য, ব্যাংক স্টেটমেন্ট, আয়েটা বিএসপি(IATA BSP) রিপোর্ট, টিকিট কপি ও সংশ্লিষ্ট ডকুমেন্ট দাখিল করে। সার্বিক বিষয়টি পর্যালোচনায় দেখা যায়, অভিযোগটি ছিল ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর।

মন্ত্রণালয় এক চিঠিতে বলছে, সব দিক বিবেচনা করে অভিযোগটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করে সাইমন ওভারসিজ লিমিটেডকে অব্যাহতি প্রদান করা হয়েছে (বিমান মন্ত্রনালয় পত্র নং ৩০.০০.০০০০. ০০০. ০২৫.২৭.০০০৬.২৫-৮৭৭ তারিখ ১৪ই ডিসেম্বর ২০২৫ইং)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৪-২০২৫ কমিটির মহাসচিব ছিলেন সায়মন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আফসিয়া জান্নাত সালেহ। তার নেতৃত্বে এয়ার টিকিটের ভাড়া কৃত্রিমভাবে বাড়ানো ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করা একটি চক্রের অনিয়মের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হলে, ক্ষুব্ধ একটি ‘সিন্ডিকেট’ চক্র সায়মন ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রচারণা শুরু করে।

সূত্র আরোও জানায়, ৪৪ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে আন্তর্জাতিক মানের কর্পোরেট ট্রাভেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সায়মন ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে: ‘দেশের বাইরে এয়ার টিকিট বিক্রয়ের মাধ্যমে অর্থ পাচার’-এর অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে।

এর আগে গত সোমবার (৮ ডিসেম্বর) সায়মন ওভারসীজ মন্ত্রণালয়ের ওই চিঠির জবাব দেয়। সেই সময় প্রতিষ্ঠানটির এমডি আসফিয়া জান্নাত সালেহ বলেন, মন্ত্রণালয়ে যে বা যারা এই অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যারা এয়ার টিকিট কালোবাজারি, মজুদ ও উচ্চমূল্যে টিকিট বিক্রি করে তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি। এখন প্রতিহিংসা থেকেই তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। মন্ত্রণালয় আমাদের কাছে ব্যাখ্যা চাইলে আমরা সেসব তথ্য–প্রমাণ দিয়ে যথাযথভাবে জবাব দিয়েছি।

ট্রাভেল ট্রেড বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এয়ার টিকিট সিন্ডিকেশন, নামবিহীন গ্রুপ বুকিং ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত কিছু অসাধু ব্যবসায়ী প্রতিহিংসামূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তারা মনে করছেন, আসন্ন আটাব নির্বাচন ও ট্রেড সংস্কার কার্যক্রমকে ঘিরে এ ধরনের অপপ্রচার নতুন নয়। তারা এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত সংস্কার উদ্যোগকে সমর্থন জানানোর আহ্বান জানান।

Tags: অব্যাহতিমিথ্যা অভিযোগসায়মন ওভারসিজ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচারের আহ্বান

দাম কমলো জেট ফুয়েলের

ওয়াটারকিপার অ্যালায়েন্সের কাউন্সিল বোর্ডে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হলেন শরীফ জামিল

বিশ্বাস আর অলৌকিকতার গল্প: খাঞ্জেলি দিঘির কালাপাহাড় ও ধলাপাহাড়

পর্যটকদের মুগ্ধতা ছড়াচ্ছে শ্রীমঙ্গলের সড়ক

ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেলেন  ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com