ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে সাকজেএফ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের গল্পগুলো দেশ-বিদেশে কার্যকরভাবে তুলে ধরতে সরকার এবং গণমাধ্যমের মধ্যে একটি সুদৃঢ় ও সমন্বিত দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত জরুরি

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুলাই ২২, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের গল্পগুলো দেশ-বিদেশে কার্যকরভাবে তুলে ধরতে সরকার এবং গণমাধ্যমের মধ্যে একটি সুদৃঢ় ও সমন্বিত দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এলক্ষ্যেই  সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম  (সাকজেএফ)-এর  প্রতিনিধিরা আজ বুধবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফোরামের সেক্রেটারি জেনারেল সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। বৈঠকে তিনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং বাংলাদেশের অভিযোজন ও সাফল্যের গল্প দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরতে সরকার ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় এসএসিসিজেএফ ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা, মাঠপর্যায়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক জলবায়ু যোগাযোগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সেইসাথে, জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন(কপ) বা আন্তর্জাতিক ফোরামগুলোতে সরকারি প্রতিনিধির পাশাপাশি দেশের পরিবেশ ও জলবায়ু সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, যা বৈশ্বিক দরকষাকষিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এছাড়া  বাংলাদেশের বন, পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু অভিযোজন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মানের ডকুমেন্টারির মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার কথা বলা হয়।

প্রতিমন্ত্রী প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা বিশ্বব্যাপী তুলে ধরতে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (এসএসিসিজেএফ) গঠন করা হয়। সংগঠনটি দক্ষিণ এশিয়ার জলবায়ু ও পরিবেশ বিষয়ক সাংবাদিকদের একটি আঞ্চলিক সংগঠন, যার প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কণ্ঠস্বর বিশ্ববাসীর নিকট তুলে ধরতে কাজ করে।

Tags: প্রতিমন্ত্রীবন ও পরিবেশমহাসচিবসাকজেফ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী

সিআইএফএফটি-এর এশিয়া দূত মনোনীত হলেন ডাল্টন জহির

নিরাপদ খাদ্য আইনে সেপ্টেম্বরে এক কোটি টাকা জরিমানা, ৪৪ মামলা

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

পিপিইপিপি-ইইউ প্রকল্পে অতিদরিদ্র পরিবারের জীবিকার পরিবর্তন

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com