ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

তিস্তার পানি এখনো বিপৎসীমার ওপরে

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
অক্টোবর ৬, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে আজ সোমবার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  উত্তরের জেলা কুডিগ্রামসহ কয়েকটি জেলার নদীর পানি ও  ধরলা, ব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদের পানিও বেড়েছে। তবে লালমনিরহাট ও নীলফামারীতে সকালে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে গতকাল রোববার তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে উঠেছিল।আজ সোমবার ভোরে পানি কিছুটা কমতে শুরু করলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে।

এদিকে গতকাল নদী তীরবর্তী দেড় শতাধিক চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাত থেকে শুরু হওয়া এই বন্যায় তলিয়ে গেছে আমন ধান, সবজি খেতসহ বিস্তীর্ণ ফসলি জমি।

গতকাল রাত ১০টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রাতে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। এ সময় ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘রোববার রাতে বিপৎসীমার অনেক ওপরে পানি উঠায় ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। রাতেই ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে মানুষকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়। ভোরে পানি কমতে শুরু না করলে ব্যারেজ রক্ষায় বাইপাস সড়ক কেটে দিতে হতো। তিস্তার সব গেট খুলে রাখা হয়েছে।’

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ব্যারেজে পানি কিছুটা কমলেও ভাটির দিকে পানি বাড়ছে। তিনি আরোও বলেন,’তিস্তাপাড়ে অন্তত ১ লাখ মানুষ পানিবন্দি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমকির মুখে পড়লেও এখনো কোথাও ক্ষতি হয়নি। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।’

অন্যদিকে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘তিস্তাপাড়ে বন্যা দেখা দিলেও ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, গঙ্গাধর, জিনজিরাম ও কালজানি নদীর পানি এখনো বিপৎসীমার নিচে আছে।’

চর গোবর্ধান গ্রামের সোলেমান আলী (৬৫) বলেন, ‘রোববার রাত থেকে ঘরের ভেতর কোমরসমান পানি। খাটের ওপরে আশ্রয় নিয়েছি। আট বিঘা জমির আমন ধান পানির নিচে। ২ থেকে ৩ দিনের মধ্যে পানি না নামলে সব শেষ হয়ে যাবে।’

দোয়ানী এলাকার সহিদার রহমান (৬০) বলেন, ‘রাতে পাউবোর মাইকিং শুনে গবাদি পশু ও আসবাব নিয়ে নিরাপদ আশ্রয়ে গেছি। বাড়ির ভেতর দিয়ে পানি বইছে। অনেক জিনিসপত্র ভেসে যেতে পারে।’

গড্ডিমারী গ্রামের মজিবর রহমান (৭০) বলেন, ‘রাতে ঘরে পানি ঢুকে পড়ায় বাঁধে আশ্রয় নিতে হয়েছে। ছয় বিঘার আমন ও এক বিঘার সবজি খেত পানিতে তলিয়ে গেছে।’

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর মহিপুর এলাকার মোবারক হোসেন (৬০) জানান, সতর্ক বার্তা পাওয়ায় তারা রক্ষা পেয়েছেন। তবে আসবাবপত্র পানিতে ভেসে যাওয়ার শঙ্কা আছে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, চার জেলায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ‘সবজি খেতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে ৩ থেকে ৪ দিন পানি থাকলেও আমন ধানের ক্ষতি তুলনামূলক কম হবে। কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।’

Tags: তিস্তাতিস্তার পানিপানিবিপৎসীমা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

বাড়বে তিস্তার পানি,তিন জেলার নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ, কমবে জ্বালানি ব্যয়: জাফর বায়েজীদ

কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে

শব্দদূষণ: কঠোর আইনেও ঘাটতি প্রয়োগে,দরকার জনসচেতনতা

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com