ঢাকা, রাত ১২:৫২
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

মৌসুমের দ্বিতীয় দিনেও সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ, হতাশ ব্যবসায়ীরা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
নভেম্বর ৩, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) থেকে সেন্ট মাটিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকরা দ্বীপে যেতে পারেননি। তিন মাসের জন্য অনুমতি পাওয়ার পরও মৌসুমের দ্বিতীয় দিনেই সেন্ট মার্টিনে পর্যটকের উপস্থিতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন দ্বীপের ব্যবসায়ীরা।
নভেম্বর মাসে রাত্রিযাপনের অনুমতি না থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষ করে রেস্তোরাঁ,ডাব বিক্রেতা ও ভ্যানচালকরা অধীর আগ্রহে পর্যটকদের আগমনের অপেক্ষায় ছিলেন। কিন্তু রোববার সেন্ট মার্টিনে কোনো পর্যটক যাননি।

২২ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নভেম্বর থেকে সেন্ট মার্টিনে নৌযান চলাচল করা যাবে, তবে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে অবস্থান করতে পারবেন। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১২ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।

শনিবার থেকে মৌসুম শুরু হয়েছে। সেই দিন মাত্র চারজন পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার জন্য জাহাজ ঘাটে গিয়েছিলেন। ফলে কোনো জাহাজ ছাড়েনি। দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা বজায় থাকে।

কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসা-যাওয়ায় ১৪-১৫ ঘণ্টা সময় লাগে, কিন্তু সেখানে থাকতে হয় মাত্র এক ঘণ্টা। জাহাজ মালিকদের মতে, এ কারণে পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন।

সেন্ট মার্টিন জেটি ঘাটে ‘দারুচিনি দ্বীপ রেস্তোরাঁ’র মালিক ছালামত উল্লাহ বলেন, ‘আজ দ্বিতীয় দিনে সেন্ট মার্টিনে পর্যটকের দেখা নেই। চার বছরের চুক্তিতে ২০ লাখ টাকা ব্যয় করে একটি রেস্তোরাঁ ভাড়া নিয়েছিলাম। প্রথম বছর মিয়ানমারের সীমান্ত সমস্যার কারণে পর্যাপ্ত পর্যটক আসেনি। গত বছর সরকারের নানা বিধিনিষেধে দুই-তিন মাস পর্যটক আসলেও ভালো ব্যবসা হয়নি। আশা করেছিলাম, পুরো মৌসুম টিকে থাকলে অন্তত মূলধনের টাকা বের করা যাবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেটাও সম্ভব নয়। শেষ পর্যন্ত লোকসান দিয়ে ব্যবসা বন্ধ করতে হবে।’

সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সৈয়দ আলম বলেন, ‘সরকার নভেম্বর মাসে পর্যটকদের দ্বীপে রাত্রিযাপন বন্ধ রেখে জাহাজ ছাড়ার স্থান কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে নির্ধারণ করেছে। এত দূর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে আসতে কোনোভাবেই প্রস্তুত নয়। আমরা মনে করি, সরকার লোক দেখানোভাবে দ্বীপ ভ্রমণ খুলেছে। তিন মাসের অনুমতিতে অন্তত প্রকৃত পর্যটকের আগমনের সুযোগ নিশ্চিত করা উচিত। দ্বীপের সাধারণ মানুষের কষ্টও বিবেচনা করা উচিত।’
টেকনাফের শাহপরীর দ্বীপ ঘুরতে আসা দিনাজপুরের সোনালী ব্যাংকের কর্মী আবদুল মান্নান বলেন, “ইচ্ছে ছিল সেন্ট মার্টিনে ঘুরতে যাব। কিন্তু তা সম্ভব হয়নি। তাই শাহপরীর দ্বীপে ঘুরতে আসা। সেখানে দিনে যাওয়া-ফিরার নিয়মে সময় ও কষ্টের হিসাব মিলছে।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আজও(রোববার) কোনো পর্যটক সেন্ট মার্টিনে না আসায় দ্বীপের মানুষ হতাশ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ীরা। জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয়েছে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডাব্লিওটিএ ঘাট থেকে। আমরা চাই,উখিয়ার ইনানী থেকে জাহাজ ছাড়ার বিষয়টি বিবেচনা করা হোক।’

কক্সবাজার-সেন্ট মার্টিন পথের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘রাত্রিযাপন বন্ধ থাকায় কক্সবাজার হয়ে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে চান না। প্রথমে আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু পর্যটকের সাড়া না পাওয়ায় কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। প্রতিটি জাহাজে পর্যাপ্ত যাত্রী না হলে খরচও উঠবে না। সরকার চাইলে ইনানী থেকে জাহাজ ছাড়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে।’

Tags: জাহাজপর্যটকসেন্ট মার্টিনহতাশ ব্যবসায়ীরা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com