ঢাকা, রাত ৩:৩০
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

যে কারণে মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি পর্যটক 

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
অক্টোবর ১, ২০২৫
in নগরায়ন, পর্যটন, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

আগামী বছর ৩ লাখের বেশি পর্যটক টানার চেষ্টায় থাকা মালয়েশিয়া চলতি বছরের প্রথম আট মাসেই বেড়িয়ে গেছেন ১ লাখ ৮৫ হাজারের মত বাংলাদেশি। দেশটির পর্যটন বিষয়ক উপমন্ত্রী খায়রুল ফিরদাউস আকবর খান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন। ট্যুরিজম মালয়েশিয়ার আয়োজনে বুধবাার ‘গ্লোবাল ট্র্যাভেল মিট ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতসহ বিভিন্ন দেশে পর্যটন ভিসা পেতে বাংলাদেশিদের এখন বেশ বেগ পেতে হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া এখন চিকিৎসা,শিক্ষাসহ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটক টানতে চাইছে। ২০১৯ সালে মালয়েশিয়ার জিডিপিতে পর্যটনের অবদান ছিল ৬ দশমিক ৮ শতাংশ, যা টাকার অংকে দাঁড়ায় ১০২ বিলিয়ন রিঙ্গিত বা ৬ হাজার বিলিয়ন টাকা।

করোনা মহামারীতে দেশটিতে পর্যটক কমে গিয়েছিল ৭৮ শতাংশ। এরপর পর্যটনের আয় বাড়াতে আবার আঁটঘাট বেধে লাগে দেশটি। ২০২৪ সালে মালয়েশিয়ার পর্যটন খাত জিডিপিতে অবদান রাখে ১৪ দশমিক ৯ শতাংশ।

২০২৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ‘ভিজিট মালয়েশিয়া’ ক্যাম্পেইনের আওতায় দেশটি চার কোটি ৭০ লাখ পর্যটক টানার পরিকল্পনায় রয়েছে। এরই অংশ হিসেবে কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে ‘গ্লোবাল ট্র্যাভেল মিট’।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পর্যটন বিষয়ক উপমন্ত্রী বলেন,‘২০২৪ সালে মালয়েশিয়ায় এসেছিলেন ৩ কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। আর ২০২৫ এর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ৩ কোটি ৪৫ লাখ বিদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করে গেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি পর্যটক পেতে চায় মালয়েশিয়া। সে কারণে বাংলাদেশে ট্যুরিজম মালয়েশিয়ার নিজস্ব ওভারসিজ অফিস রয়েছে। তিনি বলেন, ‘ভিজিট মালয়েশিয়া ক্যাম্পেইনের আওতায় আমরা আরো বেশি পর্যটককে আমন্ত্রণ জানাতে প্রস্তুত।’

ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোয়েব বলেন, ‘বাংলাদেশেরদের জন্য আমরা কুয়ালালামপুরের বাইরে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্যাকেজ রাখছি। যারা হাইকিং করতে চান বা পাহাড়ে উঠতে চান বা যারা গলফ পছন্দ করেন সবার জন্যই প্যাকেজ রয়েছে।’

‘কুয়ালালামপুরের বাইরে মেলাক্কা, লাংকাউই, পেনাং–এসব জায়গায় যেন মানুষ যেতে পারে, সে ব্যবস্থা আমরা করছি। মালয়েশিয়ায় অনেকগুলো গলফ কোর্স আছে, এটা এখন বৈশ্বিকভাবে একটি বুমিং ইন্ডাস্ট্রি। এছাড়া এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে, সেসব দিব দারুণ সব পর্যটনের সুযোগ রয়েছে,’ যোগ করেন তিনি।

চিকিৎসা ও শিক্ষার সুযোগগুলোকেও পর্যটকদের সামনে তুলে ধরার কথা জানিয়ে মোহাম্মদ শোয়েব বলেন, ‘যেহেতু এখন বাংলাদেশিদের জন্য অপশন কমে গেছে, তাই আমরা মেডিকেল টুরিজম প্রমোট করছি। মালয়েশিয়া বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে।’

মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের ভীতি আছে। অনেককে মালয়েশিয়া ঢুকতে দেওয়া হয় না, ফেরত পাঠানো হয়, অনেকে নানাভাবে হয়রানির শিকার হন। ‘টুরিজম মালয়েশিয়া’ এই বাধা পেরোনোর কী পরিকল্পনা করছে জানতে চাইলে মোহাম্মদ শোয়েব বলেন, ‘যারা জেনুইন টুরিস্ট তারা কোন ঝামেলায় পড়ছেন না। তারা সুন্দরভাবেই মালয়েশিয়ায় গিয়ে ঘুরে ফিরে আসছেন।’

ঝামেলা এড়াতে ইমিগ্রেশনে যথাযথ তথ্য দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘ইমিগ্রেশন ফর্ম ঠিকঠাকভাবে পূরণ করলে, সব তথ্য সঠিকভাবে দিলে কোনো ঝামেলা হচ্ছে না। কোনো অসত্য বা জাল ডকুমেন্ট দেওয়া যাবে না। আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, কোন হোটেলে আপনার বুকিং এসব তথ্য যথাযথভাবে দিতে হবে।’
‘এখন মালয়েশিয়ার ই ভিসা দেওয়া হচ্ছে। কেউ ঠিকঠাকভাবে সব ডকুমেন্টসহ আবেদন করলে অল্প সময়েই ভিসা পেয়ে যাচ্ছেন।’

বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক লাখ ভ্রমণকারী মালয়েশিয়ায় আসেন, যাদের অনেকে পরিবারভিত্তিক ভ্রমণ ও চিকিৎসা-সংক্রান্ত ভ্রমণকে গুরুত্ব দেন।

Tags: ট্যুরিজমবাংলাদেশভ্রমণমালয়েশিয়া

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com