ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

জলবায়ু প্রকল্পে দুর্নীতি হয়েছে: টিআইবি

অনিয়ম-দুর্নীতিতে ক্ষতি '৫০ শতাংশের' বেশি

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
নভেম্বর ৪, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জলবায়ু প্রকল্পে অনিয়ম-দুর্নীতিতে ক্ষতি '৫০ শতাংশের' বেশিজলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের (বিসিসিটিএফ) সাতটি প্রকল্পের সবকটিই রাজনৈতিক সুপারিশে অনুমোদন করা হয়েছে।

এসব প্রকল্পে ব্যয় করা ৬৮ দশমিক ১৬ কোটি টাকার প্রায় ৫৪ দশমিক ৪ শতাংশ অর্থাৎ প্রায় ৩৭ দশমিক ৭ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ ও অপচয় করা হয়েছে।

‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শিরোনামের এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় বৃহস্পতিবার।

এ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রমকে ফলপ্রসূ করতে ১০ দফা সুপারিশ তুলে ধরে টিআইবি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রকল্পের যথার্থতা, জনগণের চাহিদা, সুবিধা ও প্রকল্প বাস্তবায়নের উপযোগী স্থান বিবেচনায় না নিয়ে রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো গৃহীত ও বাস্তবায়িত হয়েছে। ফলে একদিকে আর্থিক অপচয় হচ্ছে, অন্যদিকে প্রশমন কার্যক্রমের বাস্তব কোনো সুফল আমরা পাচ্ছি না। বরং এক শ্রেণির প্রভাবশালী মহল দুর্নীতি এবং অনেক ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে লাভবান হচ্ছেন।’

তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট নীতি ও আইন লঙ্ঘিত হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোর জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।’

টিআইবির ১০ সুপারিশ:

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রমকে ফলপ্রসূ করতে ১০টি সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে আছে প্যারিস চুক্তিতে প্রতিশ্রুত অনুদানভিত্তিক প্রশমন অর্থায়ন নিশ্চিত করতে ধনী রাষ্ট্রগুলোর ওপর বাংলাদেশের নেতৃত্বে কূটনৈতিক চাপ প্রয়োগ।

এছাড়া কয়লা ও এলএনজির মতো জীবাশ্ম জ্বালানিভিত্তিক শক্তিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।

Tags: জলবায়ুটিআইবিদুর্নীতিপ্রকল্প

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী

কৃষিকে আধুনিক পেশা হিসেবে গড়ে তুলতে হবে: ডিএই ডিজি

আজ থেকে ২২ দিন পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা

পার্টনার ডিএএম অংগ: নারী উদ্যোক্তা ন্যান্সির সফল্য

পিপিইপিপি-ইইউ প্রকল্পে অতিদরিদ্র পরিবারের জীবিকার পরিবর্তন

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com