ঢাকা, রাত ২:৫৮
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

দেশি পারিজা জাতের ধান চাষ

দেশি পারিজা জাতের ধান চাষ করতে উপযুক্ত জমি নির্বাচন, সময়মতো বীজবপন, এবং সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা প্রয়োজন।

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ১৪, ২০২৫
in প্রবাস, প্রেস বিজ্ঞপ্তি, লিড নিউজ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
দেশি পারিজা জাতের ধান চাষ করতে উপযুক্ত জমি নির্বাচন, সময়মতো বীজবপন, এবং সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা প্রয়োজন।
দেশি পারিজা জাতের ধান চাষ করতে উপযুক্ত জমি নির্বাচন, সময়মতো বীজবপন, এবং সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা প্রয়োজন।

এই দেশে ১৬ কোটি মানুষের  খাদ্য চাহিদা মেটাতে উত্পাদন বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতি বছর ৬৫ হাজার হেক্টর কৃষি জমি কমে যাচ্ছে। বর্ধিত জনগোষ্ঠির বাসস্থান, শিল্প কারখানা, অফিস আদালত ইত্যাদি স্থাপনই এর মূল কারণ। ফলে বিশাল এই জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন। যেহেতু চাষযোগ্য জমি দিন দিন কমে যাচ্ছে এবং এর পাশাপাশি জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে, তাই একই জমি থেকে এক বছরে বর্তমানে যে পরিমাণ ফসল পাওয়া যাচ্ছে, তার চেয়ে বেশি ফসল উত্পাদনের মাধ্যমে এই বর্ধিত জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন হচ্ছে। বাংলাদেশ সরকারও কৃষক ও কৃষির উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এপ্রিল মাসের শেষদিকে বোরো ধান কাটা শুরু হয়। একই জমিতে কৃষক জুলাই-আগস্ট মাসের প্রথমদিকে আমন ধানের চারা লাগায়। মাঝখানের ৭০ থেকে ৭৫ দিন এই জমিগুলো ফাঁকা থাকে। ফাঁকা থাকা সময়টুকুকে কাজে লাগিয়ে কৃষক একটি অতিরিক্ত ধান ফলাতে পারে। আরডিআরএস এর গবেষণায় দেখা গেছে, যদি এপ্রিলের শেষে বোরো ধান কাটার পর জমি চাষ করে ১৫ থেকে ২০ দিন বয়সের পরিজা জাতের ধানের চারা রোপণ করা যায়, তাহলে জুলাই-আগস্ট মাসের মধ্যেই এই ফসল ঘরে তোলা যায়। অর্থাত্ চারা রোপণের মাত্র ৭০ থেকে ৭২ দিনের মধ্যেই এই ধান কাটা যায়। এরপর জুলাই-আগস্টে জমি চাষ করে আমন ধানের চারা রোপণ করলে নভেম্বর মাসে আমন ধান ঘরে তোলা সম্ভব। বাংলাদেশে বছরে ১০ থেকে ১৫ লক্ষ টন চালের ঘাটতি হয়। এই বিভাগে একই জমিতে বোরো এবং আমন হয় এ ধরনের ৬ লক্ষ হেক্টর জমি আছে, যেখানে পারিজা ধানের চাষ করা যায়। সারা দেশে ৩০ থেকে ৩৫ লক্ষ হেক্টর জমিতে তিন ফসলের এই প্রযুক্তি বাস্তবায়ন করে খাদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলা যায়। এই বিভাগে ৬ লক্ষ হেক্টর জমিতে এই প্রযুক্তি বাস্তবায়ন করলে ১৮ লক্ষ টন অতিরিক্ত ধান ঘরে আসবে। সারা দেশে এই প্রযুক্তি বাস্তবায়ন করতে পারলে ৯০ লক্ষ টন ধান উত্পাদন সম্ভব। এই প্রযুক্তির বদৌলতে দেশের খাদ্য ঘাটতি পূরণ করে অতিরিক্ত চাল বিদেশে রফতানি করা যেতে পারে।

ধান কাটা ও মাড়াইয়ের জন্য প্রতি হেক্টরে ৫০ থেকে ৬০ জন কৃষি শ্রমিকের প্রয়োজন। এই বিভাগে ৬ লক্ষ হেক্টর জমিতে এই প্রযুক্তি বাস্তবায়ন করলে প্রায় ৪ কোটি কর্ম দিবসের সৃষ্টি হবে। এতে ২৫ লক্ষ কৃষি শ্রমিক ১৫ থেকে ২০ দিন কাজ পাবে।

বাংলাদেশে মে, জুন ও জুলাই মাস বৃষ্টিপাতের মাস। সাধারণত মে মাসে গড়ে ৩৫০ এমএল, জুন মাসে গড়ে ৫৫০ এমএল এবং জুলাই মাসে ৫০০ এমএল বৃষ্টি হয়। যেহেতু মে, জুন এবং জুলাই মাসের প্রথমার্ধে জমিতে কোনো ফসল থাকে না, তাই এই বৃষ্টিপাত বর্তমান চাষাবাদে কোনো কাজে আসে না। তিন ফসলের এই প্রযুক্তি বাস্তবায়ন হলে মে, জুন এবং জুলাই মাসের বৃষ্টিপাতকে কাজে লাগানো যাবে। সেচ কাজে মাটিস্থ পানি ব্যবহারের ফলে প্রতি বছর ৪ সে.মি. করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা পরিবেশের উপর হুমকি স্বরূপ এবং আগামী প্রজন্মের কাছে খাওয়ার পানি (টিউবওয়েলের পানি) দুষপ্রাপ্য হয়ে উঠবে। সুতরাং ভূগর্ভস্থ পানির পরিবর্তে বৃষ্টির পানিকে সর্বোচ্চ কাজে লাগানোর ক্ষেত্রে এই প্রযুক্তি যথার্থ ভূমিকা রাখবে।

সাধারণভাবে ধান চাষে দেখা যাচ্ছে, বোরো ধানে একর প্রতি ২৫ হাজার এবং আমন ধানে ১৫ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে পারিজা ধান চাষে মাত্র ১৪ হাজার টাকা খরচ হবে। ধানের মূল্য অন্যান্য নিত্য ব্যবহার্য জিনিসের তুলনায় কম হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু পারিজা ধান চাষ করতে উত্পাদন খরচ বোরো ধানের প্রায় অর্ধেক, সেহেতু এই ধান চাষ প্রযুক্তি সমপ্রসারণ করতে পারলে কৃষকের লাভ হবে এবং কৃষির উন্নতি ঘটবে।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখন প্রায় প্রতি বছর নাবী বন্যা হচ্ছে। গত ১৫ বছরের পরিসংখ্যানে দেখা গেছে, সবগুলো বন্যাই হয়েছে ২৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। এই ধান যেহেতু জুলাই মাসের শেষে কাটা হচ্ছে, তাই বন্যা থেকে এই ধান রক্ষা পাচ্ছে। অর্থাত্ ঝুঁকিবিহীনভাবে কৃষক এই ধান চাষ করতে পারবে। আমাদের দেশ থেকে দেশি ধান হারিয়ে যাচ্ছে, যে ধানের ভাত খেতে অত্যন্ত সুস্বাদু। এই সমস্ত দেশি ধানের বেশকিছু গুণ বা বিশেষত্ব আছে; যেমন- বেশ কিছু দেশি ধানের জাত খুব অল্প সময়ে পাকে। অনেক ধানের জাত খরাসহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধ করতে পারে। আউশ মৌসুমে পারিজা জাতের দেশি ধান চাষ প্রযুক্তি হারিয়ে যাওয়ায় এই সমস্ত দেশি ধানের জাতকে পুনরুদ্ধার করতে পারে, যা পরিবেশবান্ধব বলে প্রমাণিত।

মে, জুন ও জুলাই মাস বৃষ্টিপাতের সময় বিধায় এ সময় ধান ছাড়া অন্য ফসল হওয়ার সম্ভাবনা কম। তাই এই আউশ মৌসুমে বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে কম খরচে আউশ ধান চাষ করা যায়। আউশ ধান কেটে কৃষক আমন ধান করতে পারবে। অন্যদিকে উঁচু জমিতে যেখানে প্রচুর সেচ দিতে হয়, সেখানে কৃষককে অধিক উত্পাদন খরচে বোরো ধান উত্পাদন না করে অল্প পানি খরচ করে অন্যান্য রবি ফসল যেমন- ভুট্টা, গম, শীতকালীন সবজি, আলু ইত্যাদি চাষ করতে উত্সাহিত করা যায়। যেহেতু কৃষক একই বছরে পারিজা ও আমন ধান পাচ্ছে, তাই উঁচু জমিতে বেশি উত্পাদন খরচে বোরো ধান করতে কৃষক বেশি আগ্রহী হবে না। বোরো ধান শুধুমাত্র নিচু ও মাঝারী নিচু জমিতে যেখানে পানি ধারণ ক্ষমতা বেশি, শুধুমাত্র সেখানেই কৃষককে উত্সাহিত করতে হবে। এতে দেশের ভূগর্ভস্ত পানি উত্তোলনের চাপ কমবে। ফলে বৈদেশিক মুদ্রায় কেনা বিদ্যুত্ ও ডিজেল সাশ্রয় হবে। সরকার বোরো মৌসুমে বিদ্যুত্ ও ডিজেল সমস্যা থেকে কিছুটা হলেও অব্যাহতি পাবে।

আরডিআরএস ২০০৮ সাল থেকে বোরো এবং আমনের মাঝে আউশ মৌসুমে একটি অতিরিক্ত ফসল হিসেবে স্বল্পমেয়াদি পারিজা ধানের প্রযুক্তি কৃষকের মাঝে সমপ্রসারণ করে আসছে। বাংলাদেশ সরকারের কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এই প্রযুক্তি সমপ্রসারণে আরডিআরএসকে সক্রিয় সহযোগিতা করছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্যবৃন্দ এই প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে অগ্রণী ভূমিকা রাখছেন। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা এই প্রযুক্তি গ্রহণে করায় সারা বছরই তাদের খাদ্যের সংস্থান হচ্ছে।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com