ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পশুপালন ও মৎস্য

পোষা বকের ফাঁদে ফেলে পাখি শিকারের মচ্ছব

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
অক্টোবর ২৫, ২০২৫
in পশুপালন ও মৎস্য, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

আজাদুল ইসলাম আজাদ: কলা পাতা, বেতের পাতা ও বাঁশের চিকন শলার মাধ্যমে ৫-৬ ফুট উঁচু ডুলি(কূপের মত) আকৃতির ফাঁদ তৈরি করা হয়। এটি খাল বিলের পানির কাছাকাছি বসানো হয়। ওই ফাঁদের মধ্যে একজন শিকারি চুপচাপ দাঁড়িয়ে থাকেন।

ওই ফাঁদে একটি বকের পায়ে সূতা দিয়ে বেঁধে রাখা হয়। শিকারি যখন ফাঁদের বকটির পায়ে সুতা টান দেয় তখন বকটি চেঁচামেচি করে উড়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে। তখন আশেপাশে থাকা অন্য ক্ষুধার্ত পাখি শিকারী পাখিটি বিপদে পড়েছে বলে উদ্ধারের জন্য তার কাছে গিয়ে বসে। তখন ফাঁদের ভিতরে থাকা শিকারী পাখিটিকে কৌশলে ধরে ফেলে।

এভাবেই বন্দি বক দিয়ে পাখি শিকারের মচ্ছব চলছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নানান প্রান্তে। প্রশাসন, বন বিভাগ, আইন থাকলেও পাখিদের জন্য কেউ দয়া দেখাচ্ছেন না।

স্থানীয়দের অভিযোগ,  উপজেলা বন কর্মকর্তা ‘গাছ বিক্রি’ আর ‘টেন্ডার’ নিয়ে ব্যস্ত থাকেন। এদিকে বনের পাখি অসাধু শিকারী চক্রের হাতে ধরা পড়ছে তার কোন খবর নেই। উপজেলায় এখন পর্যন্ত কোন শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়না। ফলে দিন দিন শিকারিদের সংখ্যা বাড়ছে।

খোঁজনিয়ে জানাগেছে, উপজেলার বিভিন্ন ১৫টি ইউনিয়নে অসংখ্য খাল-বিল রয়েছে।এসব জায়গায় দেশী পাখীসহ শীত মৌসুমে অতিথি পাখির আগমন ঘটে।এলাকায় বক, জল হাঁস, জল পিঁপি, ডাহুক ও মাছরাঙাসহ বিভিন্ন প্রজাতির পাখির সমাগম ঘটে।

দীর্ঘদিন থেকে ফাঁদ পেতে বকসহ নানান প্রজাতির পাখি শিকার করে আসছে একটি অসাধু চক্র। এদের ফাঁদে প্রতিদিন আটক হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি।

বিভিন্ন ইউনিয়নের কয়েকটি বিল ঘুরে দেখা যায়, শিকারীরা পাখি ধরার ফাঁদ দিয়ে পাখি শিকারে ব্যাস্ত। তাদের সাথে কথা বলে জানা যায়, শিকার করা এক জোড়া বক ৩ থেকে ৪শত টাকায় বিক্রি হয়। এক একটি শিকারী দল প্রতিদিন ৮ থেকে ১০ জোড়া বক ও সম পরিমাণ অনান্য পাখি শিকার করে।

এলাকার সচেতন ব্যাক্তিরা মনে করেন, অতিথি পাখি প্রাণ-প্রকৃতি ও পরিবেশের বন্ধু। অতিথি পাখি শুধু জলাশয়ের অপরুপ সৌন্দর্য বৃদ্ধি করে না আমাদের পরিবেশ সংরক্ষণ ও বাস্তসংস্থানের উপকার করে। পাখিরা পোকা খেয়ে কৃষিক্ষেতকে আক্রমণ থেকে রক্ষা করে। অথচ পাখিগুলো রক্ষার কোন উদ্যোগ নেই।

বন্যপ্রাণী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, পাখি হত্যার দায়ে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা অর্থদন্ডের বিধান রয়েছে। আবার কোন ব্যাক্তি পাখির মাংস, দেহের অংশ সংগ্রহ করলে বা ক্রয়- বিক্রিয় করলে বা পরিবহন করলে তিনিও অপরাধী বলে গণ্য হবেন। এ অপরাধের জন্য সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদন্ড অথবা ৩০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

আবার অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড হতে পারে। তবে, এই উপজেলায় পাখি শিকারী থাকলেও আইনের প্রয়োগ দেখা যায় না।

পীরগঞ্জ উপজেলার বিশিষ্ট নাগরিক ও সমাজচিন্তক হাবিবুর রহমান পল্টন বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত গ্রামীণ পরিবেশকে পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত করা গাছ লাগানো, জলাশয় সংরক্ষণ, কীটনাশক কমানো এবং মানুষকে প্রকৃতিপ্রেম উদ্বুদ্ধ করা।’

তিনি মনে করেন, পাখি নিধন বন্ধে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি ও পাখির মাংস ভোজন নিরুৎসাহিত করা জরুরি। তবেই গ্রাম হবে পাখির অভয়ারণ্য, আর আমরা হব প্রকৃতির রক্ষক।

উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি পীরগঞ্জে অল্পদিন হলো এসেছি, পাখি শিকারের বিষয়টি আমার জানা নেই। পাখি শিকারের বিষয়ে আমাকে কেউ তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব।’

এলাকাবাসীর দাবি, প্রশাসনের উচিত পাখি শিকার বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়া বা প্রচলিত আইননুযায়ী শাস্তি নিশ্চিত করা। অতিথি পাখিরা নামেই শুধু অতিথি নয়, নির্বিচারে হত্যার হাত থেকে রক্ষা করে অতিথীর মর্যাদা দেওয়া উচিত।

Tags: পাখি শিকারপোষাফাঁদবক

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

ফ্রিপ প্রকল্প: বদলে যাচ্ছে প্রান্তিক কৃষকের জীবন

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ ট্যুর অপারেটরদের

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com