ঢাকা, রাত ১:১৬
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ

পেঁয়াজ সংরক্ষণের প্রকল্প নিয়ে আমরা চিন্তা করছি - ড. রফিকুল ই মোহামেদ, কৃষি সচিব

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
এপ্রিল ২২, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের পার্থ কুমার মন্ডল। তার ক্ষেত্রে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। আরো অধিক লাভের আশায় আধুনিক পদ্দতিতে পেঁয়াজ সংরক্ষণ করেছেন তিনি। পার্থ কুমার বলেন, ‘এবার পেঁয়াজের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইও কম ছিল। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতি বছর যে পেঁয়াজ পাই তার থেকে অনেক বেশি, কল্পনাতীত পরিমাণ পেঁয়াজ এবার পেয়েছি। কারণ এ বছর ফলন ভালো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর এক শতাংশে তুলনামূলকভাবে অনেক বেশি ফলন হয়েছে।’

একই ইউনিয়নের সুতালিয়া গ্রামের আরেক পেঁয়াজ উৎপাদনকারী সাধন হীরা জানান, গত বছরের তুলনায় এবার শতাংশপ্রতি উৎপাদন অনেক বেশি হয়েছে। প্রতি শতাংশে এবার সাড়ে তিন মনের মতো পেঁয়াজ পেয়েছি। গত বছর দুই মনের মতো পেয়েছিলাম। পেঁয়াজ এখনই সব বিক্রি না করে ঘরে রেখে দিয়েছি। সামনে দাম আরও বাড়বে ,আশা করছি। পাশের বাজিতপুর গ্রামের স্কুল শিক্ষক সুব্রত বিশ্বাস বলেন, এবার আমাদের গ্রামের সবাই এত পেঁয়াজ পেয়েছে যে, সব বাড়ির উঠানেই টিনের ছাপড়া নয়তো সামিয়ানা টাঙিয়ে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। ফলনে আমরা আশাবাদী। দামও এবার আশানুরূপ আছে। ভবিষ্যতে বাড়বে।
বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ এক হাজার টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তারা বলছেন, ফলন বেশি হওয়ায় শতাংশ প্রতি খরচ কমে এসেছে, ফলে কৃষকরা লাভের মুখ দেখার আশায় রয়েছেন।
শুধু ফরিদপুর নয় সারাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে পেঁয়াজের চাষ হয় সেসব জায়গায় পেঁয়াজের ‘বাম্পার’ ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়োপযোগী চাষাবাদ এবং কৃষি বিভাগের পরামর্শ মেনে উৎপাদন করায় এবার ফলন যেমন বেশি হয়েছে, তেমনি বাজারদরও রয়েছে কৃষকের অনুকূলে। ফলে স্থানীয় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। একারণে এই অর্থ বছরে ইতিহাসের সবচেয়ে কম পেঁয়াজ আমদানী হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত ২০১৯-২০ অর্থবছরে ১০ লাখ ৯১ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ছয় লাখ ৬৭ হাজার ১৫১ টন, ২০২১-২২ অর্থবছরে ছয় লাখ দুই হাজার ২৯ টন, ২০২২-২৩ অর্থবছরে সাত লাখ ৫০ হাজার ৬৮ টন, ২০২৩-২৪ অর্থবছরে ছয় লাখ পাঁচ হাজার ৩৩৭ টন, ২০২৪-২৫ সালে পেয়াজ আমদানি চার লাখ ৭৩ হাজার ৮১১ দশমিক ২৭ মেট্রিক টন। ২০২৫-২৬ সালে ৮৬ হাজার ৩৯৮ দশমিক ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
গত ২০২৪-২৫ অর্থবছরে চারা, কন্দ ও বীজ মিলিয়ে দুই লাখ ৮০ হাজার ১০০ হেক্টর জমিতে ৪২ লাখ ৫০ হাজার টন পেঁয়াজের উৎপাদন হয়েছে। ধারাবাহিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে দুই লাখ ৮৬ হাজার ৩০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ১০০ টন।
কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন বলেন, ‘ এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তাই অনান্য বছরের তুলনায় আমদানী সবচেয়ে কম হয়েছে। একটি মডেল ঘরে ৩০০ মণ পেঁয়াজ রাখা যাবে। পাঁচজন কৃষকের জন্য একটি ঘর করা হয়েছে। আমাদের উদ্দেশ্য এই ঘর দেখে চাষিরা নিজেরা মডেল ঘর নির্মাণ করে পেঁয়াজ সংরক্ষণ করবেন। তাহলে তাদের পেঁয়াজ নষ্ট হবে না। ’ পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে আগামীতে সরকার কোন পদক্ষেপ নিবে কিনা জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এই প্রতিবেদককে বলেন, ‘ পেঁয়াজ সংরক্ষণের প্রকল্প নিয়ে কতগুলো আমরা চিন্তা করছি, আমাদের কিছু অর্থ সংস্থানের বিষয় আছেতো এটার উপর আগামী মে মাসের প্রথম সপ্তাহে একটা মিটিং হবে সেখানে আমাদের করনীয় ঠিক হবে। যেখানে কৃষি বিপননেরও কম্পোনেন্ট আছে।’
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, সরকার ‘বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্দতি আধুনিকায়ণ এবং বিপনন কার্যক্রম’ নামের একটি প্রকল্প কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সংসদে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,‘ পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারায় ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এরইমধ্যে আমাদের নতুন যে আমরা এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে যে সংরক্ষণ চালু করেছি। আমি আগেই বলে দিয়েছি এটা ওই যেই উপজেলাগুলোতে পেঁয়াজ উৎপাদন হয়। আগামী কিছুদিনের মধ্যে আমরা এজ আর্লি এস পসিবল এটাতে ট্রাই করে দেখা যায়- আট থেকে নয় মাস পর্যন্ত ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। সেখানে অপচয় মাত্র দুই থেকে চার পারসেন্ট। শুধু অপচয়টা যদি রোধ করা যায় তাহলে পেঁয়াজে একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। ’
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট গবেষণা করে পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য মডেল ঘরের নকশা ডিজাইন করেছে। কৃষকদের বাড়ির উঠানে ১ শতাংশ জমিতে টিন-বাঁশ, লোহা, কংক্রিটের সমন্বয়ে বানানো এই ঘরে তিন স্তরের মাচা রয়েছে। ঘরের নিচে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য ছয়টি ফ্যান দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টি থেকে পেঁয়াজ রক্ষা করতে চারপাশে রাখা হয়েছে ত্রিপল। প্রতিটি মডেল ঘরে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। এসব ঘরে ৬ থেকে ৯ মাস পেঁয়াজ ভালো থাকবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি ঘরে পাঁচজন কৃষক তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সংরক্ষণ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন। একই সঙ্গে পেঁয়াজ উৎপাদনে এ অঞ্চলের সাফল্য দেশের কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Tags: আমদানিদামপেপেঁয়াজ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com