ঢাকা, রাত ৩:১১
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

টেকসই উন্নয়নের পথে এগোতে ব্যবসায়িক দায়বদ্ধতার চর্চা জরুরী

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
অক্টোবর ২৫, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

টেকসই উন্নয়নের পথে এগোতে হলে শুধু মুনাফা নয়, ব্যবসায়িক নীতিতেও আনতে হবে দায়বদ্ধতার চর্চা। পরিবেশের সুরক্ষা, সামাজিক দায়িত্ব এবং সুশাসনের স্বচ্ছতা- এই তিন মানদণ্ডেই টিকে থাকার চাবিকাঠি লুকিয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, বিশ্বজুড়ে বিনিয়োগ, ব্যবসা ও প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে এখন ইএসজি- অর্থাৎ এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোও টেকসই প্রবৃদ্ধির এই নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত অভিযোজিত হচ্ছে।

শনিবার রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল কেনেরি পার্কে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), এসবিসি বাংলাদেশ, লিন সিক্স সিগমা আইটি সলিউশনস এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বজুড়ে এখন কর্পোরেট সাফল্যের মাপকাঠি শুধু আর্থিক নয়; প্রতিষ্ঠান কতটা পরিবেশবান্ধব, কর্মীদের প্রতি কতটা মানবিক ও প্রশাসনিকভাবে কতটা স্বচ্ছ- এসবই এখন ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করছে। বাংলাদেশ শিল্পোন্নয়নের পথে দ্রুত এগোলেও পরিবেশ দূষণ ও সুশাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইএসজি হতে পারে কার্যকর দিকনির্দেশনা।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন। তিনি বলেন, সম্পদের প্রকৃত মূল্যায়নে পরিবেশের ভূমিকা অপরিহার্য। গ্রিন টেকনোলজি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে- এটাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

প্রশিক্ষক হিসেবে অংশ নেন সাসনেক্স লিমিটেড-এর পরিচালক ও জিআরআই সার্টিফায়েড প্রশিক্ষক মোন্তাসির নাহিদ, ডিবিএল গ্রুপ-এর সিনিয়র ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাশুক চৌধুরী, গ্রিন ফাইন্যান্স প্রফেশনাল কারিমুল তুহিন এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক শাদমান সাকিব আনিক।

মোন্তাসির নাহিদ বলেন, ‘বাংলাদেশে ইএসজি ও টেকসই রিপোর্টিং কাঠামো শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছ রিপোর্টিং বিনিয়োগকারীর আস্থা বাড়াবে এবং কর্পোরেট ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি করবে।’

ডিবিএল গ্রুপের মাশুক চৌধুরী বলেন, ‘আমরা ইএসজি কমপ্লায়েন্সকে ব্যবসায়িক নীতির মূলভিত্তি হিসেবে নিয়েছি। উৎপাদন থেকে কর্মপরিবেশ পর্যন্ত প্রতিটি স্তরে টেকসই অনুশীলন নিশ্চিত করা এখন আমাদের নিয়মিত কার্যক্রম।’

গ্রিন ফাইন্যান্স প্রফেশনাল কারিমুল তুহিন বলেন, ব্যাংকিং খাতে ইএসজি কমপ্লায়েন্স এখন বৈশ্বিক আর্থিক দায়বদ্ধতার অংশ। এটি শুধু ঝুঁকি ব্যবস্থাপনা নয়, বিনিয়োগ আস্থারও নিশ্চয়তা।

ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক শাদমান সাকিব আনিক বলেন, ইএসজি এখন বৈশ্বিক ব্যবসা রূপান্তরের চালিকা শক্তি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কৌশল ও কাঠামো পুনর্গঠন করতে হবে।

এসবিসি বাংলাদেশ কনসালটেন্ট ও স্টামফোর্ড ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. রবিউল কবির বলেন, ইএসজি কেবল বড় কর্পোরেটদের বিষয় নয়। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশবান্ধব উৎপাদন, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনের মানদণ্ডে নিজেদের অভ্যস্ত করতে হবে। এভাবেই বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় টেকসই অবস্থান নিতে পারবে।

কর্মশালার সঞ্চালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান কবির রুবেল। সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির ও প্রভাষক মো. নাছির আহম্মেদ পাটোয়ারী।

অংশগ্রহণকারীদের মতে, এই প্রশিক্ষণ শুধু নীতি আলোচনায় সীমাবদ্ধ ছিল না- বরং বাংলাদেশের কর্পোরেট খাতে টেকসই চর্চাকে একটি বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার দিকনির্দেশনা দিয়েছে।

Tags: টেকসই উন্নয়নদায়বদ্ধতাব্যবসায়িক

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com