ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি পরামর্শ

নিসর্গে চালতা ফুলের মায়াবী রূপ

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুলাই ১৯, ২০২৬
in কৃষি পরামর্শ, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

‘আমি চলে যাব বলে/ চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে?’

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার ‘সেই দিন এই মাঠ’ কবিতায় এভাবেই চালতা ফুলের প্রতি আজন্ম মুগ্ধতা প্রকাশ করেছিলেন। কবি নেই, কিন্তু প্রতি বর্ষায় তার প্রিয় চালতা ফুল আজও ফোটে। বৃষ্টিস্নাত দিনে শুভ্র ও সতেজ এই ফুল জানিয়ে দেয় বর্ষার স্নিগ্ধ আবির্ভাবের কথা।

চালতা ফুলের পাশাপাশি এর পাতাও সমান নান্দনিক। পাতার শৈল্পিক কারুকাজে বিস্মিত হয়ে কবি গোলাম মোহাম্মদ বলেছিলেন, ‘চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি/ শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী।’ প্রকৃতিপ্রেমীদের কাছে চালতা ফুল ও পাতা যেন স্রষ্টার নিপুণ হাতে গড়া এক জীবন্ত কাব্য।

বাংলার বন-বাদাড় কিংবা জলাশয়ের ধারে অবহেলায় বেড়ে ওঠা এই বৃক্ষের রূপ বর্ণনায় সাহিত্যিকরা কার্পণ্য করেননি। প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের গানের ভাষায় যেন চালতাও বলে ওঠে-‘তুমি চেনার মাঝেও অচেনা/ তুমি প্রেমিক মনের সাধনা।’

কিশোরীর খোঁপার সাজে কিংবা শৈশবের স্মৃতিতে চালতা ফুল যুগ যুগ ধরে অমলিন হয়ে আছে।

আষাঢ়-শ্রাবণের ঘন বর্ষায় ফোটে এই নিষ্কলুষ ও মায়াবী ফুল। ক্ষণস্থায়ী রূপ আর ধবধবে সাদা পাপড়ির জন্য এটি অনন্য। লালচে বাকল ও শক্ত কাঠের এই গাছ নৌকার হাল ও বন্দুকের কুঁদো তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে বহু আগে থেকেই। চিরহরিৎ এই বৃক্ষের ফুলের ব্যাস সাধারণত ১৫-১৮ সেন্টিমিটার হয়। পাঁচটি পুরু পাপড়ির মাঝে হলুদ পরাগ ও তারকাকৃতি গর্ভদণ্ডের মিলনে তৈরি হয় এই ফুলের মোহনীয় রূপ। কদমের পাশাপাশি বর্ষার সৌন্দর্য বিচারে চালতা ফুলের জুড়ি মেলা ভার।

হাতিদের প্রিয় খাবার হওয়ায় চালতা ফলের ইংরেজি নাম ‘এলিফ্যান্ট অ্যাপল’ (Elephant Apple), আর বৈজ্ঞানিক নাম Dillenia indica। উদ্ভিদবিজ্ঞানীদের মতে এটি একটি ‘অপপ্রকৃত’ ফল; কারণ এর অধিকাংশ অংশই গঠিত হয় ফুলের বৃতি থেকে। তবে এই ফলে লুকিয়ে আছে এক অকৃত্রিম টক-মিষ্টি স্বাদ, যা বাঙালির শৈশবস্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ভেষজ গুণে সমৃদ্ধ চালতায় রয়েছে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট। এটি হজমশক্তি বাড়াতে, বাতের ব্যথা কমাতে এবং সর্দি-কাশি সারাতে কার্যকর। এ ছাড়া রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং কিডনি ও লিভারের সুরক্ষায় চালতা বেশ উপকারি। জ্যাম, চাটনি কিংবা তরকারি হিসেবেও চালতা আমাদের খাদ্যতালিকায় জনপ্রিয়।

চালতা কেবল একটি বৃক্ষ নয়, এটি বর্ষা ঋতুর গান আর গ্রাম-বাংলার এক অনন্য আখ্যান।

Tags: এলিফ্যান্ট অ্যাপলচালতা ফুলফুল

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

জমি ও ফসলের স্বাস্থ্য সুরক্ষায় ‘হিউমি কিং’

বাড়বে তিস্তার পানি,তিন জেলার নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ইথিওপিয়ান এয়ারলাইন্স: মেঘের দেশে রাজকীয় আতিথেয়তায় ব্রাজিলের পথে

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com